NCHM JEE 2026: ন্যাশনাল ম্যানেজমেন্ট ভর্তি ফর্ম ফিলাপ! আবেদন, পরীক্ষার তারিখ দেখে নিন

Arpita Paul

Updated on:

NCHM JEE Application Form Fill Up 2026 Online

উচ্চ মাধ্যমিক পরবর্তী যারা ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে নিজেদের কেরিয়ার গড়তে চাও, তাদের জন্য একটি দারুণ সুযোগ। বিশেষ করে আজকের Gen Z প্রজন্মের জন্য, যারা একটা ডায়নামিক এবং গ্লোবাল কেরিয়ার খুঁজছ, তাদের জন্য এই ফিল্ডটা একদম পারফেক্ট। NCHM JEE পরীক্ষার ফরম ফিলাপ চলছে, বিস্তারিত দেখে নাও

— Advertisement —

NCHM JEE 2026: জাতীয় হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রবেশিকা পরীক্ষা

কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে NCHM JEE পরীক্ষার মাধ্যমে B.Sc. (Hospitality & Hotel Administration) কোর্স ভর্তি হওয়া যায়। হোটেল এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রির মার্কেটিং, হিউম্যান রিসোর্স এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়গুলো শেখানো হয়। যার ফলে দেশে এবং বিদেশে হসপিটালিটি সেক্টরে চাকরির সুযোগ মিলে

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ফর্ম ফিলাপের ডেট এক্সটেন্ড করেছে, তাই তোমরা হাতে অনেকটা সময় পেয়ে যাচ্ছ:

বিবরণতারিখ
অনলাইন আবেদনের শেষ তারিখ১ এপ্রিল, ২০২৬ (বিকেল ৫টা পর্যন্ত) Extended
ফি জমা দেওয়ার শেষ তারিখ১ এপ্রিল, ২০২৬
NCHM JEE পরীক্ষার তারিখ২৫ এপ্রিল, ২০২৬ (শনিবার)

কারা আবেদন করতে পারবে? (Eligibility Criteria)

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে 10+2 বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে । এই বছর যারা উচ্চমাধ্যমিক বা 10+2 পরীক্ষা দিয়েছো, তারাও (Provisional basis) এই পরীক্ষায় বসতে পারবে ।
  • ভাষাগত যোগ্যতা: কোয়ালিফাইং পরীক্ষায় একটি বিষয় হিসেবে ইংরেজি থাকা এবং তাতে পাশ করা বাধ্যতামূলক।
  • বয়সসীমা: সবথেকে ভালো খবর হলো, নতুন শিক্ষানীতি অনুযায়ী এই পরীক্ষায় বসার জন্য বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই!

ক্লিক করে দেখুন: Management Courses after 12th: উচ্চ মাধ্যমিকের পর ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা, সেরা ৫ কোর্স দেখে নিন

NCHM JEE 2026 Application ফর্ম ফিলাপ কীভাবে করবে?

— Advertisement —

আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে – প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://exams.nta.nic.in/nchm-jee/-এ যেতে হবে। সরাসরি লিঙ্ক এবং অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া থাকবে –

Step 1: রেজিস্ট্রেশন নিজের ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নম্বরটি লিখে রাখতে হবে।

Step 2: ডকুমেন্ট আপলোড ফর্মটি পূরণ করার পর নিজের একটি পরিষ্কার পাসপোর্ট সাইজ ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড) আপলোড করতে হবে। ছবির সাইজ 10Kb থেকে 200Kb-এর মধ্যে হতে হবে। এর পাশাপাশি নিজের সিগনেচার (10Kb-100Kb) এবং প্রযোজ্য হলে ক্যাটাগরি/PwD সার্টিফিকেট আপলোড করতে হবে ।

Step 3: অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট সবশেষে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই (UPI) বা ওয়ালেটের মাধ্যমে ফি জমা দিতে হবে।

  • General / OBC-(NCL): ১০০০ টাকা
  • Gen-EWS: ৭০০ টাকা
  • SC / ST / PwD / Third Gender: ৪৫০ টাকা

বিস্তারিত দেখুন: NCHM JEE 2026: সরকারি কলেজে হোটেল ম্যানেজমেন্টে ভর্তি পরীক্ষা! যোগ্যতা, পরীক্ষা প্যাটার্ন তথ্য

আবেদনের লিংক ও অফিসিয়াল নোটিশ

তথ্য বিবরণPDF ডাউনলোড
Registration for NCHM(JEE)-2026
সরাসরি লিংক (Click)
https://exams.nta.nic.in/registration-for-nchmjee-2026/
অফিসিয়াল ইনফরমেশন বুলেটিন (PDF)Download PDF →

সফলভাবে পেমেন্ট হয়ে যাওয়ার পর কনফার্মেশন পেজটি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখবে। শেষ দিনের জন্য অপেক্ষা না করে আজই আবেদন করে ফেলো। ২৫ এপ্রিল, ২০২৬ (শনিবার) পরীক্ষার জন্য প্রস্তুতি নাও

Join Group

Telegram

Share