রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে গরমের দাপট। সকাল থেকেই তীব্র রোদ, দুপুরের পর উত্তপ্ত বাতাস আর অস্বস্তিকর আবহাওয়ায় কার্যত নাজেহাল সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল পড়ুয়াদের জন্য এই পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। ইতিমধ্যেই গরমের কারণে স্কুলগুলিতে ৩১ মে ২০২৬ পর্যন্ত গ্রীষ্মের ছুটি রয়েছে। তবে বর্তমান পরিস্থিতি দেখে অনেকের মনেই এখন একটাই প্রশ্ন — আবার কি বাড়তে পারে Summer Vacation?
West Bengal Summer Vacation 2026: রাজ্যজুড়ে বাড়ছে তাপমাত্রা
১ জুন স্কুল খোলার কথা থাকলেও বাড়ছে আশঙ্কা: বর্তমান সরকারি নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের স্কুলগুলি ১ জুন ২০২৬ থেকে খোলার কথা রয়েছে। তবে যেভাবে তাপপ্রবাহ বাড়ছে, তাতে অনেক অভিভাবক ও শিক্ষক মনে করছেন এত দ্রুত স্কুল খোলা ছোট পড়ুয়াদের জন্য সমস্যার কারণ হতে পারে।
বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দুপুরের গরম অত্যন্ত বিপজ্জনক হতে পারে। সেই কারণেই অনেকেই চাইছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গরমের ছুটি আরও কিছুদিন বাড়ানো হোক।
জুন মাসের মাঝামাঝি পর্যন্ত বাড়তে পারে ছুটি?
বর্তমানে যদিও শিক্ষা দপ্তরের তরফে এ বিষয়ে কোনও অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি, তবুও বিভিন্ন সূত্রে অনুমান করা হচ্ছে যে পরিস্থিতি আরও খারাপ হলে জুন মাসের মাঝামাঝি কিংবা ২০ জুন ২০২৬ পর্যন্ত গরমের ছুটি বাড়ানো হতে পারে।
গত কয়েক বছরেও অতিরিক্ত গরমের কারণে একাধিকবার স্কুল ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবারও অনেকের ধারণা, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।
ক্লিক করে দেখুন: পশ্চিমবঙ্গে নতুন সরকার: সরকারি প্রকল্প ও স্কলারশিপ আগের টাকা পাবেন? নতুন সুবিধা
ইদ-উদ-জোহার (বকরিদ) ছুটিতে বড় পরিবর্তন
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক ২৬ ও ২৭ মে’র পূর্বনির্ধারিত ছুটি বাতিল করে আগামী ২৮শে মে, ২০২৬ (বৃহস্পতিবার) ইদ-উদ-জোহার নতুন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে স্কুলগুলির গ্রীষ্মকালীন ছুটি বাড়ানোর আগের বিজ্ঞপ্তিটি যথারীতি অপরিবর্তিত ও বহাল থাকবে।
| বিষয় | সম্ভাব্য তথ্য |
|---|---|
| বর্তমান Summer Vacation | ৩১ মে ২০২৬ পর্যন্ত |
| স্কুল খোলার নির্ধারিত দিন | ১ জুন ২০২৬ |
| সম্ভাব্য নতুন ছুটির মেয়াদ | আনুমানিক বাড়তে পারে |
| মধ্য শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি (Bakrid & Summer Vacation) No.: D.S.(Aca)/129/A/25/6 Date: 25.05.2026 | Notice PDF ⇓ |
নতুন আপডেট: Yuva Shakti Scheme: যুব শক্তি প্রকল্প! প্রতিমাসে ৩ হাজার টাকা কারা পাবে?
পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে গরমের ছুটি আরও বাড়ানো নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। যদিও এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল ছুটি বাড়ানোর ঘোষণা হয়নি, তবুও আবহাওয়ার অবস্থা দেখে অনেকেই মনে করছেন খুব শীঘ্রই শিক্ষা দপ্তর নতুন সিদ্ধান্ত নিতে পারে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

