উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের অঙ্ক পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্কে অবশেষে আশ্বাসের বার্তা দিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৪০ নম্বরের প্রশ্নপত্রে ১০ নম্বর পাঠ্যক্রমের বাইরে থেকে আসায় উদ্বেগ ছড়ায় পরীক্ষার্থীদের মধ্যে। এ বিষয়ে অবশেষে ফাইনাল গুরুত্বপূর্ণ আপডেট দিলেন WBCHSE সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার অংক প্রশ্নপত্র ছাত্রস্বার্থে আশ্বাস সংসদের
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত অঙ্ক পরীক্ষার পর থেকেই শিক্ষক মহল ও অভিভাবকদের একাংশ প্রশ্ন তোলেন—কীভাবে ১০ নম্বরের প্রশ্ন সিলেবাসের বাইরে এল? শুধু তাই নয়, একাধিক প্রশ্নের কঠিনতা নিয়েও অভিযোগ ওঠে। সঙ্গে সঙ্গে এই বিষয়ে প্রেস নোটিশ জারি করেছিল সংসদ, পরে যদিও সেটি সরিয়ে ফেলে।
সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্ট বার্তা দিয়েছেন — 2B, 11B, 11C নম্বর যেগুলি পাঠ্যক্রম-বহির্ভূত যারা ওই প্রশ্নের উত্তর লিখেছে, লেখার চেষ্টা করেছে, এমনকি লেখেনি—কারও প্রতি যেন অবিচার না হয়, তা নিশ্চিত করবে সংসদ। মূল্যায়নের সময় ছাত্রছাত্রীদের স্বার্থই সর্বাগ্রে রাখা হবে, সে বিষয়ে বিশেষ নজর থাকবে।
মূল্যায়নে বিশেষ নির্দেশ, নম্বর দেওয়া হবে
খাতা দেখার সময় পরীক্ষকদের জন্য বিশেষ নির্দেশ থাকবে, সকলেই যাতে ওই দাগের নম্বর পায়। পরীক্ষার্থীদের উদ্দেশে সভাপতির বার্তা, “অঙ্ক পরীক্ষা নিয়ে চিন্তার কিছু নেই, যা হবে ছাত্রছাত্রীদের হিতেই হবে।” এই বক্তব্যে অনেকটাই স্বস্তি ফিরেছে পড়ুয়া ও অভিভাবকদের একাংশের মধ্যে।
ক্লিক করে দেখুন: HS Class 12 4th Semester Pass Marks: পাস মার্ক কত? বেস্ট অফ ফাইভ থাকবে? ফেল করলে কী হবে?
প্রশ্ন মডারেটরদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা!
পরীক্ষার প্রশ্ন মডারেটরদের পরিচয় সাধারণত গোপন রাখা হয়। সেই কারণেই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই মুহূর্তে প্রকাশ্য মঞ্চে বিস্তারিত কিছু বলতে চাইছে না। তবে সংসদ সূত্রে স্পষ্ট ইঙ্গিত, সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে তাঁদের আর কোনওভাবেই প্রশ্ন মডারেশন বা প্রণয়নের দায়িত্ব দেওয়া হবে না।
| তথ্য | লিংক |
|---|---|
| WB HS Semester প্রস্তুতি WhatsApp গ্রুপ |
ছাত্রছাত্রীদের অযথা আতঙ্কিত না হয়ে পরবর্তী পরীক্ষার প্রস্তুতিতে মন দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।এখন নজর মূল্যায়ন প্রক্রিয়ার দিকে। আপাতত, স্বস্তির বার্তাই ভরসা পরীক্ষার্থীদের। সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে অবশ্যই খবরটি শেয়ার করে দিন, এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
আরো দেখুন: After HS Entrance Exams: উচ্চ মাধ্যমিকের পরে প্রবেশিকা পরীক্ষা
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

