Yuva Shakti Scheme: অক্টোবর থেকে মিলবে কি যুবশক্তির টাকা? আবেদন কবে থেকে শুরু আপডেট দেখে নাও

Anjan Mahata

Published on:

Yuva Shakti Scheme october Application Update

রাজ্য বাজেট পেশ করার সময় রাজ্য সরকার যুবশক্তি প্রকল্প নিয়ে আপডেট জানিয়েছিলেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের গ্রেজুয়েশন পাশে ৩,০০০ টাকা প্রতি মাসে এবং মাধ্যমিক পাশে প্রতি মাসে ২,০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়। পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন “অক্টোবর থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে”। কিন্তু এখনো পর্যন্ত আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়নি তাহলে আবেদন কবে থেকে শুরু হবে এবং টাকাই বা কবে থেকে দেওয়া শুরু হবে বিস্তারিত আপডেট জানাব আজকের এই প্রতিবেদনে।

— Advertisement —

Yuva Shakti Scheme Update: অক্টোবর মাসে মিলবে কি যুবশক্তির ৩,০০০ টাকা

মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন “আমার যুবক ভাইরা আপনাদের জন্য আমরা আছি, 3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্রাজুয়েট যুবকরা আর যারা গ্রাজুয়েট নন যারা নূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব তারা 2000 টাকা করে পাবেন।”

কিন্তু ইতিমধ্যেই অক্টোবর মাস শুরু হয়ে গিয়েছে এখনো পর্যন্ত যুবশক্তি প্রকল্প সম্পর্কে কোনো রকম গাইডলাইন প্রকাশ করা হয়নি এবং অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে এ বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে কোনরকম নির্দেশ দেওয়া হয়নি, তাই বর্তমান পরিস্থিতি অনুযায়ী অক্টোবর মাসের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু করে এই মাস থেকে টাকা দেওয়ার কার্যত অসম্ভব।

রেডি রাখুন! Yuva Shakti Documents: যুবশক্তি ৩০০০ টাকা পেতে কি কি ডকুমেন্ট লাগবে? অক্টোবর থেকে শুরু টাকা দেওয়া

জনকল্যাণ শিবিরে কি যুবশক্তির আবেদন করা যাবে?

— Advertisement —

আগামী ২রা অক্টোবর, ২০২৬ শুক্রবার থেকে ৪ঠা অক্টোবর, ২০২৬ রবিবার পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হবে সেবা সংকল্প অভিযান তথা জনকল্যাণ শিবির। এবার অনেকেই মনে করেছেন জনকল্যাণ শিবিরে কি তাহলে যুবশক্তি প্রকল্পের ফরম পাওয়া যাবে? বা আবেদন চলবে?

এ বিষয়ে জানিয়ে রাখি জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইটে একটি লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টের মধ্যে রয়েছে জনকল্যাণ শিবিরে কোন কোন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। কিন্তু জনকল্যাণ শিবিরের সেই লিস্টের মধ্যে যুবশক্তির প্রকল্পের নাম নেই। তাই জনকল্যান শিবিরে যুবশক্তি প্রকল্পের আবেদন গ্রহণ প্রক্রিয়া নিয়ে এখন নিশ্চয়তা নেই।

কিন্তু এ বিষয়ে আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি গতবারের জনকল্যাণ শিবিরের লিস্টে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার নাম থাকেনি কিন্তু পরবর্তীতে একদিন শিবিরের পর জনসাধারণের অভিযোগে এবং জনগণের সুবিধার্থে দ্বিতীয় দিন থেকে এই দুটি প্রকল্পেরও আবেদন গ্রহণ শুরু হয়। তো এদিক দিয়ে বিচার করলে জনকল্যান শিবিরের লিস্টে যুবশক্তি প্রকল্পের নাম না থাকলেও পরবর্তীতে জনগণের সুবিধার্থে এই প্রকল্প এর আবেদন শুরু হওয়ার সম্ভাবনা খানিকটা রয়েছে।

প্রকল্পের লিস্ট দেখে নিন: Seva Setu Abhiyan: সেবা সেতু অভিযান! কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন?

বিবরণলিঙ্ক
পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল ওয়েবসাইটhttps://wb.gov.in/
বাংলার যুব শক্তি পোর্টাল (সম্ভাব্য)https://yubasathi.wb.gov.in/
হেল্পলাইন নম্বরHelp Desk: 6292248888
Email: [email protected]

যুব শক্তি প্রকল্পের অনলাইন ফর্ম ফিলাপ শুরু হওয়া মাত্রই আবেদনের সঠিক পদ্ধতি এবং সরাসরি লিঙ্ক সবার আগে আমাদের EduTips ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হবে। নিয়মিত সব খবর ও আপডেট পেতে পোর্টালে নজর রাখুন!

Join Group

Telegram

Share