SSC Stenographer Recruitment 2026: স্টাফ সিলেকশন কমিশনে স্টেনোগ্রাফার নিয়োগ! আবেদন করুন

Anjan Mahata

Published on:

SSC Stenographer Recruitment 2026

সরকারি চাকরির প্রস্তুতিরত পরীক্ষার্থীদের জন্য দুর্দান্ত সুখবর! স্টাফ সিলেকশন কমিশন (SSC) ২০২৬ সালের জন্য স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ এবং ‘ডি’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ এবং সংস্থায় এই নিয়োগ করা হবে।

— Advertisement —

SSC Stenographer Recruitment: স্টাফ সিলেকশন কমিশন স্টেনোগ্রাফার নিয়োগ ২০২৬

শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় স্টাফ সিলেকশন কমিশন ৭০০ এরও বেশি শূন্য পদে স্টেনোগ্রাফার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবে।

বিষয়তথ্য
নিয়োগকারী সংস্থাস্টাফ সিলেকশন কমিশন (SSC)
নিয়োগের স্থানকেন্দ্রীয় সরকার অধীন মন্ত্রণালয় ও সংস্থা
মোট শূন্যপদ৭৩১ টি
শিক্ষাগত যোগ্যতাউচ্চ মাধ্যমিক পাস
নির্বাচন প্রক্রিয়া পদ্ধতি◈ CBT (Computer Based Test)
◈ Skill Test (Stenography Test)
◈ Document Verification
আবেদন শুরুর তারিখ২৪ এপ্রিল ২০২৬
আবেদন শেষ তারিখ১৫ মে ২০২৬ (রাত ১১টা পর্যন্ত)

যোগ্যতা ও বয়সসীমা (Eligibility & Age Limit)

শিক্ষাগত যোগ্যতা (01.08.2026 অনুযায়ী): আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক (12th Standard) বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

— Advertisement —

বয়সসীমা (01.08.2026 অনুযায়ী):

  • গ্রেড ‘সি’: ১৮ থেকে ৩০ বছর (জন্মতারিখ ০২.০৮.১৯৯৬ থেকে ০১.০৮.২০০৮-এর মধ্যে হতে হবে)।
  • গ্রেড ‘ডি’: ১৮ থেকে ২৭ বছর (জন্মতারিখ ০২.০৮.১৯৯৯ থেকে ০১.০৮.২০০৮-এর মধ্যে হতে হবে)।
  • সংরক্ষণ: সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন (যেমন— SC/ST ৫ বছর, OBC ৩ বছর)।

বিস্তারিত জেনে নিন: স্টেনোগ্রাফার কী? SSC Stenographer পদে কীভাবে চাকরি পাবেন? যোগ্যতা কাজ সম্পূর্ণ গাইড

আবেদন পদ্ধতি (Application Process)

আগ্রহী প্রার্থীদের এসএসসির নতুন অফিসিয়াল ওয়েবসাইট (ssc.gov.in)-এ গিয়ে প্রথমে ওয়ান-টাইম রেজিস্ট্রেশন (OTR) সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়ায় আবেদন করার সময় প্রার্থীদের কোনো পুরনো ছবি আপলোড করতে হবে না; বরং সিস্টেমের মাধ্যমে সরাসরি লাইভ ছবি (Live Photograph) ক্যাপচার করতে হবে

রেজিস্ট্রেশন শেষে লগইন করে শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিতে হবে এবং নির্দিষ্ট সাইজের ডিজিটাল স্বাক্ষর আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি অনলাইনে জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিন

আবেদন ফি (Application Fee)

SSC Stenographer নিয়োগের এই প্রক্রিয়ায় General এবং OBC প্রার্থীদের জন্য একটি নির্দিষ্ট আবেদন ফি ধার্য করা হয়েছে। তবে মহিলা প্রার্থী, সংরক্ষিত শ্রেণী ও প্রাক্তন সেনাকর্মীদের কোন আবেদন ফি লাগবে না।

ক্যাটাগরিআবেদন ফি
General / OBC প্রার্থী১০০/- টাকা
SC / ST / PwBD, মহিলা এবং প্রাক্তন সেনা কর্মীকোন টাকা লাগবে না

সিলেকশন প্রক্রিয়া (Selection Process)

SSC Stenographer নিয়োগ প্রক্রিয়াটি মূলত দুটি প্রধান ধাপে সম্পন্ন হবে এবং সবশেষে ডকুমেন্ট যাচাইয়ের মাধ্যমে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে-

  1. কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBE): অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন।
  2. স্কিল টেস্ট (Stenography): যারা অনলাইন পরীক্ষায় শর্টলিস্টেড হবেন, তাদের স্টেনোগ্রাফি টেস্ট দিতে হবে। গ্রেড ‘সি’-এর জন্য ১০০ w.p.m এবং গ্রেড ‘ডি’-এর জন্য ৮০ w.p.m গতিতে ডিক্টেশন দেওয়া হবে।
  3. নথিপত্র যাচাই (DV): চূড়ান্ত ফলাফলের পর সংশ্লিষ্ট বিভাগ নথিপত্র যাচাই করবে।

বেতন ও সুযোগ-সুবিধা (Salary)

স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ পদের ক্ষেত্রে মাসিক বেতন ৯,৩০০ থেকে ৩৪,৮০০ টাকা (গ্রেড পে ৪২০০/-) এবং গ্রেড ‘ডি’ পদের ক্ষেত্রে বেতন ৫,২০০ থেকে ২০,২০২ টাকা (গ্রেড পে ২৪০০/-) পর্যন্ত হয়ে থাকে। মূল বেতনের পাশাপাশি প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা (HRA), মহার্ঘ ভাতা (DA), যাতায়াত ভাতা (TA) এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন চলছে! SSC Selection Post 2026: কেন্দ্র সরকারি দপ্তরে ৩ হাজার শূন্য পদে নিয়োগ! যোগ্যতা, আবেদন দেখে নিন

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন লিংক

বিবরণলিংক
স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটssc.gov.in
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন↓ Download Notice
সরাসরি আবেদন করুনApply Now

কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরির এটি একটি সুবর্ণ সুযোগ। যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করুন। আরও বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন।

Join Group

Telegram

Share