মাধ্যমিক দ্বিতীয় সামেটিভ ইতিহাস পরীক্ষায় ভালো নম্বর পেতে শুধু ঘটনা মুখস্থ করলেই হয় না, তার পেছনের কারণ, প্রভাব এবং ঐতিহাসিক গুরুত্বও বুঝতে হয়। সেই কথা মাথায় রেখেই চতুর্থ অধ্যায়: সংঘবদ্ধতার গোড়ার কথা, পঞ্চম অধ্যায়: বিকল্প চিন্তা ও উদ্যোগ এবং ষষ্ঠ অধ্যায়: ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে তুলে ধরা হয়েছে।
WB Class 10 History Suggestion 2nd Unit : মাধ্যমিক ইতিহাস সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন
চতুর্থ অধ্যায়: সংঘবদ্ধতার গোড়ার কথা
2 নম্বরের প্রশ্ন (2 Marks)
1. ল্যান্ডহোল্ডার্স সোসাইটি (জমিদার সভা) কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
2. উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ‘আনন্দমঠ’ উপন্যাসের অবদান লেখো।
3. জাতীয়তাবাদের বিকাশে ‘বন্দে মাতরম’ সংগীতের ভূমিকা আলোচনা করো।
4. মহারানির ঘোষণাপত্রের (1858) প্রকৃত উদ্দেশ্য কী ছিল?
5. জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো।
6. নবগোপাল মিত্র এবং হিন্দু মেলার অবদান সংক্ষেপে আলোচনা করো।
7. শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন 1857-র মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল?
8. ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’-কে কেন প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয়?
9. উনিশ শতককে কেন ‘সভা-সমিতির যুগ’ বলা হয়?
10. ইলবার্ট বিল বিতর্ক এবং ভারত সভার ভূমিকার গুরুত্ব কী?
MCQ & শর্ট প্রশ্নের উত্তর: ‘সংঘবদ্ধতার গোড়ার কথা’ Short প্রশ্ন উত্তর (চতুর্থ অধ্যায়)
৪ নম্বরের প্রশ্ন: (4 Marks)
1. মহাবিদ্রোহের (১৮৫৭) প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল?
অথবা, ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ব্যর্থতার প্রধান কারণগুলি সংক্ষেপে নির্দেশ করো।
2. ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ কর।
অথবা, ভারত সভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ও লক্ষ্যগুলি কী ছিল তা সংক্ষেপে আলোচনা করো।
3. উনিশ শতকে স্বদেশী ভাবধারা জাগরণে ‘চৈত্র মেলা’ বা হিন্দু মেলার অবদান আলোচনা করো।
4. ‘গোরা’ উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ কর।
অথবা, ‘আনন্দমঠ’ উপন্যাসের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেশপ্রেম ও জাতীয়তাবোধ কীভাবে প্রকাশিত হয়েছে?
5. মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো।
অথবা, মহাবিদ্রোহ (১৮৫৭) কে কী ‘সামন্ততান্ত্রিক বিদ্রোহ’ বলা যেতে পারে?
অথবা, ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে কি একটি ‘জাতীয়তাবাদী সংগ্রাম’ বা ‘গণবিদ্রোহ’ বলা যুক্তিযুক্ত?
6. উনিশ শতকের জাতীয়তাবাদের বিকাশে ‘ভারতমাতা’ চিত্রটির অবদান কী ছিল?
অথবা, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা ফুটিয়ে তুলেছিল?
7. উনিশ শতককে ‘সভা সমিতির যুগ’ বলা হয় কেন?
অথবা, উনিশ শতকের প্রথমার্ধে বাংলায় গড়ে ওঠা রাজনৈতিক সভা-সমিতিগুলির প্রধান সীমাবদ্ধতাগুলি কী ছিল?
8. বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?
অথবা, ল্যান্ডহোল্ডার্স সোসাইটি বা জমিদার সভা গঠনের উদ্দেশ্য ও এর রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো।
৮ নম্বরের প্রশ্ন: (8 Marks)
1. ‘সভা-সমিতির যুগ’ বলতে কী বোঝায়? উনিশ শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দমেু লার কীরূপ অবদান ছিল? (৩+৫)
অথবা, উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলায় জাতীয়তাবাদের উন্মেষে সাহিত্য (যেমন- বর্তমান ভারত) ও চিত্রকলার অবদান সবিস্তারে আলোচনা করো। (৪+৪)
2. মহাবিদ্রোহের (১৮৫৭) চরিত্র বিশ্লেষণ করো। (৮)
অথবা, ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো। এই বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায়? (৬+২)
আরো বড় প্রশ্নের উত্তর: সংঘবদ্ধতার গোড়ার কথা প্রশ্ন উত্তর (২/৪/৮ মার্কস)
পঞ্চম অধ্যায়: বিকল্প চিন্তা ও উদ্যোগ
2 নম্বরের প্রশ্ন: (2 Marks)
1. বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা?
2. জাতীয় শিক্ষা পরিষদ (1906) কেন প্রতিষ্ঠিত হয়?
3. ড. মহেন্দ্রলাল সরকার এবং IACS প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনা করো।
4. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তায় শ্রীনিকেতন ও পল্লী পুনর্গঠনের ভূমিকা লেখো।
5. বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী?
6. উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মুদ্রণ শিল্পের কারিগরি অবদান আলোচনা করো।
7. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট (BTI) প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
8. চার্লস উইলকিনসকে কেন ‘বাংলা মুদ্রণ শিল্পের জনক’ বলা হয়?
9. পঞ্চানন কর্মকার কেন স্মরণীয়?
10. ‘ইউ. রায় অ্যান্ড সন্স’-এর মাধ্যমে বাংলা ছাপাখানায় কী কী পরিবর্তন এসেছিল?
শর্ট প্রশ্নের উত্তর: Class 10 ইতিহাস ‘বিকল্প চিন্তা ও উদ্যোগ’ MCQ প্রশ্ন উত্তর
৪ নম্বরের প্রশ্ন: (4 Marks)
1. ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল?
অথবা, ঔপনিবেশিক বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠার পিছনে মূল বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যগুলি কী ছিল?
2. বাংলা মদ্রণু শিল্পে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা বিশ্লেষণ করো।
অথবা, উনিশ শতকের শেষভাগে বাংলায় মুদ্রণ ও প্রকাশনা ব্যবসাকে আধুনিক রূপ দেওয়ার ক্ষেত্রে উপেন্দ্রকিশোরের কৃতিত্ব আলোচনা করো।
3. বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকার মল্যায়ন ূ করো।
4. শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপা বই এর সম্পর্ক বিশ্লেষণ করো।
অথবা, বাংলায় পাঠ্যপুস্তক প্রকাশ ও বিস্তারে ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’-র ভূমিকা মূল্যায়ন করো।
5. বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারীদের অবদান বিশ্লেষণ করো।
অথবা, বাংলায় মুদ্রণ শিল্পের সূচনা ও বিকাশে উইলিয়াম কেরি ও শ্রীরামপুর প্রেসের ভূমিকা সংক্ষেপে লেখো।
6. বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’- এর অবদান বিশ্লেষণ করো।
অথবা, বাংলায় বিজ্ঞান চর্চার প্রসারে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের ঐতিহাসিক অবদান কী ছিল?
৮ নম্বরের প্রশ্ন: (8 Marks)
1. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। (৫+৩)
অথবা, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে রবীন্দ্রনাথ কীভাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন তা সবিস্তারে আলোচনা করো। (৮)
2. বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্স-এর ভূমিকা বিশ্লেষণ কর। (৩+৫)
অথবা, বাংলায় মুদ্রণ শিল্পের জন্মলগ্নে পঞ্চানন কর্মকার ও চার্লস উইলকিন্স-এর যৌথ ও একক অবদানসমূহ সবিস্তারে পর্যালোচনা করো। (৮)
3. বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমহেূ র একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। (৮)
অথবা, উনিশ শতকে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। (৮)
4. বাংলা ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রর্ম চেষ্টার সংক্ষিপ্ত বিবরণ দাও। (৮)
বড় প্রশ্নের উত্তর: বিকল্প চিন্তা ও উদ্যোগ প্রশ্ন উত্তর (২/৪/৮ মার্কস) Class 10 History Chapter 5
ষষ্ঠ অধ্যায়: ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন
2 নম্বরের প্রশ্ন: (2 Marks)
1. মোপলা বিদ্রোহের (1921) কারণ ও ফলাফল কী ছিল?
2. কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল (1934) প্রতিষ্ঠিত হয়?
3. আল্লুরি সীতারাম রাজু ও রম্পা বিদ্রোহের ওপর একটি টিকা লেখো।
4. ‘মিরাট ষড়যন্ত্র মামলা’ (1929)-এর ঐতিহাসিক গুরুত্ব কী?
5. ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকোননী বা মাতঙ্গিনী হাজরার ভূমিকা লেখো।
6. বারদৌলি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এবং এর সাফল্য আলোচনা করো।
7. ‘একা’ বা একতা আন্দোলনের কারণ ও গুরুত্ব কী?
8. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
9. বাবা রামচন্দ্র ও অযোধ্যায় কৃষক আন্দোলনের ভূমিকা লেখো।
10. তেভাগা আন্দোলনের (1946) প্রধান দাবিগুলো কী ছিল?
৪ নম্বরের প্রশ্ন: (4 Marks)
1. বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল?
অথবা, বারদৌলি সত্যাগ্রহে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্ব ও কৃষকদের ভূমিকার ওপর আলোকপাত করো।
2. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণির ভূমিকা কীরূপ ছিল?
অথবা, স্বদেশী আন্দোলনের যুগে শ্রমিক ধর্মঘট ও প্রথম সারির শ্রমিক সংগঠন গড়ে তোলার প্রচেষ্টাগুলি কেমন ছিল?
3. একা আন্দোলনের একটি সমালোচনামলকূ বিবরণ দাও।
অথবা, মাদারী পাশির নেতৃত্বে গড়ে ওঠা ‘একা’ বা ‘একতা’ আন্দোলনের মূল কারণ ও বৈশিষ্ট্যগুলি কী ছিল?
4. কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
অথবা, ভারতে বামপন্থী ও সমাজতান্ত্রিক আন্দোলনের বিকাশে মানবেন্দ্রনাথ রায়ের প্রাথমিক ভূমিকা সংক্ষেপে লেখো।
৮ নম্বরের প্রশ্ন: (8 Marks)
1. বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কী মনে কর যে, এই আন্দোলন ভূমিহীন কৃষকশ্রেণি এবং কৃষিশ্রমিকদের স্বার্থরক্ষায় সফল হয়েছিল? (৫+৩)
অথবা, বিশ শতকের ভারতে অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে কৃষক আন্দোলনের গতিপ্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো। (৮)
2. উনিশ শতকে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কীরূপ ছিল? একা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। (৩+৫)
অথবা, বিশ শতকের প্রথমার্ধে ভারতে বামপন্থী আন্দোলনে ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’-র ভূমিকা ও অবদান বিশ্লেষণ করো। (৮)
আরো প্রশ্ন উত্তর: বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন প্রশ্ন উত্তর (২/৪/৮ মার্কস)
| Details | Link |
|---|---|
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
ইতিহাসে ভালো ফল করার মূল চাবিকাঠি হলো ঘটনাগুলির ধারাবাহিকতা, গুরুত্বপূর্ণ সাল-তারিখ, ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং তাদের অবদান সঠিকভাবে মনে রাখা। তাই এই সাজেশনের প্রশ্নগুলির পাশাপাশি প্রতিটি অধ্যায়ের মূল বিষয়গুলি আর একবার ঝালিয়ে নাও।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


