পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের কাছে বিশেষ করে বিজ্ঞান ও কলা শাখায় উচ্চশিক্ষার জন্য একটি অত্যন্ত জনপ্রিয়, মর্যাদাপূর্ণ এবং ঐতিহ্যবাহী নাম হলো রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নরেন্দ্রপুর (RKMRC Narendrapur)। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের 4 Year’s (UG) B.A./B.Sc. কোর্সে ভর্তির অফিশিয়াল নোটিফিকেশন ইতিমধ্যেই প্রকাশিত করেছে। এই প্রতিবেদনে আমরা সমস্ত তথ্য – কোর্স, যোগ্যতা এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব।
RKMRC Narendrapur Admission: রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ ভর্তি ২০২৬
রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নরেন্দ্রপুর-এ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলা (Arts) ও বিজ্ঞান (Science) বিভাগের প্রথম বর্ষের ডিগ্রি কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই সম্পূর্ণ আবাসিক ও স্বায়ত্তশাসিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে NAAC মূল্যায়নে A+ গ্রেড (CGPA: 3.46) এবং ২০২৪ সালের NIRF র্যাঙ্কিংয়ে কলেজ পর্যায়ে জাতীয় স্তরে ২৪তম স্থান অধিকারী।
RKMRC Courses: কী কী কোর্স অফার করা হয়?
NEP 2020 মেনে ৪ বছরের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে এখানে মোট ১৩টি বিষয়ে অনার্স (Major) কোর্স অফার করা হচ্ছে। প্রতিটি মেজর বিষয়ের সাথে ছাত্রকে দুটি মাইনর সাবজেক্ট বেছে নিতে হবে । বিষয়গুলি নিচে দেওয়া হলো:
| বিজ্ঞান বিভাগ (B.Sc. Honours) | কলা বিভাগ (B.A. Honours) |
|---|---|
| • Chemistry • Computer Science • Economics • Life Sciences • Mathematics • Physics • Statistics | • Bengali • English • History • Philosophy • Political Science • Sanskrit |
যোগ্যতা (Course wise Eligibility)
এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি কেবলমাত্র নিয়মিত পুরুষ প্রার্থীরা (ONLY FOR BOYS) এই কলেজে আবেদনের যোগ্য এবং এটি একটি সম্পূর্ণ আবাসিক কলেজ এর অর্থ হল সবাইকে হোস্টেলে থাকতে হবে। এবার দেখে নেওয়া যাক রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে ভর্তির জন্য কি কি যোগ্যতার প্রয়োজন:
- যারা ২০২৫ অথবা ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, কেবল তারাই আবেদন করতে পারবে (২০২৫-এর আগে পাশ করা ছাত্ররা আবেদন করতে পারবে না)
- উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় সেরা পাঁচটি বিষয়ে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে এবং যে বিষয়ে অনার্স নিতে চাই সেই বিষয়ে নির্দিষ্ট নাম্বার থাকা প্রয়োজন।
জেনারেল এবং OBC বিভাগের প্রার্থীদের কলেজে নির্দিষ্ট কোন বিষয়ে অনার্স কোর্সে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল্য অন্যান্য বোর্ড পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের কত পারসেন্ট নাম্বার প্রয়োজন এবং যে বিষয়ে ভর্তি হতে চাই সেই বিষয়ের কত পারসেন্ট নাম্বার থাকা প্রয়োজন দেখে নাও।
| কোর্সের নাম (Major) | প্রাপ্ত মোট নম্বর | সংশ্লিষ্ট বিষয়ের যোগ্যতা |
|---|---|---|
| Bengali | 50% | Bengali – 50% |
| Chemistry | – | Math – 65%, Chem – 65%, Phys – 65% |
| Computer Science | 60% | Math – 60% |
| Economics | 60% | Math – 60%, Eng – 60% |
| English | 70% | Eng – 75% |
| History | 60% | – |
| Life Sciences | 60% | Chem – 60% |
| Mathematics | 65% | Math – 70% |
| Philosophy | 50% | – |
| Physics | 70% | Math – 70%, Phys – 75% |
| Political Science | 60% | – |
| Sanskrit | 50% | – |
| Statistics | 75% | Math – 80% |
◈ SC/ST প্রার্থীদের জন্য মোট নম্বর এবং সংশ্লিষ্ট বিষয়ের নম্বরে ৫% ছাড় দেওয়া হবে।
◈ ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও সংস্কৃত বিষয়ের জন্য যেকোনো স্ট্রিমের (Arts/Science/Commerce) ছাত্ররা আবেদন করতে পারবে।
মিস করবেন না: উচ্চ মাধ্যমিক পাশের পর কি কি স্কলারশিপ আছে? দেখে নিন
ভর্তি প্রক্রিয়া (Admission Procedure)
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজের ভর্তি প্রক্রিয়াটি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের অন্তর্ভুক্ত নয়, আবেদন প্রক্রিয়া কলেজের নিজস্ব পোর্টাল থেকেই করতে হবে। নিম্নলিখিত কয়েকটি ধাপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে-
- অনলাইন আবেদন: যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রতিটি বিষয়ের জন্য আলাদাভাবে আবেদন করতে পারবে।
- প্রবেশিকা পরীক্ষা ও ইন্টারভিউ: রসায়ন, পদার্থবিদ্যা, গণিত ইত্যাদি ১০টি বিষয়ের জন্য লিখিত প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। তবে বাংলা, দর্শন এবং সংস্কৃত বিষয়ের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি মৌখিক ইন্টারভিউ (Viva-voce) হবে ।
- মেধাতালিকা (Merit List) প্রকাশ: লিখিত পরীক্ষা অথবা ভাইভায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত প্রভিশনাল মেরিট লিস্ট তৈরি হবে। নম্বরের টাই (Tie) হলে উচ্চমাধ্যমিকের মোট নম্বর এর ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।
RKMRC Admission Test: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজে ভর্তির পরীক্ষা
লিখিত পরীক্ষা ও ভাইভা-র পূর্ণমান ৫০ নম্বর। লিখিত পরীক্ষার সময়সীমা ২ ঘণ্টা। পদার্থবিদ্যা ও রসায়ন পরীক্ষার ক্ষেত্রে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পরীক্ষার সিলেবাস মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ওপর ভিত্তি করে হবে।
| তারিখ ও দিন | দুপুর ১২:০০ থেকে দুপুর ২:০০ টা | দুপুর ২:৩০ থেকে বিকেল ৪:৩০ টা |
|---|---|---|
| 15 June 2026 (Monday) | Mathematics, Sanskrit (Viva) | Statistics, English |
| 16 June 2026 (Tuesday) | Physics, Philosophy (Viva) | Chemistry, History |
| 17 June 2026 (Wednesday) | Computer Science, Political Science | Bengali (Viva), Economics, Life Sciences |
- পরীক্ষার কেন্দ্র: আবেদন করার সময় ছাত্রকে নির্দিষ্ট কেন্দ্র বেছে নিতে হবে- নরেন্দ্রপুর কেন্দ্র অথবা উত্তরবঙ্গ কেন্দ্র (শিলিগুড়ি, জলপাইগুড়ি)।
- আবাসন সুবিধা: দূরবর্তী অঞ্চলের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার দিনগুলিতে কলেজের হোস্টেলে থাকার ব্যবস্থা রয়েছে। এই সুবিধা নেওয়ার জন্য
[email protected]এ মেইল করতে হবে।
পরীক্ষা সম্পন্ন হওয়ার কয়েক দিনের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করা হবে, ইংরেজি বাদে বাকি সমস্ত বিষয়ের মেধা তালিকা প্রকাশিত হবে ২৬ জুন, ২০২৬ তারিখ এবং ইংরেজি বিষয়ের মেধা তালিকা ২৯ জুন, ২০২৬ তারিখ প্রকাশিত হবে।
আবেদন চলছে! RKMVCC Rahara Admission: রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজে ভর্তি! যোগ্যতা দেখে নাও
গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক
| বিবরণ | তথ্য |
|---|---|
| আবেদন ফি (Application Fee) | ₹৫৫0/- প্রতি বিষয় (অনলাইন পেমেন্ট) |
| অনলাইন আবেদন শুরু | ০৮ মে, ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১২ জুন, ২০২৬ (রাত ১০:০০ টা) |
| রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ অফিসিয়াল ওয়েবসাইট | https://rkmrc.in/ |
| RKMRC – ভর্তি পরীক্ষার সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
| হেল্পলাইন নম্বর (১১ AM – ৫ PM) | 8981395656 / [email protected] |
আবেদন প্রক্রিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তাই দেরি না করে অবশ্যই আবেদন করে নাও। আরও রাজ্যের যে সকল সেরা কলেজগুলো রয়েছে সেগুলোর ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন আসবে তাই অবশ্যই প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট ফলো করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

