Oasis Scholarship 2026-27 Session Application Started: রাজ্যের স্কুল ও কলেজের সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য খুশির খবর! 2026-27 শিক্ষাবর্ষের ওয়েসিস পোস্ট মেট্রিক ও প্রি-মেট্রিক স্কলারশিপের আবেদন অবশেষে শুরু হল। এই শিক্ষাবর্ষ থেকে নতুন ওয়েবসাইটে আবেদন শুরু হয়েছে। এছাড়াও আরও নতুন কি নিয়ম চালু হয়েছে? সম্পূর্ণ দেখে নিন।
Oasis Scholarship 2026-27: ওয়েসিস স্কলারশিপ ২০২৬-২৭ নতুন আবেদন শুরু
পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য অন্যতম জনপ্রিয় একটি স্কলারশিপ হল ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)। রাজ্যে সরকারের শ্রেণী কল্যাণ দপ্তরের অধিনে পশ্চিমবঙ্গের তপশিলি জাতি (SC) তপশিলি উপজাতি (ST), ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেনীর (OBC) ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপ এর মাধ্যমে পড়ুয়াদের বার্ষিক ৫০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।
Online Application for Scholarship for 2025-26 Session is open for Post matric SC, ST, OBC & Pre Matric Sc, ST, OBC. 2025-26 সেশনের জন্য প্রি-ম্যাট্রিক এসসি, প্রিম্যাট্রিক এসটি, প্রি-ম্যাট্রিক ওবিসি, পোস্ট ম্যাট্রিক এসসি, পোস্ট ম্যাট্রিক এসটি, পোস্ট ম্যাট্রিক ওবিসি এবং প্রি-ম্যাট্রিক কম্পোনেন্ট-২-এর জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে।
Eligibility: কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে?
শুধুমাত্র SC, ST, OBC সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীরা ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে পারবে এছাড়াও আরও যে যোগ্যতা গুলো লাগবে সেগুলো হলো –
- এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের অবশ্যই ন্যূনতম পাস মার্কস সহ পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে।
- এই স্কলারশিপে আবেদনের জন্য অবশ্যই পড়ুয়ার নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে
- এছাড়াও এই স্কলারশিপ আবেদনের জন্য আধার কার্ড ও কাস্ট সার্টিফিকেটের নাম একই হতে হবে।
অবশ্যই দেখো: OASIS Scholarship Amount: SC/ST/OBC স্কলারশিপের পরিমাণ! কত টাকা পাবে? দেখে নাও
আবেদনের জন্য প্রয়োজনে কাগজপত্র
ওয়েসিস স্কলারশিপে আবেদন করার সময় শিক্ষার্থীদের কাছে নিম্নলিখিত ডকুমেন্টগুলি সঙ্গে থাকতে হবে –
- কাস্ট সার্টিফিকেট (অস্কার পোর্টাল থেকে অনলাইন যাচাই করা হবে)
- ইনকাম সার্টিফিকেট
- জন্ম তারিখের প্রমাণ (আধার থেকে অনলাইন যাচাই করা হবে)
- শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কশিটের অনুলিপি।
অনলাইনে আবেদন করার পর এই নথিগুলি যাচাইয়ের জন্য আবেদনের হার্ড কপি সহ উপরোক্ত ডকুমেন্ট গুলি নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক ও অনলাইন আবেদন পোর্টাল
এই শিক্ষাবর্ষ থেকে ওয়েসিস স্কলারশিপ স্কলারশিপে আবেদন নতুন ওয়েবসাইটে শুরু হয়েছে। এর আগের শিক্ষাবর্ষ গুলোতে oasis.gov.in এই ওয়েবসাইটে আবেদন গ্রহণ করা হতো, কিন্তু ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে oasis.wb.gov.in এই ওয়েবসাইটে আবেদন গ্রহণ করা হবে।
| তথ্য | লিংক |
|---|---|
| নতুন অফিসিয়াল ওয়েবসাইট | oasis.wb.gov.in |
| সরাসরি রেজিস্টার করুন | Register Page |
| হেল্পলাইন নাম্বার | 8420023311 |
বিস্তারিত দেখুন: OBC Certificate Re-validation & Re-issue: OBC সার্টিফিকেট পুনঃ বৈধকরণ!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

