Madhyamik PPR PPS Result 2026: মাধ্যমিক রিভিউ স্কুটিনি ফলাফল! কোন লিংকে দেখা যাবে?

Nitya Gorai

Updated on:

WB Madhyamik PPR PPS Result 2026

মাধ্যমিক PPR-PPS নিয়ে বড় আপডেট! ২০২৬ সালের মাধ্যমিক (Madhyamik Pariksha SE) পরীক্ষার ফলাফল প্রকাশের পর বহু পরীক্ষার্থী Post Publication Review (PPR) এবং Post Publication Scrutiny (PPS)-এর জন্য আবেদন করেছিল। কেউ নম্বর পুনর্মূল্যায়ন (Review) করতে চেয়েছে, আবার কেউ নম্বর যোগফল বা মূল্যায়নে কোনো ত্রুটি আছে কিনা তা যাচাইয়ের জন্য Scrutiny-এর আবেদন করেছে।

— Advertisement —
বিষয়তথ্য
পরীক্ষার নাম ফলাফলের ধরনমাধ্যমিক ২০২৬ পরীক্ষা (SE) PPR/PPS Result
রেজাল্ট দেখার মাধ্যমOnline Check
অফিসিয়াল পোর্টালwbbse.wb.gov.in

এবার সেই সকল পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। পর্ষদের তরফে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী PPR/PPS Result 2026 প্রকাশের দিন ও পদ্ধতি জানিয়ে দেওয়া হয়েছে।

Madhyamik PPR PPS Result 2026: কবে প্রকাশিত হবে পিপিআর/পিপিএস রেজাল্ট?

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নোটিশ অনুযায়ী মাধ্যমিক ২০২৬-এর Post Publication Review (PPR) এবং Post Publication Scrutiny (PPS)-এর ফলাফল ১৬ জুন ২০২৬ তারিখে প্রকাশ করা হবে।

— Advertisement —

যে সমস্ত পরীক্ষার্থী আগে PPR অথবা PPS-এর জন্য আবেদন করেছিলেন, তারা ওই দিন থেকেই নিজেদের ফলাফল অনলাইনে দেখতে পারবেন।

How to Check Result: কীভাবে PPR/PPS রেজাল্ট দেখবে?

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পর্ষদের নির্দেশিকা অনুযায়ী পরীক্ষার্থীরা নিচের তিনটি ধাপ সঠিকভাবে অনুসরণ করলেই তারা নিজেদের রেজাল্ট অনলাইনে দেখতে পারবে—

Step 1: প্রথমে মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্টের result.wbbsedata.com এই অফিসিয়াল পোর্টালে যেতে হবে
Step 2: নির্দিষ্ট বক্সের মধ্যে পরীক্ষার্থীর নিজের Roll Number এবং Date of Birth দিতে হবে
Step 3: এরপর Submit করলেই PPR/PPS Result দেখা যাবে।

অফিসিয়াল রেজাল্ট পোর্টাল
Madhyamik PPR/PPS Result 2026 Check online
Check Online →

গুরুত্বপূর্ণ: ১৬ জুন ২০২৬ সকাল ১১টা থেকে রেজাল্ট পোর্টাল চালু হবে।

School Login Facility: স্কুলগুলিও রেজাল্ট ডাউনলোড করতে পারবে

এবারের PPR/PPS ফলাফলের ক্ষেত্রে একটি নতুন সুবিধা চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি স্কুল School Login ব্যবহার করে একই পোর্টাল থেকে নিজেদের বিদ্যালয়ের সমস্ত আবেদনকারী পরীক্ষার্থীদের Consolidated PPR/PPS Result PDF আকারে ডাউনলোড করতে পারবে। ফলে স্কুল কর্তৃপক্ষও একসঙ্গে সমস্ত পরীক্ষার্থীর ফলাফল দেখতে ও সংরক্ষণ করতে পারবে।

WBCHSE Class 11 1st Semester MCQ Notes Question Answer
MCQ PDF নোটস সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন

Revised Corrected Marksheet Distribution: মাধ্যমিক ফলাফলের সংশোধিত নতুন মার্কশিট কবে দেওয়া হবে?

PPR অথবা PPS-এর পরে যেসব পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন (Marks Changed) হবে, শুধুমাত্র তাদের জন্য নতুন Revised Marksheet এবং Revised Certificate ইস্যু করা হবে। পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট স্কুলগুলিকে—১৮ জুন ২০২৬ থেকে ২৫ জুন ২০২৬-এর মধ্যে নিজ নিজ Regional Office থেকে সংশোধিত মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।

দেখে নাও! HS Class 11 Semester Academic: একাদশ সেমিস্টার ক্লাস, রেজিস্ট্রেশন, ফর্ম ফিলাপ, পরীক্ষার রুটিন! দেখে নাও

নতুন মার্কশিট পেতে কী করতে হবে?

যেসব পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হবে, তাদের ক্ষেত্রে— পুরনো Original Marksheet এবং Original Certificate নিজের স্কুলে জমা দিতে হবে। তারপর স্কুল কর্তৃপক্ষ পর্ষদের Regional Office থেকে নতুন মার্কশিট সংগ্রহ সংগ্রহ করবে, তারপর সেগুলি পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। অর্থাৎ পুরনো নথি জমা না দিলে নতুন সংশোধিত মার্কশিট ও সার্টিফিকেট পাওয়া যাবে না।

বিবরণসরাসরি লিঙ্ক
PPR/PPS Result প্রকাশ16th June 2026 at 11:00 A.M
সংশোধিত মার্কশিট বিতরণ18 June – 25 June 2026
অফিসিয়াল নোটিফিকেশন
No. D.S.(C)/ 087/26
Download Notice ↓

যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী PPR অথবা PPS-এর জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য ১৬ জুন ২০২৬ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ওই দিন সকাল ১১টা থেকে অনলাইনে রেজাল্ট প্রকাশ করা হবে। আর যাদের নম্বর পরিবর্তন হবে, তারা পরবর্তীতে নিজেদের স্কুলের মাধ্যমে সংশোধিত Marksheet এবং Certificate সংগ্রহ করতে পারবেন।

Join Group

Telegram

Share