HS Semester-III Answer Key উত্তর সংশোধন প্রকাশ (PDF), সকলের নম্বর বাড়বে? আপডেট দেখে নাও

Nitya Gorai

Published on:

WBCHSE HS 3rd Semester Revised Final Answer Key Published 2026

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট দিল WBCHSE কাউন্সিল। সেমেস্টার-III এইচএস পরীক্ষা ২০২৬-র উত্তরকুঞ্জি (Answer Key) নিয়ে আপত্তি জানানো পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে সংশোধিত উত্তরকুঞ্জি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সেমেস্টার-III সাপ্লিমেন্টারি পরীক্ষার উত্তরকুঞ্জি প্রকাশ ও চ্যালেঞ্জ করার নির্দিষ্ট সময়সূচিও জানানো হয়েছে।

— Advertisement —

WBCHSE HS 3rd Semester Final Answer Key: সংশোধিত উত্তরকুঞ্জি প্রকাশ, নম্বর ইতিমধ্যেই যুক্ত

সংসদের তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত সেমেস্টার-III উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরকুঞ্জি নিয়ে যে সব চ্যালেঞ্জ জমা পড়েছিল, সেগুলি বিশেষজ্ঞদের দ্বারা খতিয়ে দেখা হয়েছে। সেই পর্যালোচনার ভিত্তিতেই সংশোধিত উত্তরকুঞ্জি প্রকাশ করা হয়েছে

গুরুত্বপূর্ণ বিষয়গুলি এক নজরে:

  • সেমেস্টার-III (সেপ্টেম্বর ২০২৫) পরীক্ষার সংশোধিত উত্তরকুঞ্জি প্রকাশিত।
  • চ্যালেঞ্জ গ্রহণযোগ্য হওয়া পরীক্ষার্থীদের নম্বর ইতিমধ্যেই আপডেট।
  • ফাইনাল মার্কশিটে সংশোধিত নম্বরই থাকবে।
  • মার্কশিট স্কুলের মাধ্যমে বিতরণ করা হবে।

যাদের নম্বর বাড়বে কিভাবে জানা যাবে? (Marks Correction)

— Advertisement —

যাঁদের ক্ষেত্রে নম্বর পরিবর্তন প্রযোজ্য হয়েছে, তাঁদের সংশোধিত নম্বর ইতিমধ্যেই যুক্ত করে দেওয়া হয়েছে। এই নম্বরই ২০২৬ সালের ফাইনাল মার্কশিটে প্রতিফলিত হবে, যা যথাসময়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

Sem-III Suplementary 2026: সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা!

অন্যদিকে, সেমেস্টার-III সাপ্লিমেন্টারি এইচএস পরীক্ষা ২০২৬-র উত্তরকুঞ্জি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে বলে জানানো হয়েছে।

পরীক্ষার্থীরা অনলাইনে উত্তরকুঞ্জি দেখে নিজেদের উত্তর যাচাই করতে পারবেন। যদি কোনও পরীক্ষার্থী উত্তরকুঞ্জি নিয়ে আপত্তি জানাতে চান, তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে চ্যালেঞ্জ জানাতে হবে।

চ্যালেঞ্জ সংক্রান্ত নির্দিষ্ট তথ্য:

  • চ্যালেঞ্জ পোর্টাল খুলবে: ১০ মার্চ ২০২৬ (রাত ১২টা)
  • পোর্টাল বন্ধ হবে: ১২ মার্চ ২০২৬ (রাত ১১:৫৯)
  • ফি: প্রতি প্রশ্ন প্রতি বিষয় ২০০ টাকা
  • ফি ফেরত: সংশ্লিষ্ট বিষয়বিশেষজ্ঞ আপত্তি গ্রহণ করলে তবেই টাকা ফেরত

পরিষদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বিশেষজ্ঞরা যদি পরীক্ষার্থীর চ্যালেঞ্জ গ্রহণ করেন, তবে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য নেওয়া ফি সরাসরি পরীক্ষার্থীর দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে।

আরো দেখবে: HS 2026 Practical Exam & Project: উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্ট তারিখ ঘোষণা! নোটিশ

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও ফাইনাল অ্যানসার কি PDF

Attention: All Head of the Institutions under the purview of the Council and candidates of Semester-III H.S. Examination, 2026
অফিসিয়াল নোটিশপিডিএফ লিংক
WBCHSE 3rd Semester Final Answer Key
No: L/PR/122/2026
Date: 27/02/2026
↓ Download
Semester-III SupplementaryClick Here →

ক্লিক করে দেখুন: HS Result 2026: ৫০ দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিক রেজাল্ট! বড় আপডেট

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে উত্তরকুঞ্জি প্রকাশ ও সংশোধিত নম্বর যুক্ত হওয়ায় অনেক পরীক্ষার্থীর ফলাফলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা এরকমই সময় মত ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দিয়ে থাকি, আমাদের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন।

Join Group

Telegram

Share