Presidency University Admission: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি! যোগ্যতা, অনলাইন আবেদন জেনে নাও

Anjan Mahata

Published on:

Presidency University Admission 2026 4 year's UG Hons. Course

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের কাছে বিশেষ করে বিজ্ঞান ও কলা শাখায় উচ্চশিক্ষার জন্য একটি অত্যন্ত জনপ্রিয়, মর্যাদাপূর্ণ এবং ঐতিহ্যবাহী নাম হলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University, Kolkata)। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ৪ বছরের (৮টি সেমিস্টার) আন্ডারগ্রাজুয়েট B.A. এবং B.Sc. (Honours with Research) কোর্সে ভর্তির অফিশিয়াল নোটিফিকেশন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে আমরা সমস্ত তথ্য – কোর্স, যোগ্যতা এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব।

— Advertisement —

Presidency University Admission: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৬

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলা (Arts) ও বিজ্ঞান (Science) বিভাগের প্রথম বর্ষের ডিগ্রি কোর্সে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। জাতীয় শিক্ষানীতি (NEP 2020) মেনে এখানে ৪ বছরের স্নাতক স্তরের পঠন-পাঠন পরিচালিত হয়, যেখানে প্রধান বিষয়ের (Major) পাশাপাশি বিভিন্ন জেনারেল কোর্স পড়ারও সুযোগ রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রধান মাধ্যম হলো ইংরেজি

PU Courses: কী কী কোর্স অফার করা হয়?

বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগ ও ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসের অধীনে মোট ১৭টি আন্ডারগ্রাজুয়েট মেজর/অনার্স কোর্স অফার করা হচ্ছে। কোর্সগুলি মূলত দুটি ক্যাম্পাসে বিভক্ত:

  • প্রথম ক্যাম্পাস (কলেজ স্ট্রিট): ৮৬/১ কলেজ স্ট্রিট, কলকাতা ৭০০MD৩।
  • দ্বিতীয় ক্যাম্পাস (নিউ টাউন): প্লট নং DG/02/02, অ্যাকশন এরিয়া-১ডি, নিউ টাউন (বায়োটেকনোলজি কোর্সটি এখানে করানো হয়)।

◈ ফ্যাকাল্টি অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (BA Honours with Research)

ক্যাটাগরি (Category)বিষয়ের তালিকা (Subjects)
Category ABengali, English, Hindi, Performing Arts, Philosophy, Sociology
Category BHistory, Political Science

◈ ফ্যাকাল্টি অফ ন্যাচারাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্সেস (BSc Honours with Research)

ক্যাটাগরি (Category)বিষয়ের তালিকা (Subjects)
Category ABiotechnology (2nd Campus), Geology, Geography, Mathematics, Physics
Category BChemistry, Economics, Life Sciences, Statistics
— Advertisement —

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ৪ বছর সফলভাবে সম্পন্ন করার পর এবং ৭.৫ বা তার বেশি CGPA থাকলে শিক্ষার্থীদের B.A./B.Sc. (Honours with Research) ডিগ্রি দেওয়া হবে।

যোগ্যতা (Course-wise Eligibility)

প্রেসিডেন্সিতে আবেদনের জন্য কোনো উচ্চ বা নিম্ন বয়সসীমা নেই । তবে আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকা বাধ্যতামূলক:

  • প্রার্থীকে অবশ্যই ২০২৫ বা ২০২৬ সালে কোনো স্বীকৃত ভারতীয় বোর্ড থেকে উচ্চমাধ্যমিক (10+2) বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • পরিবেশ বিজ্ঞান (EVS) বাদে অন্তত ৫টি স্বীকৃত বিষয়ে পাস করতে হবে, যার মধ্যে ইংরেজি আবশ্যিক। উচ্চমাধ্যমিকের সেরা ৪টি বিষয়ের স্কোরের ভিত্তিতে ‘অ্যাগ্রিগেইট পার্সেন্টেজ’ বা মোট নম্বর গণনা করা হবে

উচ্চমাধ্যমিক রেজাল্ট অনুযায়ী ক্যাটাগরি ভিত্তিক কোন বিভাগে কত নাম্বার থাকলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তে ভর্তির জন্য আবেদন করতে পারবে দেখে নাও-

কোর্সের নাম (Major)জেনারেল (General)SC / ST
OBC
PwD
কলা বিভাগ: বাংলা, ইংরেজি, হিন্দি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা (Sociology), পারফর্মিং আর্টস60.00%45.00%54.00%57.00%
বিজ্ঞান বিভাগ: বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, জিওলজি, লাইফ সায়েন্সেস, গণিত, ফিজিক্স, স্ট্যাটিস্টিকস70.00%52.50%63.00%66.50%

আবেদন চলছে! RKMRC Narendrapur Admission: রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ ভর্তি! যোগ্যতা, অনলাইন আবেদন জেনে নাও

ভর্তি প্রক্রিয়া (Admission Procedure)

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ নিজস্ব অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পন্ন হবে। বিষয়গুলিকে সিলেকশন পদ্ধতির ওপর ভিত্তি করে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে:

  • Category A (মেধাতালিকার ভিত্তি – অ্যাকাডেমিক স্কোর): এই বিষয়গুলির জন্য কোনো প্রবেশিকা পরীক্ষা হবে না। মাধ্যমিক (10th) এবং উচ্চমাধ্যমিকের (10+2) প্রাপ্ত নম্বরের ওপর একটি নির্দিষ্ট ফর্মুলা দিয়ে তৈরি ‘অ্যাকাডেমিক স্কোর’-এর ভিত্তিতে মেধা তালিকা (GMR) তৈরি হবে।
  • Category B (মেধাতালিকার ভিত্তি – প্রবেশিকা পরীক্ষা): এই বিষয়গুলিতে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে লিখিত প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (Admission Test Score) ভিত্তিতেই মেধা তালিকা তৈরি হবে।

নোট (Tie-breaking): মেধা তালিকায় দুই বা ততোধিক প্রার্থীর নম্বর এক হয়ে গেলে (Tie), প্রথমে উচ্চমাধ্যমিকের মোট নম্বর এবং তারপরেও টাই থাকলে মাধ্যমিকের মোট নম্বরের ভিত্তিতে উচ্চ Rank দেওয়া হবে।

PU Admission Test: প্রবেশিকা পরীক্ষার বিবরণ

Category B বিষয়ের পরীক্ষাগুলি আগামী ১২, ১৩ এবং ১৪ জুন, ২০২৬ তারিখে প্রেসিডেন্সির মূল ক্যাম্পাসে (কলেজ স্ট্রিট) অনুষ্ঠিত হবে।

  • পরীক্ষার ধরন: মোট ৫০টি বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) থাকবে, যা OMR শিটে উত্তর দিতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র শুধুমাত্র ইংরেজি মাধ্যমে হবে।
  • সময়সীমা: ২ ঘণ্টা।
  • নম্বর বিভাজন: প্রতিটি সঠিক উত্তরের জন্য +২ নম্বর দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে (Negative Marking)

প্রবেশিকা পরীক্ষার সময়সূচি (Exam Schedule):

  • ১২ জুন, ২০২৬: সকালের শিফট (11 AM – 1 PM) – ইকোনমিক্স | বিকালের শিফট (2:30 PM – 4:30 PM) – রাষ্ট্রবিজ্ঞান।
  • ১৩ জুন, ২০২৬: সকালের শিফট (11 AM – 1 PM) – লাইফ সায়েন্সেস | বিকালের শিফট (2:30 PM – 4:30 PM) – ইতিহাস।
  • ১৪ জুন, ২০২৬: সকালের শিফট (11 AM – 1 PM) – কেমিস্ট্রি | বিকালের শিফট (2:30 PM – 4:30 PM) – স্ট্যাটিস্টিকস।

সিলেবাস ও কোশ্চেন প্যাটার্ন (Syllabus & Pattern):

পরীক্ষার সিলেবাস মূলত বিভিন্ন বোর্ডের (WBCHSE, CBSE, ISC) একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে তৈরি। যেমন, কেমিস্ট্রি পরীক্ষার প্রশ্নে কেমিস্ট্রি (৩৯টি) ছাড়াও ম্যাথ (৬টি) এবং ফিজিক্স ও বায়োলজি (৫টি) থেকে প্রশ্ন থাকবে। বিস্তারিত বিবরণী অফিশিয়াল ব্রোশিওরে দেখে নিতে পারবেন।

আরো দেখুন: Aliah University Admission: আলিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি, যোগ্যতা, কোর্স সমস্ত তথ্য জেনে নাও

গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক

বিবরণতথ্য
আবেদন ফি (Application Fee)₹৫০০/- প্রতি আবেদন + ব্যাংক চার্জ
অনলাইন আবেদন শুরু (Online Application Starts)১৯ মে, ২০২৬ (বিকাল ৫টা থেকে)
আবেদনের শেষ তারিখ (Application Closes)০১ জুন, ২০২৬
অ্যাডমিট কার্ড প্রকাশ (Category B)০৬ জুন, ২০২৬ (টেন্টেটিভ)
ক্যাটাগরি A প্রভিশনাল মেধাতালিকা প্রকাশ০৯ জুন, ২০২৬ (টেন্টেটিভ)
প্রবেশিকা পরীক্ষার তারিখ (Category B)১২, ১৩ ও ১৪ জুন, ২০২৬
ক্যাটাগরি B প্রভিশনাল মেধাতালিকা প্রকাশ২৪ জুন, ২০২৬ (টেন্টেটিভ)
অফিশিয়াল ওয়েবসাইটpresiuniv.ac.in অথবা presiuniv.ac.in/web/admission.php
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় – ভর্তি পরীক্ষার সংক্রান্ত তথ্য
Information Brochure of PU-2026
Download PDF
ভর্তি সংক্রান্ত হেল্পলাইন ইমেল[email protected]

অনলাইন ফর্ম পূরণের সময় নিজস্ব সচল মোবাইল নম্বর ও ইমেল আইডি ব্যবহার করবে এবং ফাইনাল সাবমিশনের আগে সমস্ত ডেটা ভালো করে যাচাই করে নেবে, কারণ ভুল তথ্যের জন্য আবেদন বাতিল হতে পারে। রাজ্যের অন্যান্য শীর্ষস্থানীয় কলেজের ভর্তি সংক্রান্ত আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করো!

Join Group

Telegram

Share