HS Result PPR PPS 2026: উচ্চ মাধ্যমিক রেজাল্ট রিভিউ স্কুটিনি Tatkal/ Normal আবেদন, ফি জেনে নিন

Anjan Mahata

Published on:

WBCHSE HS Result 2026 PPR PPS Tatkal Review Scrutiny

উচ্চ মাধ্যমিক ২০২৬ (HS Result 2026) এর ফলাফল ১৪ই মে ২০২৬ প্রকাশ হয়েছে। রেজাল্ট বের হওয়ার পর অনেক ছাত্রছাত্রীর অভিযোগ — কারো নম্বর কম এসেছে, কেউ ভাবছে আরো ভালো নম্বর পাওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক কাউন্সিল অফিসিয়ালি Post Publication Review (PPR) এবং Post Publication Scrutiny (PPS) এর নোটিশ প্রকাশ করেছে।

— Advertisement —
বিষয়তথ্য
পরীক্ষার নামউচ্চমাধ্যমিক (HS) 2026
ফল প্রকাশের তারিখ14 May 2026
অফিশিয়াল ওয়েবসাইটwbchse.wb.gov.in

অনেকেই এখন বুঝতে পারছে না — PPR কি, PPS কি, কোনটা করলে নম্বর বাড়তে পারে, কত টাকা লাগবে, কিভাবে আবেদন করতে হবে, Tatkal আর Normal এর পার্থক্য কি — এই সমস্ত বিষয় নিয়েই আজকের এই বিস্তারিত পোস্ট।

HS Result PPR ও PPS কি?

PPS (Post Publication Scrutiny) মূলত তোমার নম্বরের টোটাল চেক করার জন্য করা হয়। কোথাও নম্বর যোগ করতে ভুল হয়েছে কিনা, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কিনা — এগুলো দেখা হয়। এখানে সাধারণত নম্বর বাড়ানো বা কমানোর বিষয় থাকে না।

— Advertisement —

অন্যদিকে PPR (Post Publication Review) এ পুরো খাতাটা আবার নতুন করে দেখা হয়। বড় প্রশ্নগুলোর উত্তর পুনরায় মূল্যায়ন করা হয়। তাই এখানে নম্বর বাড়তেও পারে আবার কমতেও পারে। সহজ ভাষায় বললে:

  • PPS = Number checking
  • PPR = Copy rechecking

PPR/PPS Fees: কত টাকা খরচ?

এই বছর পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ Normal এবং Tatkal — দুই ধরনের আবেদন সিস্টেম চালু করেছে। Tatkal করলে দ্রুত রেজাল্ট আপডেট হবে, কিন্তু ফি অনেক বেশি।

আবেদনের ধরনPPS FeePPR Fee
Normal₹150₹200
Tatkal₹600₹800

অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যেই এই Tatkal ফি নিয়ে প্রশ্ন তুলছে, কারণ মাত্র কয়েকদিন দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য প্রায় চারগুণ বেশি টাকা দিতে হচ্ছে।

Tatkal আর Normal এর মধ্যে পার্থক্য কি?

Normal Application করলে সাধারণত রেজাল্ট আপডেট হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। কিন্তু Tatkal Application করলে খুব দ্রুত, প্রায় ৮ দিনের মধ্যেই আপডেট পাওয়া যাবে।

যাদের কলেজ অ্যাডমিশন বা অন্য কোনো জরুরি প্রয়োজন রয়েছে, তারা Tatkal বেছে নিতে পারে। তবে বাড়তি খরচের বিষয়টাও মাথায় রাখতে হবে।

কবে থেকে PPR/PPS আবেদন শুরু?

বিষয়তারিখ
Tatkal PPR/PPS আবেদন15 May – 17 May 2026
Normal PPR/PPS আবেদন15 May – 28 May 2026

সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা/নিয়ম (Important Instructions)

সব Subject-এ PPR করা যাবে না। সংসদের নিয়ম অনুযায়ী একজন ছাত্রছাত্রী সর্বোচ্চ ২টি Subject-এ PPR করতে পারবে। তবে PPS চাইলে সব Subject-এ করা যাবে।

আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো — একই Subject-এ একসাথে PPR এবং PPS করা যাবে না। মানে তুমি যদি কোনো Subject-এ PPR করো, তাহলে সেই একই Subject-এ PPS করতে পারবে না।

RTI করলে কি PPR/PPS করা যাবে?

সংসদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যারা RTI এর মাধ্যমে Answer Script দেখতে চাইবে, তারা PPR/PPS এর আবেদন করতে পারবে না। Application করার সময় একটি Declaration দিতে হবে যে ছাত্রছাত্রী RTI করবে না।

PPR/PPS করলে কি নম্বর কমে যাবে?

PPR করার পরে যদি নম্বর পরিবর্তন হয়, তাহলে নতুন Updated Marksheet দেওয়া হবে। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে — নম্বর বাড়তেও পারে আবার কমতেও পারে

তাই শুধুমাত্র আবেগে বা বন্ধুদের কথা শুনে PPR না করে, নিজের শিক্ষক বা পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াই ভালো। সঠিক মূল্যায়ন হবে, নিজের উপর আত্মবিশ্বাস থাকলে অবশ্যই অংশগ্রহণ করো।

কারা PPR করবে আর কারা PPS করবে?

যদি তোমার মনে হয় বড় প্রশ্নে কম নম্বর এসেছে, Expected Marks এর তুলনায় অনেক কম পেয়েছো, Subjective Paper ভালো লিখেও নম্বর কম এসেছে — তাহলে PPR কাজে আসতে পারে।

অন্যদিকে যদি শুধু মনে হয় — Total ভুল হয়েছে, কোনো প্রশ্নের নম্বর যোগ হয়নি তাহলে PPS করাই যথেষ্ট।

কারা করবেকোনটা করবে
যাদের মনে হচ্ছে শুধু নম্বর টোটাল ভুল হয়েছে বা কোনো প্রশ্নের নম্বর যোগ হয়নিPPS (Scrutiny)
যাদের মনে হচ্ছে খাতা ভালো লিখেও নম্বর কম এসেছেPPR (Review)
যারা শুধু নম্বর Cross-check করতে চায়PPS
যারা বড় প্রশ্নের নম্বর পুনরায় চেক করাতে চায়PPR
যারা দ্রুত Result Update চায়Tatkal PPR/PPS
যারা কম খরচে আবেদন করতে চায়Normal PPR/PPS

WBCHSE PPR PPS Apply: কিভাবে আবেদন করতে হবে?

পুরো PPR/PPS Application Process সম্পূর্ণভাবে Online মাধ্যমে হবে। ছাত্রছাত্রীদের অফিসিয়াল পোর্টালে গিয়ে প্রথমে Registration করতে হবে, তারপর নিজের Roll Number, Registration Number, Semester-IV Marksheet Number, Mobile Number ইত্যাদি তথ্য দিয়ে Form Fill-up করতে হবে। এরপর Subject নির্বাচন করে Online Payment সম্পন্ন করতে হবে এবং প্রয়োজন হলে Declaration Upload করতে হবে।

বিষয়Link
WBCHSE PPR PPS Application Portalwbchseapp.wb.gov.in
WBCHSE PPR PPS নোটিশ এবং নিয়ম কানুন
No. L/PR/209/2026
⇓ Download PDF
উচ্চ মাধ্যমিক পরবর্তী ক্যারিয়ার:

অবশেষে সকলের জন্য একটাই বার্তা থাকবে, রেজাল্ট ভালো হোক বা খারাপ সেটাই জীবনের শেষ নয়। যদি মনে হয় নম্বর কম এসেছে, তাহলে ঠান্ডা মাথায় সব Rules বুঝে তারপর PPR/PPS করবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই নতুন সিস্টেম নিয়ে অনেকের মধ্যেই confusion রয়েছে, তাই Official Notice অবশ্যই একবার পড়ে নিও।

Join Group

Telegram

Share