Kotak Kanya Scholarship: কোটাক কন‍্যা স্কলারশিপে মেয়েদের 1.5 লক্ষ টাকা বছরে! অনলাইনে আবেদন

Arpita Paul

Updated on:

Kotak Kanya Scholarship 2026-27

নারীশিক্ষা দেশের ভবিষ্যৎ, নারীরাই জাতির অগ্রগতির অগ্রদূত একথাই বা কজনে মানে? আর্থিক ও পারিবারিক/সামাজিক কারনে অধিকাংশ ভারতীয় নারীর ভবিষ্যৎ বিবাহ বন্ধনে আর সংসারেই শেষ হয়। আর্থিক অসুবিধার কারনে পড়াশুনা চালিয়ে যেতে পারে না বহু মেধাবী ছাত্রী। তাই দুঃস্থ ছাত্রীদের সাহায‍্য করতে এগিয়ে এসেছে কোটাক মাহীন্দ্রা (Kotak Mahindra) গ্রুপ

— Advertisement —

আর আজকের প্রতিবেদনটি কোটাক মাহিন্দ্রা গ্রুপের নির্দেশিত নতুন স্কলারশিপের বিষয়ে যেখানে ছাত্রী সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা অবধি আর্থিক সাহায্য পেতে পারেন। আর দেরী না করে এখনই আবেদন করুন! কীভাবে আবেদন করবেন জানতে আবেদনটি বিস্তারিত পড়ার অনুরোধ রইল।

কোটাক কন‍্যা স্কলারশিপ (Kotak Kanya Scholarship 2026-27)

ভারতের নেতৃস্থানীয় আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে কোম্পানি কোটাক মাহিন্দ্রা ফাইন্যান্স লিমিটেড বিশেষ বিখ‍্যাত। কোটাক কন‍্যা বৃত্তি প্রকল্প হল কোটাক এডুকেশন ফাউন্ডেশনের বিশেষ সিদ্ধান্ত। এই বৃত্তির মূল লক্ষ‍্য হল নিম্ন আয়সম্পন্ন পরিবারের মেধাবী ছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন‍্য আর্থিকভাবে সাহায্য প্রদান করা।

বৃত্তির পরিমান (Scholarship Amount)

— Advertisement —

পেশাদার স্নাতক/ ডিগ্রি কোর্স সম্পূর্ণ না হওয়া অবধি আবেদনকারী প্রত‍্যেক বছরে টিউশন ফি, হোস্টেল ফি, ইন্টারনেট, পরিবহন, ল্যাপটপ, বই এবং স্টেশনারি সহ একাডেমিক খরচের জন‍্য বৃত্তির বাবদ ১.৫ লক্ষ টাকা দেওয়া হবে

আবেদনকারীর যোগ‍্যতা: কোন ছাত্রীরা পাবে?

Kotak Kanya Scholarship -এর আওতায় সেই সমস্ত মেয়েরা সুযোগ পাবে, যারা ক্লাস 12 পাশ করেছে এবং এখন পেশাদার গ্র্যাজুয়েশন কোর্স (Professional Graduation Courses) করতে চায়।
এই কোর্সগুলির মধ্যে রয়েছে –

  • ইঞ্জিনিয়ারিং (Engineering)
  • এমবিবিএস (MBBS)
  • ইন্টিগ্রেটেড এলএলবি (Integrated LLB – 5 বছর)
  • ইন্টিগ্রেটেড বিএস-এমএস বা বিএস-রিসার্চ (BS-MS/BS-Research), যেমন ISER, IISc Bangalore এর মত প্রতিষ্ঠানগুলোতে।
  • এছাড়াও অন্যান্য পেশাদার কোর্স যেমন – ডিজাইন (Design), আর্কিটেকচার (Architecture) ইত্যাদি।

আবেদনকারীর পূর্ববর্তী পরীক্ষায় বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় 75% বা তার বেশী নম্বর পেয়ে থাকতে হবে। এবং আবেদনকারীর বার্ষিক আয় ৬ লক্ষের বেশী হওয়া চলবে না

মানে সহজভাবে বললে, এই স্কলারশিপটা মূলত ক্লাস 12 পাশ করা মেয়েদের জন্য, যারা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, গবেষক, ডিজাইনার বা আর্কিটেক্ট হতে চায়। উচ্চমাধ‍্যমিক পাশ করে পেশাগত কোর্সে ভর্তি হতে হবে (যেমন – এমমিবিএস, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, নার্সিং, মেডিকেল, ইন্ট্রিগ্রেটেড এলএলবি, ডিজাইন, আর্কিটেকচার এবং অন্যান্য)।

আবেদন চলছে: SBI Asha Scholarship 2026: স্টেট ব্যাঙ্ক আশা স্কলারশিপ

কি কি কাগজপত্র লাগবে? (Documents Required)

(১) পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার মার্কশিট, (২) অভিভাবকদের পারিবারিক আয়ের প্রমান, (৩) সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ, (৪) কলেজ থেকে বোনাফাইড সার্টিফিকেট, (৫) জাতীয় পরিচয়পত্র (আধার কার্ড), (৬) ব‍্যাঙ্কের পাসবুকের প্রথম পৃষ্ঠার নথি এবং (৭) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।

Kotak Kanya Scholarship Online Application (আবেদনের পদ্ধতি)

(১) প্রথমে আবেদনকারীকে Buddy4study তে লগইন করতে হবে। রেজিস্ট্রেশন না থাকলে ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

(২) এরপর ‘Kotak Kanya Scholarship‘ তে ক্লিক করে start application অপশনে যেতে হবে।

(৩) অনলাইন স্কলারশিপ আবেদনপত্রে যাবতীয় প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন এবং সব ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিট করুন।

বিবরণতথ্য/ লিংক
স্কলারশিপ অনলাইনে আবেদনের পোর্টাল (Buddy4Study)Apply Now →
আবেদনের শেষ তারিখ (Last Date)৩০শে সেপ্টেম্বর ২০২৬ [30.09.2026]

মিস করো না: Scholarship for Girls Students: মেয়েদের জন্য সেরা পাঁচটি স্কলারশিপ! প্রতি মাসে ১০০০ টাকা

Join Group

Telegram

Share