স্টেনোগ্রাফার কী? SSC Stenographer পদে কীভাবে চাকরি পাবেন? যোগ্যতা কাজ সম্পূর্ণ গাইড

Dibyendu Dutta

Published on:

What is Stenographer Eligibility Exam Full Details SSC Stenography

অনেকই আছেন যারা স্টেনোগ্রাফি প্রথমবারের জন্য শুনছেন, কিভাবে স্টেনোগ্রাফার নিয়োগ করা হয় ইত্যাদি বিষয়গুলো সঠিক ভাবে জানেন না। তাই আজকের এই প্রতিবেদনে ষ্টেনোগ্রাফি ও স্টেনোগ্রাফার সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো, তাই সম্পূর্ণ জানতে হলে সমগ্র প্রতিবেদনটি পড়তে হবে।

— Advertisement —

স্টেনোগ্রাফি কী? (What is Stenography?)

স্টেনোগ্রাফি (Stenography) হল সংক্ষিপ্ত চিহ্ন বা শর্টহ্যান্ড ব্যবহার করে দ্রুতগতিতে লেখার একটি বিশেষ পদ্ধতি। সাধারণভাবে যেখানে একজন সাধারণ মানুষ মিনিটে ৩০–৪০টি শব্দ লিখতে পারেন, সেখানে একজন দক্ষ স্টেনোগ্রাফার মিনিটে ৮০–১২০টি শব্দ পর্যন্ত শর্টহ্যান্ডে লিখতে পারেন।

আইনি আদালত, সংসদ, সরকারি দপ্তর থেকে শুরু করে মিডিয়া হাউস পর্যন্ত — যেখানেই মৌখিক বক্তব্যকে দ্রুত লিখিত আকারে রূপান্তরিত করার প্রয়োজন পড়ে, সেখানেই Stenographer-দের চাহিদা রয়েছে

স্টেনোগ্রাফারদের মূল কাজ (Stenographer)

— Advertisement —

স্টেনোগ্রাফাররা মুখে বলা কথাকে সংক্ষিপ্ত চিহ্ন ব্যবহার করে খুব কম সময়ে লিখিত আকারে প্রকাশ করেন অর্থাৎ, কথ্য শব্দকে লিখিত আকারে প্রতিলিপিতে পরিবর্তিত করে থাকেন। সাধারণভাবে স্টেনোগ্রাফারদের আদালতে নিয়োগ করা হয়ে থাকে

  • বিচারক, আইনজীবী ও সাক্ষীদের বক্তব্য দ্রুত শর্টহ্যান্ডে লেখা এবং পরে কম্পিউটারে টাইপ করে রেকর্ড তৈরি করা
  • সরকারি সভা ও বৈঠকের কার্যবিবরণী (Minutes of Meeting) প্রস্তুত করা
  • উচ্চপদস্থ কর্মকর্তার ডিকটেশন নিয়ে চিঠি ও সরকারি নথি তৈরি করা
  • সংসদীয় অধিবেশনের বিতর্ক রেকর্ড করা

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা (Eligibility Criteria)

স্টেনোগ্রাফার হওয়ার জন্য প্রধানত উচ্চ মাধ্যমিক পাশ হতে হয় এবং নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকতে হয়। SC/ST প্রার্থীদের ৫ বছর, OBC প্রার্থীদের ৩ বছর এবং PwD প্রার্থীদের ১০ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হয়।

পদের নামবয়সসীমাডিকটেশন স্পিডট্রান্সক্রিপশন সময়
Grade C (Group B)১৮–৩০ বছর১০০ শব্দ/মিনিটইংরেজি: ৪০ মিনিট, হিন্দি: ৫০ মিনিট
Grade D (Group C)১৮–২৭ বছর৮০ শব্দ/মিনিটইংরেজি: ৫০ মিনিট, হিন্দি: ৬৫ মিনিট

ক্লিক করে দেখো: SSC Exams: কেন্দ্র সরকারি চাকরির দরজা! কোন পদে কি পরীক্ষা দিতে হয়? জেনে নাও

Selection Process: নিয়োগ পদ্ধতি ও পরীক্ষার প্যাটার্ন

এসএসসি স্টেনোগ্রাফার (Grade C & D) নিয়োগ সাধারণত দুটি প্রধান ধাপে সম্পন্ন হয়:

১. কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBE): এটি একটি লিখিত পরীক্ষা যেখানে কোনো গণিত (Math) থাকে না, যা অনেক ছাত্র-ছাত্রীর জন্য বড় সুবিধা।

বিষয়প্রশ্নের সংখ্যানির্ধারিত নম্বর
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং৫০৫০
জেনারেল অ্যাওয়ারনেস (GK)৫০৫০
ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমপ্রিহেনশন১০০১০০

২. স্কিল টেস্ট (Shorthand Test): লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের শর্টহ্যান্ড টেস্ট দিতে হয়। এখানে প্রার্থীদের ১০ মিনিটের একটি ডিকটেশন দেওয়া হয়, যা নির্দিষ্ট সময়ের মধ্যে কম্পিউটারে ট্রান্সক্রিপশন বা টাইপ করতে হয়।

চাকরির সুযোগ (Job Scope of Stenographer)

স্টেনোগ্রাফাররা কোর্টে বিচারক, আইনজীবী এবং সাক্ষীদের বয়ান টাইপ করে থাকেন। এছাড়াও বেসরকারি আইনি কর্পোরেট অফিস এমনকি সংবাদপত্রের ক্ষেত্রেও স্টেনোগ্রাফারদের চাকরির সুযোগ রয়েছে। স্টেনোগ্রাফারদের কেবল আদালতেই নয়, বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে:

ক্ষেত্রনিয়োগকর্তা
কেন্দ্রীয় সরকারবিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর (SSC-র মাধ্যমে)
আদালতহাইকোর্ট, জেলা আদালত, সুপ্রিম কোর্ট
সংসদলোকসভা ও রাজ্যসভা সচিবালয়
প্রতিরক্ষা বিভাগসেনা, নৌ ও বায়ুসেনার অফিস
বেসরকারি কর্পোরেটআইন সংস্থা, মিডিয়া হাউস, বড় কর্পোরেট অফিস
রাজ্য সরকারWBPSC ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর

বেতন কাঠামো (Salary & Pay Scale)

স্টেনোগ্রাফার পদে বেতন বেশ আকর্ষণীয়। বেসিক পে-র সাথে HRA, DA ও অন্যান্য ভাতা যুক্ত হয়।

পদPay Levelবেসিক বেতনআনুমানিক মোট বেতন
Stenographer Grade CPay Level 06₹৩৫,৪০০–₹১,১২,৪০০₹৪০,০০০–₹৫০,০০০+
Stenographer Grade DPay Level 04₹২৫,৫০০–₹৮১,১০০₹২৮,০০০–₹৩৮,০০০+

আরো জানুন: SSC CGL পরীক্ষার সম্পূর্ণ তথ্য! যোগ্যতা, পরীক্ষার প্যাটার্ন, সিলেকশন প্রসেস এবং প্রস্তুতি টিপস

পরীক্ষার লেটেস্ট নোটিফিকেশনসহ সমস্ত তথ্য রেজিস্ট্রেশন অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in– তে ভিজিট করে দেখে নেবেন। অর্থাৎ এসএসসি স্টেনোগ্রাফার পরীক্ষার কমপ্লিট তথ্য একটি পোস্টে প্রথমবার বাংলাতে আমরা আপনাদের কাছে পৌঁছে দিলাম। অবশ্যই আপনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে দিন।

Join Group

Telegram

Share