পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের একাদশ শ্রেণির (Class XI) দ্বিতীয় সেমেস্টার পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণির ক্লাস শুরুর বিষয়ে নতুন নির্দেশিকা WBCHSE। সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী অসুস্থতা বা বিশেষ কারণে একাদশ শ্রেণির সেমেস্টার-২ (Semester-II) পরীক্ষা দিতে পারেনি, তাদের জন্য আবার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি এপ্রিল মাসের মধ্যেই দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
একাদশ শ্রেণির সেমেস্টার-২ পরীক্ষা নিয়ে নতুন নিয়ম
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সংশোধিত নিয়ম অনুযায়ী, যদি কোনও ছাত্র বা ছাত্রী একাদশ শ্রেণির সেমেস্টার-২ (Semester-II)-এ কোনও বিষয়ে পাশ করতে না পারে অথবা পরীক্ষা দিতে না পারে, তাহলে সেই বিষয়গুলির জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা (Supplementary Examination) দেওয়ার সুযোগ থাকবে।
- এই সাপ্লিমেন্টারি পরীক্ষা সংশ্লিষ্ট স্কুলগুলিকেই নিজেদের উদ্যোগে আয়োজন করতে হবে।
- ২০২৬ শিক্ষাবর্ষে এই পরীক্ষার পুরো প্রক্রিয়া ১১ এপ্রিল ২০২৬-এর মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে বহু ছাত্রছাত্রী নতুন করে পরীক্ষার সুযোগ পাবে এবং দ্রুত দ্বাদশ শ্রেণির পড়াশোনা শুরু করতে পারবে।
কখন জমা দিতে হবে একাদশের নম্বর?
সংসদের তরফে জানানো হয়েছে, একাদশ শ্রেণির সমস্ত পরীক্ষার নম্বর — সেমেস্টার-১ (Semester-I), সেমেস্টার-২ (Semester-II), সাপ্লিমেন্টারি পরীক্ষা (Supplementary Examination), প্র্যাকটিক্যাল (Practical), প্রজেক্ট (Project) — সব তথ্য স্কুলগুলিকে সংসদের অনলাইন পোর্টালে জমা দিতে হবে।
এই তথ্য জমা দেওয়ার শেষ তারিখ ১৬ এপ্রিল ২০২৬। অর্থাৎ এই নির্ধারিত তারিখের এক সপ্তাহ পরই ফাইনাল রেজাল্ট বের হবে এবং অফিসিয়াল ভাবে নতুন বই দেওয়া এবং ক্লাস চালু হবে বলে অনুমান করা হচ্ছে।
অবশ্যই দেখে নিন: After HS Entrance Exams: উচ্চ মাধ্যমিকের পরে প্রবেশিকা পরীক্ষা, Science/Arts/Commerce
Class 12 Class Start Date: দ্বাদশ শ্রেণির ক্লাস কখন শুরু হবে?
সংসদের সভাপতি ড. পার্থ কর্মকার জানিয়েছেন, নতুন শিক্ষাবর্ষের পড়াশোনা যাতে দ্রুত শুরু করা যায় সেই দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সেই কারণে নির্দেশ দেওয়া হয়েছে যে— ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যেই দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করতে হবে।
| বিষয় | লিংক |
|---|---|
| WBCHSE অফিসিয়াল নোটিশ No. L/PR/131/2026 Date: 10/03/2026 | ↓ Download |
| HS Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ (Target উচ্চমাধ্যমিক ইতিমধ্যে জয়েন থাকলে.. আর প্রয়োজন নেই) |
লেটেস্ট সিলেবাস: WBCHSE HS Semester Syllabus PDF
একই সঙ্গে দ্রুত দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করার নির্দেশের ফলে ছাত্রছাত্রীরা পড়ুয়াদের দ্বাদশ শ্রেণির পড়াশোনার জন্য বেশি সময় পাওয়া যাবে এবং ভবিষ্যতের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সহজ হবে। এই সিদ্ধান্তের ফলে বহু ছাত্রছাত্রী নতুন করে পরীক্ষার সুযোগ পাবে এবং দ্রুত দ্বাদশ শ্রেণির পড়াশোনা শুরু করতে পারবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

