মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় ‘সংঘবদ্ধতার গোড়ার কথা’ (History Chapter 4) থেকে প্রতি বছরই পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন আসে। সিপাহি বিদ্রোহ, সভা-সমিতির যুগ এবং জাতীয়তাবাদ বিকাশে বিভিন্ন সাহিত্য ও চিত্রের অবদান নিয়ে আলোচনা রয়েছে। আজকের আর্টিকেলে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের বাছাই করা কিছু শর্ট প্রশ্ন ও উত্তর (Short Question Answer) তোমাদের জন্য সাজিয়ে দেওয়া হলো।
দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় ‘সংঘবদ্ধতার গোড়ার কথা’ প্রশ্ন উত্তর (প্রশ্নমান – ১)
১) ১৮৫৭ সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল?
উত্তর: ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন।
২) কার আমলে ১৮৫৭ সালের বিদ্রোহ ঘটে?
উত্তর: লর্ড ক্যানিং
৩) ১৮৫৭ এর বিদ্রোহের প্রথম শহীদ কে?
উত্তর: মঙ্গল পান্ডে
৪) মহাবিদ্রোহ কবে, কোথায় প্রথম শুরু হয়?
উত্তর: ১৮৫৭ সালে ১০ মার্চ; ব্যারাকপুরে
৫) কবে, কোথায় ১৮৫৭ সালের বিদ্রোহ শুরু হয়?
উত্তর: ১০ মে মিরাট, ১১ মে দিল্লি, ১৩ মে ফিরোজপুর, ১৪ মে মুজাফ্ফরনগর, ২০ মে আলিগড়, ২১ মে পাঞ্জাব ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, ৩০ মে লক্ষ্ণৌ-এ বিদ্রোহ শুরু হয়।
৬) ১৮৫৭ সালের বিদ্রোহে কাকে ভারতের জাতীয় সম্রাট বলে ঘোষণা করা হয়?
উত্তর: মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ-কে।
৭) কানপুরের নানাসাহেবের আসল নাম কি?
উত্তর: গোবিন্দ ধন্দু পন্থ
৮) কানপুরের তাঁতিয়া তোপি এর আসল নাম কি?
উত্তর: রামচন্দ্র পান্ডুরঙ্গ তোপি
৯) মঙ্গল পান্ডের কবে ফাঁসি হয়?
উত্তর: ১৮৫৭ সালের ৮ ই এপ্রিল
১০) ১৮৫৭ সালের বিদ্রোহে কে, কোথায় নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর: কানপুরে নানাসাহেব ও তাঁতিয়া তোপি, বিহারে কুনওয়ার সিং, অযোধ্যায় হজরত মহল, ঝাঁসিতে রানি লক্ষ্মীবাই, ফৈজাবাদে মৌলবি আহম্মদুল্লা।
১১) কারা ১৮৫৭ এর বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে মনে করেন?
উত্তর: জন লরেন্স, জন সিলি, চার্লস রেকস, অক্ষয়কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিশোরীচাঁদ মিত্র, দাদাভাই নৌরজি প্রমুখ।
১২) কারা ১৮৫৭ এর বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন?
উত্তর: ঐতিহাসিক আউট্রাম, ডাফ, রবার্টসন, টোরি দলের নেতা ডিসরেলি, সমাজতন্ত্রবিদ কার্ল মার্কস।
১৩) কে ১৮৫৭ এর বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন?
উত্তর: বিনায়ক দামোদর সাভারকার
১৪) ভারতের মেকিয়া ভেলি কাকে বলা হয়?
উত্তর: নানাসাহেবকে
১৫) ‘Eighteen Fifty Seven’ কার লেখা?
উত্তর: ড. সুরেন্দ্রনাথ সেন
১৬) “The Sepoy Mutiny And The Revolt Of 1857” গ্রন্থটি কার লেখা?
উত্তর: ড. রমেশচন্দ্র মজুমদার
১৭) কে ১৮৫৭ এর বিদ্রোহকে অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলেছিলেন?
উত্তর: রমেশচন্দ্র মজুমদার
১৮) 1857 In Our History গ্রন্থটির লেখক কে?
উত্তর: পি.সি. যোশী
১৯) কোন বিদ্রোহকে টেলিগ্রাফ ওয়ার বলা হয়?
উত্তর: ১৮৫৭ এর বিদ্রোহকে
২০) শিক্ষিত বাঙালি সম্প্রদায় কেন মহাবিদ্রোহের বিরোধী ছিলেন?
উত্তর: তারা ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করতেন।
দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় MCQ | Class 10 History Chapter 4 Question Answer in Bengali
২১) দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়?
উত্তর: রেঙ্গুনে
২২) ভারতের প্রথম ভাইসরয় কে হন?
উত্তর: লর্ড ক্যানিং
২৩) বাহাদুর শাহের প্রধান সেনাপতির নাম কি? এবং তাকে কবে হত্যা করা হয়?
উত্তর: বখত খান; ১৮৫৮ খ্রিঃ এর ১৩ মে
২৪) ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ কবে মারা যায়?
উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দের ১৭ই জুন
২৫) প্রথম ভারত সচিব কে ছিলেন?
উত্তর: লর্ড স্ট্যানলে
২৬) কে উনিশ শতককে সভাসমিতির যুগ বলেছেন?
উত্তর: ড. অনিল শীল
২৭) মহারানীর ঘোষণাপত্র কবে, কোথা থেকে প্রকাশ করা হয়?
উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর; এলাহাবাদের রাজদরবার থেকে।
২৮) ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি? এবং কবে গড়ে ওঠে?
উত্তর: বঙ্গভাষা প্রকাশিকা সভা; ১৮৩৬ খ্রিস্টাব্দে
২৯) বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ও সম্পাদক কে ছিলেন?
উত্তর: সভাপতি – গৌরীশঙ্কর ভট্টাচার্য; সম্পাদক – দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন
৩০) জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? এর প্রথম সভাপতি ও সম্পাদক কে?
উত্তর: ১৮৩৮ খ্রি.; সভাপতি রাধাকান্ত দেব ও সম্পাদক প্রসন্নকুমার ঠাকুর
৩১) ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে, কে, কোথায় প্রতিষ্ঠিত করেন?
উত্তর: ১৮৩৯ খ্রিস্টাব্দে, উইলিয়াম অ্যাডাম লন্ডনে প্রতিষ্ঠা করেন।
৩২) কে, কবে, কোথায় হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন? এর সম্পাদক ও সহ-সম্পাদক কে হন?
উত্তর: নবগোপাল মিত্র ১৮৬৭ খ্রিস্টাব্দে কলকাতায়; এর সম্পাদক হন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ও সহসম্পাদক হন নবগোপাল মিত্র। এই মেলার অপর নাম চৈত্রমেলা।
৩৩) ইন্ডিয়ান লিগ কারা, কবে, কোথায় প্রতিষ্ঠা করেন?
উত্তর: শিশির কুমার ঘোষ ও হেমন্ত কুমার ঘোষ ১৮৭৫ খ্রিস্টাব্দে কলকাতায়
৩৪) ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে?
উত্তর: ১৮৭৬ খ্রিস্টাব্দে
৩৫) ভারতে সংঘটিত রাজনৈতিক আন্দোলনের জনক কাকে বলা হয়?
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কে
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ |
৩৬) ভারত সভার প্রথম অধিবেশন কোথায় হয়?
উত্তর: কলকাতার অ্যালবার্ট হল-এ
৩৭) ভারত সভার নেতৃত্বে সর্বভারতীয় সভায় সভাপতিত্ব করেন কে?
উত্তর: রামতনু লাহিড়ী
৩৮) ভারতসভার মুখপাত্র কে ছিল?
উত্তর: ‘দি বেঙ্গলি’ পত্রিকা
৩৯) কে, কবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন পাশ করেন?
উত্তর: লর্ড লিটন; নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন (১৮৭৬ খ্রি.), দেশীয় ভাষায় সংবাদপত্র আইন (১৮৭৮ খ্রি.), অস্ত্র আইন (১৮৭৮ খ্রি.)।
৪০) মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৮৪ খ্রিস্টাব্দে
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় ছোট প্রশ্ন উত্তর | সংঘবদ্ধতার গোড়ার কথা চতুর্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর
৪১) কে, কবে পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৮৭০ খ্রী. মহাদেব গোবিন্দ রানাডে
৪২) হিন্দু মেলা থেকে কোন পত্রিকা প্রকাশ করা হয়েছিল?
উত্তর: ‘ন্যাশনাল পেপার’
৪৩) ইলবার্ট বিল কবে পেশ করা হয়?
উত্তর: ১৮৮৩ খ্রিস্টাব্দে
৪৪) বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়?
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কে
৪৫) কে, কবে, কোথায়, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন?
উত্তর: অ্যালান অক্টাভিয়ান হিউম; ১৮৮৫ খ্রিস্টাব্দে; বোম্বাই-তে
৪৬) কোন আইন দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় ও ব্রিটিশ শাসন শুরু হয়?
উত্তর: ১৮৫৮ সালের ভারতশাসন আইন
৪৭) আনন্দমঠ উপন্যাস কার লেখা?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪৮) স্বামী বিবেকানন্দের দুটি গ্রন্থের নাম লেখো।
উত্তর: ‘পরিব্রাজক’ ও ‘বর্তমান ভারত’
৪৯) গোরা উপন্যাস কার লেখা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
৫০) ‘আনন্দমঠ’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
উত্তর: The Abbey Of Bliss
৫১) ভারতমাতা চিত্র কে অঙ্কন করেন?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর। এই চিত্রের আগের নাম ছিল বঙ্গমাতা, ভগিনী নিবেদিতা এর নাম দেন ভারতমাতা।
৫২) ‘আনন্দমঠ’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হত?
উত্তর: ‘বঙ্গদর্শন’ পত্রিকায় (১৮৮২ খ্রি.)
৫৩) ‘আনন্দমঠ’ উপন্যাস কোন পটভূমিকায় লেখা?
উত্তর: ছিয়াত্তরের মন্বন্তর এবং সন্ন্যাসী-ফকির বিদ্রোহের পটভূমিকায়
৫৪) ‘স্বদেশপ্রেমের গীতা’ কাকে বলা হয়?
উত্তর: আনন্দমঠ উপন্যাসকে
৫৫) ‘বন্দেমাতরম’ গানটি কবে লেখা হয়?
উত্তর: ১৮৭৫ খ্রীঃ-এ
৫৬) বন্দেমাতরম গানটিতে কে সুর দেন?
উত্তর: যদু ভট্ট
৫৭) রবীন্দ্রনাথ কবে বন্দেমাতরম গানটি পরিবেশন করেন?
উত্তর: ১৮৯৬ খ্রীঃ-এ; জাতীয় কংগ্রেসের অধিবেশনে।
৫৮) রামকৃষ্ণ মিশন ও মঠের মুখপাত্র ছিল কোন পত্রিকা?
উত্তর: ‘উদ্বোধন’ পত্রিকা
৫৯) ঐতিহাসিক আর. জি. প্রধান কাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন?
উত্তর: স্বামী বিবেকানন্দ-কে
৬০) ‘গোরা’ উপন্যাসের মূল বিষয় কী?
উত্তর: সংকীর্ণ জাতীয়তাবাদ
ক্লাস 10 ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর
৬১) গোরা উপন্যাসের প্রধান চরিত্র কে?
উত্তর: গৌরমোহন বা সংক্ষেপে গোরা
৬২) অবনীন্দ্রনাথ ঠাকুরের কতগুলি চিত্রের নাম লেখো।
উত্তর: নির্বাসিত যক্ষ, ভারতমাতা, শাজাহানের মৃত্যু
৬৩) আধুনিক ভারতীয় চিত্রকলার জনক কে?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর
৬৪) ভারতমাতার চার হাতে কী কী আছে?
উত্তর: বেদ, ধানের শিষ, জপের মালা, শ্বেতবস্ত্র
৬৫) ব্যঙ্গচিত্রের জনক কাকে বলা হয়?
উত্তর: গগনেন্দ্ৰনাথ ঠাকুর-কে
৬৬) গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা কতকগুলি ব্যঙ্গচিত্রের নাম লেখো।
উত্তর: বিরূপ বজ্র, নয়া হুল্লোড়, খল ব্রাহ্মণ, অদ্ভুত লোক, প্রচন্ড মমতা প্রভৃতি।
৬৭) নানাসাহেব কার দত্তকপুত্র ছিলেন?
উত্তর: দ্বিতীয় বাজীরাও-এর
৬৮) হিন্দুমেলার অবলুপ্তি হয় কবে?
উত্তর: ১৮৮০ খ্রিস্টাব্দে
৬৯) ভারতের রাষ্ট্রগুরু কাকে বলা হয়?
উত্তর: সুরেন্দ্ৰনাথ ব্যানার্জীকে
৭০) বঙ্কিমচন্দ্রকে স্বদেশীকতার গুরু অ্যাখ্যা দেন কে?
উত্তর: অরবিন্দ ঘোষ
৭১) বর্তমান ভারত গ্রন্থাকারে প্রকাশিত হয় কবে?
উত্তর: ১৯০৫ খ্রিস্টাব্দে
আজকের পোস্টে দশম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায় ‘সংঘবদ্ধতার গোড়ার কথা’ থেকে সর্বমোট ৭১ টি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করা হল, যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সহায়তা করবে, দরকার হলে প্রশ্ন গুলি তোমরা খাতায় টুকে নিতে পারো।
| Details | Link |
|---|---|
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
মাধ্যমিক (Madhyamik) দশম শ্রেণীর (Class 10) জন্য EduTips-এর সমস্ত বিষয়ের নোটসের লিঙ্ক নিচে দেওয়া হল — অবশ্যই দেখে নাও!
| Subject | Notes |
|---|---|
| বাংলা (Bengali) | Read Now |
| ইংরেজি (English) | Read Now |
| ইতিহাস (History) | Read Now |
| ভূগোল (Geography) | Read Now |
| অংক (Mathematics) | Read Now |
| জীবন বিজ্ঞান (Life Science) | Read Now |
| ভৌতবিজ্ঞান (Physical Science) | Read Now |
ক্লাস 10 ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর | দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর | দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় (সংঘবদ্ধতার গোড়ার কথা) MCQ
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


