SBI Asha Scholarship 2026: স্টেট ব্যাঙ্ক আশা স্কলারশিপ দেবে ৭৫,০০০ টাকা! অনলাইন আবেদন

Anjan Mahata

Updated on:

SBI ASHA Scholarship Online Apply Eligibility Last Date

সকল ছাত্র-ছাত্রীদের জন্য আবারও একটি স্কলারশিপে দুর্দান্ত আপডেট। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর শাখা সংস্থা SBI Foundation-এর তরফ থেকে সকল স্কুল পড়ুয়া, কলেজ (UG, PG), মেডিকেল, IIT, IIM পড়ুয়াদের জন্য SBI Asha স্কলারশিপ

— Advertisement —

অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ চালাতে এই স্কলারশিপে প্রতি বছর ১৫ হাজার টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে আর আবেদনের শেষ তারিখ জানতে হলে প্রতিবেদনটি শেষ অবধি পড়বেন।

SBI Platinum Jubilee Asha Scholarship 2026-27: স্টেট ব্যাঙ্ক আশা স্কলারশিপ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারত সরকার অধিকৃত একটি সরকারি ব্যাঙ্ক। অভিনব উদ‍্যেগ State bank of India (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া)-এর অধীনে থাকা SBI Foundation পাঠরত পড়ুয়াদের প্রতি বছর ১৫ হাজার টাকা থেকে শুরু করে লক্ষ টাকা অবধি স্কলারশিপের সুযোগ দিচ্ছে। কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে আর আবেদনের শেষ তারিখ জানতে হলে প্রতিবেদনটি শেষ অবধি পড়বেন।

  • আর্থিকভাবে দুর্বল পরিবার থেকে আসা মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে সাহায্য করা।
  • স্কুল, কলেজ থেকে শুরু করে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, IIT, IIM এমনকি বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও আর্থিক সহায়তা দেওয়া।
  • শিক্ষাক্ষেত্রে সমতা (Inclusivity) বজায় রাখতে বিশেষভাবে মেয়েদের ও SC/ST সম্প্রদায়ের জন্য ৫০% রিজার্ভেশন।
বিষয়বিবরণ
স্কলারশিপের নামSBI Platinum Jubilee Asha Scholarship 2026-27
আয়োজক সংস্থাSBI Foundation
যোগ্যতান্যূনতম 75% নম্বর/7 CGPA (SC/ST – 67.5%/6.3 CGPA)
আয় সীমাস্কুল স্তরে ₹3 লক্ষ, অন্যান্য স্তরে ₹6 লক্ষ
প্রযোজ্য শ্রেণিস্কুল (IX–XII), UG, PG, Medical, IIT, IIM, Overseas
বৃত্তির পরিমাণ₹15,000 থেকে ₹15 লক্ষ
আবেদন শুরু22 জুলাই 2026
শেষ তারিখ04 সেপ্টেম্বর 2026

Amount of Scholarship: স্কলারশিপের বৃত্তির পরিমাণ

কোর্সস্কলারশিপের পরিমাণ
School Students: স্কুল পড়ুয়াদের জন্য (Class 9-12)১৫,০০০ টাকা
Undergraduate Students: গ্রাজুয়েশন স্তরে (Top 300 NIRF / NAAC ‘A’)৭৫,০০০ টাকা
Postgraduate Students: পোস্ট গ্রাজুয়েশন স্তরে (Top NIRF)১.৫ লক্ষ টাকা
Medical Students: মেডিকেল (MBBS at AIIMS / Top 50 NIRF)২ লক্ষ টাকা
IIT Students: আইআইটি পাঠরতদের জন্য (২৩টি IIT)২ লক্ষ টাকা
IIM Students: আই.আই.এম পাঠরতদের জন্য (২২টি IIM)৫ লক্ষ টাকা
Overseas Studies: বিদেশে উচ্চশিক্ষার জন্য (QS Top 200)১৫ লক্ষ টাকা

SBI Scholarship Eligibility: আবেদনের জন্য যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে
  • বিগত শিক্ষাবর্ষে ন্যূনতম ৭৫% নম্বর বা ৭.৫ CGPA থাকতে হবে (SC/ST প্রার্থীদের জন্য ৬৫% এবং PwBD প্রার্থীদের জন্য ৬০%)।
  • ৫০% আসন আবশ্যিকভাবে মহিলা প্রার্থীদের জন্য এবং ৫০% পুরুষ প্রার্থীদের জন্য সংরক্ষিত। এছাড়া ২৫% SC, ২৫% ST এবং ৫% PwBD প্রার্থীদের জন্য সংরক্ষিত।
— Advertisement —

বাৎসরিক ইনকাম (Family Income): স্কুল স্তরে সর্বোচ্চ ₹৩,০০,০০০ এবং অন্যান্য সমস্ত স্তরে (UG, PG, IIT, IIM, Medical, Overseas) সর্বোচ্চ ₹৬,০০,০০০ এর মধ্যে হতে হবে

অবশ্যই দেখবে: Govt Scholarship: মাধ্যমিক/HS কত নম্বরে কোন সরকারি স্কলারশিপ? কত টাকা পাওয়া যাবে? দেখে নিন

অনলাইনে আবেদন করার পদ্ধতি (Apply Online)

সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি SBI Foundation-এর অফিসিয়াল ওয়েব পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ হবে। নিচে নির্দেশিত ধাপগুলি অনুসরণ করে সহজেই আবেদন করুন:

SBI Asha Scholarship 2026 Official Website Online Apply
  1. প্রথম ধাপ: অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Apply Now’ বোতামে ক্লিক করুন।
  2. দ্বিতীয় ধাপ: ইমেইল আইডি বা ফোন নম্বর দিয়ে রেজিস্টার করুন (যদি আগের অ্যাকাউন্ট থাকে তবে সরাসরি লগইন করুন)।
  3. তৃতীয় ধাপ: আপনার নিজস্ব ক্যাটাগরি নির্বাচন করে অনলাইন আবেদনপত্রে (Application Form) প্রয়োজনীয় সঠিক তথ্য পূরণ করুন।
  4. চতুর্থ ধাপ: প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নির্দিষ্ট মাপে আপলোড করুন।
  5. পঞ্চম ধাপ: নিয়মাবলী মেনে সমস্ত তথ্য পুনরায় যাচাই (Review) করুন এবং ‘Submit’ বোতামে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।

Documents Required: কি কি ডকুমেন্টস লাগবে?

নিম্নলিখিত ডকুমেন্ট গুলি অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে, এবং পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশন এর সময়ও এগুলো লাগবে।নিম্নলিখিত ডকুমেন্ট গুলি অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে, এবং পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশন এর সময়ও এগুলো লাগবে।

  • Mark sheets: সর্বশেষ শিক্ষাবর্ষের মার্কশিট (Class 8/10/12/Semester অনুযায়ী)।
  • Identity Proof: আবেদনকারীর আধার কার্ড ও সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
  • Income Certificate: পারিবারিক আয়ের প্রমাণপত্র (Income Certificate / Form 16A / Salary Slip)।
  • Admission Proof: স্কুল/কলেজের ভর্তি প্রমাণপত্র (Bonafide Certificate / Admission Letter / Fee Receipt)।
  • Bank Account Details: ব্যাংক অ্যাকাউন্টের পাসবই (SBI-এর অ্যাকাউন্ট অগ্রাধিকার পাবে)।
  • বিশেষ ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে): NEET / JEE Advanced / CAT / GRE / GMAT স্কোরকার্ড, QS র‍্যাংকিং প্রুফ, কাস্ট সার্টিফিকেট।

আবেদন চলছে! Hero Raman Kant Scholarship: পড়াশোনার সব খরচ দেবে এই স্কলারশিপ! যোগ্যতা, আবেদন দেখে নিন

SBI Asha Scholarship অফিসিয়াল লিংক গুরুত্বপূর্ণ তথ্য

বিবরণলিংক
SBI Platinum Jubilee Asha Scholarship: অফিসিয়াল ওয়েবসাইটsbiashascholarship.co.in
আবেদনের শেষ তারিখ04 সেপ্টেম্বর 2026
আবেদনের সরাসরি লিংক
School Students: স্কুল (Class 9-12)Apply Here →
UG College StudentsApply Here →
PG University StudentsApply Here →
Scholarship Queries: ইমেইল[email protected]

অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য SBI Asha Scholarship 2026–27 সঠিক সময়ে আবেদন এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার মাধ্যমে সকল যোগ্য শিক্ষার্থী এই আর্থিক সুযোগ গ্রহণ করে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবে।

Join Group

Telegram

Share