আইআইটি-তে ভর্তির স্বপ্ন দেখা পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ খবর! IIT দিল্লি-র পক্ষ থেকে JEE (Advanced) 2027-এর যোগ্যতার শর্ত প্রকাশ করা হয়েছে। সংবাদ সূত্র অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩শে মে, ২০২৭ তারিখে। কারা পরীক্ষায় বসতে পারবেন? বয়সসীমা কত? কতবার পরীক্ষা দেওয়া যাবে? কারা কোনোভাবেই বসতে পারবেন না? অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী বিস্তারিত জেনে নিন।
JEE Advanced 2027Eligibility Criteria: জেইই অ্যাডভান্সড পরীক্ষার যোগ্যতা
দেশের ২৩টি আইআইটি-তে ভর্তির জন্য JEE Advanced পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় বসতে হলে প্রথমে JEE Main 2027-এর B.E./B.Tech. পেপারে উত্তীর্ণ হতে হয় এবং তার সঙ্গে নির্দিষ্ট যোগ্যতার শর্তও পূরণ করতে হয়।
| বিবরণ | তথ্য |
|---|---|
| পরীক্ষার নাম | Joint Entrance Examination (Advanced) 2027 |
| আয়োজক সংস্থা | ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান দিল্লি (IIT Delhi) |
| পরীক্ষার তারিখ | 23শে মে, 2027 |
| কত আইআইটি-তে ভর্তি | 23টি আইআইটি (সংবাদ সূত্র অনুযায়ী) |
| প্রথম শর্ত | JEE Main 2027-এর B.E./B.Tech. পেপারে সেরা 2,50,000 সফল প্রার্থীর মধ্যে থাকা |
| যোগ্যতার শর্ত | মোট 5টি (সবকটি একসঙ্গে পূরণ করতে হবে) |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://jeeadv.ac.in |
1) JEE Main 2027-এ র্যাঙ্ক
JEE Advanced 2027-এ বসতে হলে প্রার্থীকে JEE Main 2027-এর B.E./B.Tech. পেপারে সব ক্যাটাগরি মিলিয়ে সেরা 2,50,000 সফল প্রার্থীর মধ্যে থাকতে হবে। এই 2,50,000 জনকে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে নিচের শতাংশ অনুযায়ী ভাগ করা হয়:
| ক্যাটাগরি | GEN-EWS | OBC-NCL | SC | ST | OPEN |
|---|---|---|---|---|---|
| শতাংশ (%) | 10 | 27 | 15 | 7.5 | 40.5 |
প্রতিটি ক্যাটাগরির মধ্যে PwD (বিশেষভাবে সক্ষম) প্রার্থীদের জন্য ৫ শতাংশ হরাইজন্টাল সংরক্ষণ রয়েছে। সেই অনুযায়ী ক্যাটাগরি-ভিত্তিক সংখ্যা নিচে দেওয়া হলো:
| ক্যাটাগরি | সেরা প্রার্থীর সংখ্যা |
|---|---|
| OPEN | 96,187 |
| OPEN-PwD | 5,063 |
| GEN-EWS | 23,750 |
| GEN-EWS-PwD | 1,250 |
| OBC-NCL | 64,125 |
| OBC-NCL-PwD | 3,375 |
| SC | 35,625 |
| SC-PwD | 1,875 |
| ST | 17,812 |
| ST-PwD | 938 |
বিস্তারিত জানুন: আইআইটি (IIT) কীভাবে ভর্তি হবে? যোগ্যতা, পরীক্ষা UG/PG/Phd রিসার্চ সমস্ত বিষয়! জেনে নাও
2) বয়সসীমা (Age Limit)
বয়সসীমা নির্ধারণ করা হয়েছে জন্মতারিখের ভিত্তিতে। তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং বিশেষভাবে সক্ষম (PwD) প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন।
| প্রার্থীর বিভাগ | জন্মতারিখ |
|---|---|
| সাধারণ বিভাগ (General, EWS, OBC-NCL ইত্যাদি) | ১লা অক্টোবর, ২০০২ বা তার পরে |
| SC, ST ও PwD প্রার্থী | ১লা অক্টোবর, ১৯৯৭ বা তার পরে |
3) কতবার পরীক্ষা দেওয়া যাবে?
JEE Advanced-এ একজন প্রার্থী পরপর দু’বছরে সর্বোচ্চ দু’বার পরীক্ষায় বসতে পারবেন।
4) দ্বাদশ শ্রেণির পরীক্ষা (Class XII Appearance)
প্রার্থীকে ২০২৬ অথবা ২০২৭ সালে প্রথমবার পদার্থবিদ্যা, রসায়ন ও গণিত—এই তিনটি বিষয় বাধ্যতামূলকভাবে নিয়ে দ্বাদশ শ্রেণি (বা সমমান) পরীক্ষায় বসতে হবে। যাঁরা ২০২৫ সালে বা তার আগে প্রথমবার দ্বাদশের পরীক্ষা দিয়েছেন, তাঁরা JEE Advanced 2027-এ বসতে পারবেন না। কতগুলি বিষয়ে বা কোন বিষয়ের সমন্বয়ে পরীক্ষা দিয়েছেন, তাতে কোনো পার্থক্য হবে না।
5) আগে IIT/IISc-তে ভর্তি হলে কী হবে?
যাঁরা পরীক্ষায় বসতে পারবেন:
- যাঁরা ২০২৬ সালে প্রথমবার কোনো আইআইটি বা IISc-র প্রিপারেটরি প্রোগ্রামে ভর্তি হয়েছেন।
- যাঁরা JoSAA 2026-এর মাধ্যমে আইআইটি/IISc-তে আসন পেয়েছিলেন, কিন্তু (১) অনলাইনে বা কোনো রিপোর্টিং সেন্টারে রিপোর্ট করেননি, অথবা (২) আসন বণ্টনের শেষ রাউন্ডের আগে প্রত্যাহার করেছেন, অথবা (৩) শেষ রাউন্ডের আগে কোনো কারণে আসন বাতিল হয়েছে।
যাঁরা পরীক্ষায় বসতে পারবেন না:
- যে প্রার্থী আগে JoSAA Business Rules 2026-এ তালিকাভুক্ত কোনো একাডেমিক প্রোগ্রামে কোনো আইআইটি বা IISc-তে ভর্তি হয়েছেন, তিনি সেই প্রোগ্রামে থেকে থাকুন বা না থাকুন, অনলাইনে বা রিপোর্টিং সেন্টারে গিয়ে আসন গ্রহণ করে থাকলেই আবেদন করতে পারবেন না।
- আইআইটি/IISc-তে যোগ দেওয়ার পর যে প্রার্থীর ভর্তি কোনো কারণে বাতিল হয়েছে, তিনিও JEE Advanced 2027-এ বসতে পারবেন না।
মিস করবেন না! JEE Main 2027 Session 1: আবেদন শুরু! শেষ তারিখ, পরীক্ষার ডেট ও পরীক্ষার প্যাটার্ন জেনে নাও
অফিসিয়াল লিংক ও গুরুত্বপূর্ণ তথ্য
| বিষয় | লিংক / তথ্য |
|---|---|
| অফিসিয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পেজ | Eligibility Criteria → |
| JEE Advanced 2027 অফিসিয়াল ওয়েবসাইট | https://jeeadv.ac.in |
| আয়োজক সংস্থা | IIT Delhi |
| পরীক্ষার তারিখ | 23শে মে, 2027 |
| রেজিস্ট্রেশনের তারিখ | অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের পর জানানো হবে |
আইআইটি-র স্বপ্ন সফল করতে হলে সবার আগে নিজের যোগ্যতা যাচাই করে নেওয়া জরুরি। JEE Main 2027-এ ভালো র্যাঙ্ক, বয়সসীমা, দ্বাদশ শ্রেণির পরীক্ষার বছর এবং আগের আইআইটি ভর্তির শর্ত—এই পাঁচটি বিষয় ভালো করে মিলিয়ে নিন এবং রেজিস্ট্রেশনের আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন। অন্যান্য বন্ধুদেরও জানিয়ে দাও।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


