MAKAUT CET Result 2026: ম্যাকাউট প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট অনলাইনে! দেখে নিন

Nitya Gorai

Published on:

MAKAUT CET Result 2026 Rank Card Download

MAKAUT এর অধীনে CET, PGET এবং JEMAT 2026 পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রেজাল্ট প্রকাশ হচ্ছে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা UG, PG বা MBA কোর্সে ভর্তি হওয়ার উদ্দেশ্যে এই পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের তরফে নতুন Official Notification প্রকাশ করে Online Result এবং Rank Card প্রকাশের তারিখ জানিয়ে দেওয়া হয়েছে।

— Advertisement —

MAKAUT CET Result 2026: ম্যাকাউট কমন এন্ট্রান্স টেস্ট রেজাল্ট

MAKAUT-এর অধীনে বিভিন্ন পেশাগত কোর্সে ভর্তি হওয়ার জন্য এই পরীক্ষাগুলি নেওয়া হয়। গত ২রা জুন অনলাইন মাধ্যমে এর পরীক্ষা হয়েছিল, রেজাল্ট আসতে চলেছে ২০শে জুন, অনলাইনে পরীক্ষার প্রায় ১৮ দিন পর ছাত্র ছাত্রীরা হাতের রেজাল্ট পেতে চলেছে।

পরীক্ষাভর্তি সংক্রান্ত কোর্স
CET (Common Entrance Test)BCA, BBA, BSc, MSc, BOptm
PGET (Post Graduate Entrance Test)M.Tech, M.Pharm
JEMAT (Joint Entrance Management Aptitude Test)MBA কোর্স

অবশ্যই দেখবে: Career for Arts Students: আর্টস নিয়ে পড়ে কি কি হওয়া যায়? রইলো সেরা 10 কেরিয়ার

MAKAUT CET Rank Card: কীভাবে ডাউনলোড করবে?

র‍্যাঙ্ক কার্ড প্রকাশ হওয়ার পরে পরীক্ষার্থীদের Official Candidate Portal-এ গিয়ে নিজেদের Login Credentials ব্যবহার করতে হবে। লগইন করার পর Result/Rank Card অপশন থেকে সরাসরি নিজের র‍্যাঙ্ক কার্ড PDF ডাউনলোড করা যাবে। সরাসরি লিংক নিচে দেওয়া থাকবে, যে যে তথ্যগুলি লাগবে –

  • Application Number
  • Password বা Login Details
  • Security Code
— Advertisement —

নোটিশে স্পষ্টভাবে জানানো হয়েছে 20 জুন 2026 তারিখে পরীক্ষার্থীরা নিজেদের Rank Card দেখতে ও ডাউনলোড করতে পারবেন। প্রকাশিত নোটিশ অনুযায়ী Counselling-এর তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে খুব শীঘ্রই এ বিষয়ে আলাদা নোটিশ প্রকাশ করা হবে।

অফিসিয়াল নোটিশ ও রেজাল্ট চেক লিংক

বিষয়তথ্য
অফিসিয়াল নোটিশView PDF ⇩
Rank Card প্রকাশের তারিখ20 June 2026 (শনিবার)
Result Check Portal (Direct Link)Click Here »

অবশ্যই দেখুন: BCA Course Eligibility, Salary: সফটওয়্যার ডেভলপার কিভাবে হবে? সম্পূর্ণ তথ্য

Rank Card প্রকাশের পরেই ভর্তি প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ অর্থাৎ e-Counselling শুরু হবে। কাউন্সেলিং চলাকালীন পরীক্ষার্থীদের কলেজ নির্বাচন (Choice Filling), Seat Allotment, এবং Document Verification-এর মতো ধাপ সম্পন্ন করতে হবে। নিজেদের Login Details আগে থেকেই প্রস্তুত রাখো, এবং নিয়মিত Official Website-এ নজর রাখো।

Join Group

Telegram

Share