পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতী এবং তরুণ উদ্যোক্তাদের স্বনির্ভর করতে ও রাজ্যে নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্য সরকার। সম্প্রতি বিধানসভায় পেশ হওয়া ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে তরুণ প্রজন্মের জন্য একটি বিশেষ নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যার নাম ‘উদ্যম ক্রেডিট কার্ড’ (Bangla Udyam Credit Card)।
West Bengal Udyam Credit Card: বাংলার উদ্যম ক্রেডিট কার্ড
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যে ক্ষুদ্র, মাঝারি স্তরের কুটির শিল্প, স্টার্টআপ এবং স্থানীয় স্তরে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানো। টাকার অভাবে যাতে কোনো তরুণ উদ্যোক্তার স্বপ্ন থমকে না যায়, তার জন্যই এই বিশেষ উদ্যোগ।
- রাজ্যে বেকারত্বের হার কমানো এবং যুবসমাজকে স্বাবলম্বী করে তোলা।
- নতুন ব্যবসা শুরু করা, স্টার্টআপ বা ছোট ব্যবসার পরিধি বাড়ানোর জন্য বড় অঙ্কের পুঁজি প্রদান।
- নতুন এই স্কিমটিকে বাস্তবায়িত করতে এবং প্রাথমিক কাজ শুরু করার জন্য এবারের বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
- এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ২ থেকে ৫ লক্ষ যুবক-যুবতীকে আর্থিক সহায়তার আওতায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে।
ব্যবসা করার জন্য ১০ লক্ষ টাকা দেবে সরকার
তরুণ প্রজন্মের ওপর থেকে ঋণের বোঝা কমাতে এবং তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে এই ১০ লক্ষ টাকার আর্থিক প্যাকেজটিকে অত্যন্ত আকর্ষণীয় দুটি ভাগে ভাগ করা হয়েছে:
- ৫ লক্ষ টাকা সম্পূর্ণ সরকারি অনুদান (Subsidy): মোট সহায়তার অর্ধেক অর্থাৎ ৫ লক্ষ টাকা দেওয়া হবে সরকারি অনুদান হিসেবে। এই টাকা আবেদনকারীকে আর কখনো সরকারকে ফেরত দিতে হবে না।
- ৫ লক্ষ টাকা সুদহীন ঋণ (0% Interest Loan): বাকি ৫ লক্ষ টাকা অত্যন্ত সহজ শর্তে কোনো রকম সুদ ছাড়াই (Zero Percent Interest) ঋণ হিসেবে দেওয়া হবে। ব্যবসা গুছিয়ে নেওয়ার পর উদ্যোক্তারা ধীরে ধীরে ইএমআই (EMI)-এর মাধ্যমে এই টাকা ফেরত দিতে পারবেন।
অবশ্যই দেখুন: Apnar Sarkar Apnar Pashe: আপনার সরকার আপনার পাশে! সমস্যার কথা জানান হেল্প লাইন নাম্বারে
আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় শর্তাবলী (Criteria)
বাংলার উদ্যম ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকা আবশ্যক:
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ১৮ থেকে ৫৫ বছর বয়সি যুবক-যুবতী, নতুন উদ্যোক্তা, ছোট ব্যবসায়ী এবং মহিলা এন্টারপ্রেনিউররা আবেদন করতে পারবেন।
- আবেদনকারীর ব্যক্তিগত সিবিল স্কোর (Good Personal Cibil Score) ভালো হতে হবে।
- ন্যূনতম ৬ মাস পুরোনো উদ্যম রেজিস্ট্রেশন (Udyam Registration – Minimum 6 Months Old) থাকতে হবে।
- ব্যবসার একটি MVP (Minimum Viable Product), ওয়ার্কিং প্রোটোটাইপ অথবা সচল ম্যানুফ্যাকচারিং ইউনিট (Working Manufacturing unit) থাকতে হবে।
- ব্যবসার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা পিচ ডেক (Pitch Deck) এবং মার্কেট সাইজ ও আনুমানিক আয়ের রিপোর্ট (Market Size & Estimated Revenue Report) জমা দিতে হবে।
- DPIIT-স্বীকৃত স্টার্টআপগুলি (DPIIT-recognised Startup) এই প্রকল্পে অগ্রাধিকার পাবে।
| উদ্যম ক্রেডিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইট (তথ্য খুব শীঘ্রই আপডেট হবে) | https://bccs.wb.gov.in/ |
আরো দেখুন: WB Samarth Portal: রাজ্যের সরকারি প্রকল্প স্ট্যাটাস চেক দেখে নিন
পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ রাজ্যের যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার এক সুবর্ণ সুযোগ করে দিচ্ছে। খুব শীঘ্রই এই কার্ডের আবেদন প্রক্রিয়া ও সম্পূর্ণ নির্দেশিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে এখন থেকেই আপনার ব্যবসার ব্লু-প্রিন্ট বা প্রজেক্ট রিপোর্ট এবং প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে রাখুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

