HS Class 12 4th Semester Sanskrit Suggestion 2026 উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার সংস্কৃত সাজেশন!

Anjan Mahata

Published on:

WBCHSE HS4th Semester Sanskrit Suggestion Question Answer Common

WBCHSE এর অধীনে ২০২৬ সালে যে সমস্ত ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছে তোমাদের জন্য সংস্কৃত বিষয়ের লাস্ট মিনিট সাজেশন প্রস্তুত করা হয়েছে। শেষ মুহূর্তে এই সাজেশনটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই সাজেশনটি থেকেই তোমরা একাধিক প্রশ্ন ফাইনাল পরীক্ষায় কমন পেতে চলেছ তাই অবশ্যই সম্পূর্ণ সাজেশনটি দেখে নাও।

— Advertisement —
HS Class 12 4th Semester Sanskrit Suggestion 2026
বিষয় (Subject)সংস্কৃত (Sanskrit)
পরীক্ষার তারিখ (Exam Date)৯শে ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) 19th February, 2026 (Thursday)

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার সংস্কৃত প্রশ্ন কাঠামো 2026 (HS 4th Sem Sanskrit Question Pattern 2026)

উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার সংস্কৃত বিষয়ের প্রশ্ন কাঠামোটি নিচে দেওয়া হল। তোমরা অবশ্যই প্রশ্ন কাঠামোটি ভালো করে দেখে নাও, কারণ পরীক্ষা দেওয়ার পূর্বে প্রশ্ন কাঠামো সম্পর্কে সচ্ছল ধারণা থাকা প্রয়োজন।

ইউনিটবিষয়2 নম্বর (Type 1)4 নম্বর (Type 2)5 নম্বর (Descriptive)মোট নম্বর
Unit 1গদ্য5×2 = 10 (10টির মধ্যে 5টি)2×5 = 10 (4টির মধ্যে 2টি)20
Unit 2পদ্য5×2 = 10 (10টির মধ্যে 5টি)2×5 = 10 (4টির মধ্যে 2টি)20
Unit 3নাটক5×2 = 10 (10টির মধ্যে 5টি)2×5 = 10 (4টির মধ্যে 2টি)20
Unit 4ব্যাকরণ5×2 = 10 (10টির মধ্যে 5টি)10
Unit 5সংস্কৃত সাহিত্যের প্রাচীন ও আধুনিক যুগের ইতিহাস3×2 = 6 (6টির মধ্যে 3টি)1×4 = 4 (2টির মধ্যে 1টি)10
মোট2641040
HS 4th Semester Suggestion Question Answer 2026
উপরের ছবির উপর ক্লিক করুন ➚

HS 4th Sem Sanskrit Suggestion 2026 (উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার অধ্যায়ভিত্তিক সংস্কৃত সাজেশন)

চতুর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এর সাজেশন আজকে কভার করছি। নিচে অধ্যায় প্রতিটি টপিক ভিত্তিক সমস্ত সাজেসটিভ প্রশ্নগুলো তুলে ধরা হলো —দেখে নাও! গল্প, কবিতা, নাটক ও ব্যাকরণ এর সমস্ত টপিক থেকে 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে।

বিভাগ–১ : গদ্য (পাঠ্য: হাস্যবিদ্যকথা )

 ২ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন

— Advertisement —

১। বিদ্যাপতিকে কী কী বিশেষণে ভূষিত করা হয়েছে?
২। কবি বিদ্যাপতি নিজেকে কী উপাধি দিয়েছিলেন?
৩। বিদ্যাপতির পিতার নাম কী? তিনি কোন রাজার সভাকবি ছিলেন?
৪। কবি বিদ্যাপতির কয়েকটি প্রসিদ্ধ গ্রন্থের নাম লেখো।
৫। কার নির্দেশে বিদ্যাপতি পুরুষ পরীক্ষা রচনা করেন?
৬। হাস্যবিদ্যকথা মূল গ্রন্থের কততম গল্প?
৭। ১৮১৫ খ্রিস্টাব্দে কে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে বঙ্গানুবাদ প্রকাশ করেন?
৮। “হাস্যবিদ্যকথা” শব্দের অর্থ কী?
৯। গল্পটির উৎস কী? লেখক কে?
১০। গল্পের রাজার নাম কী? তার রাজধানীর নাম কী?
১১। চোরেদের কেন রাজার নিকট উপস্থিত করা হয়েছিল?
১২। মৃত্যু আসন্ন হলে চতুর্থ চোর কী করেছিল?
১৩। ঘাতকেরা চতুর্থ চোরকে কী বলেছিল?
১৪। রাজা সোনার বীজ বপন করতে চাননি কেন?
১৫। রাজা কেন চতুর্থ চোরকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন?
১৬। চোরের মতে রাজা কেন ঘাতকদের পুরস্কৃত করবেন?
১৭। সোনার বীজ কে তৈরি করেছিল? বীজের আকৃতি কেমন ছিল?
১৮। সোনা চাষের জন্য কোথায় জমি প্রস্তুত করা হয়েছিল?
১৯। সোনা চাষের পদ্ধতি কী?
২০। চোরের মতে কোন বিদ্যা মহাবিদ্যা? সে কাকে জানাতে চায়?
২১। রাজার আদেশে চারজন চোরকে কোথায় আনা হয়েছিল এবং কেন?
২২। কতজন চোর ধরা পড়েছিল? কতজনের ফাঁসি হয়েছিল?
২৩। “সুবর্ণবফনে চৌরাসাধিকারো নাস্তি”— কে কাকে বলেছিল?
২৪। চতুর্থ চোরের কোন কথায় সকলে হেসে উঠেছিল?
২৫। মৃত্যু আসন্ন হলে কী করণীয়?
২৬। গল্পটির উপদেশ কী?
২৭। চতুর্থ চোর কিভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল?
২৮। বিচারপতি সোনার বীজ বপন করেননি কেন?
২৯। চতুর্থ চোরের গুণাবলি লেখো।
৩০। রাজপজীবী কারা?
৩১। চতুর্থ চোর কেন নিজেকে দুঃখী মনে করেছিল?
৩২। “তেন বিদ্যা মর্তলোকে তিষ্ঠতু”— এখানে কোন বিদ্যার কথা বলা হয়েছে?
৩৩। “কিং ব্রূথ রাজকার্য বাধং কর্তুমিচ্ছথ”— কে কাকে বলেছিল?
৩৪। “বক্তা কশ্চিদীয়তাম”— কে কাকে কী প্রকার বক্তা চেয়েছিল?
৩৫। রাজা চতুর্থ চোরকে পুরস্কৃত করলেন কেন?
৩৬। “ন মারণীয়সি”— কে কাকে বলেছিলেন?
৩৭। ‘অস্তেইন’ ও ‘কন্দল্য’ পদের সংস্কৃত প্রতিশব্দ লেখো।

৫ মার্কসের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন

১। হাস্যবিদ্যা কথা গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো।
২। হাস্যবিদ্যা কথা গল্পটির সারসংক্ষেপ লেখো।
৩। চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও।
৪। স্বর্ণবীজ বপনে কেউ রাজি হননি কেন?
৫। চতুর্থ চোর কীভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল?

বিভাগ–২ : পদ্য (পাঠ্য: বনেচর ভাষণম)

 ২ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন

১। কিরাতার্জুনীয়ম কাব্যের বিষয়বস্তু কোথা থেকে গৃহীত? রচয়িতা কে?
২। “বনেচর ভাষণম” কোন স্বর্গ থেকে গৃহীত? গ্রন্থটি কোন জাতীয়?
৩। ভারবীর পিতা ও পুত্রের নাম লেখো।
৪। কিরাতার্জুনীয়ম-এর অপর নাম কী?
৫। কাব্যের ভাগগুলি কী নামে পরিচিত? পাঠ্যটি কোন ভাগের অন্তর্গত?
৬। কিরাতার্জুনীয়ম-এর দুইজন টিকাকার ও তাদের টিকার নাম লেখো।
৭। সর্বপ্রসিদ্ধ টিকা কোনটি? কে রচনা করেছেন?
৮। “কীরাতারম” শব্দের অর্থ কী?
৯। কাদের চারচক্ষু বলা হয়? কেন?
১০। বনেচর নিয়োগের কারণ কী?
১১। “ন বিব্যথে তস্য মনঃ”— কার সম্পর্কে বলা হয়েছে? কেন?
১২। দুর্যোধনের শাম ও দাননীতি কেমন ছিল?
১৩। “কৃত প্রণামস্য”— কে কাকে প্রণাম করেছে?
১৪। “নারিকেল ফলসমতং”— ব্যাখ্যা করো।
১৫। রাজলক্ষ্মী প্রতিষ্ঠার উপায় কী?
১৬। সৎসেবকের কর্তব্য কী?
১৭। রাজা ও অমাত্য সহমত হলে কী হয়?
১৮। আদর্শ রাজার গুণগুলি লেখো।
১৯। হিত ও মনোহর বাক্য দুর্লভ কেন?
২০। বনেচর কেন যুধিষ্ঠিরের কাছে ক্ষমা চেয়েছিল?
২১। দুর্যোধন কিভাবে যশ বিস্তার করছেন?
২২। ত্রিগুণ কী? কে তা সেবা করছে?
২৩। ‘মহৌজস’ ও ‘মানধানা’ অর্থ লেখো।
২৪। “অশক্ত মারাধয়ত”— কে কাকে বলেছেন?
২৫। দুর্যোধন যুধিষ্ঠিরকে জয় করতে চান কেন?
২৬। কারা সংহত নয়? তারা কেমন?
২৭। বনেচর অন্তিম শ্লোকে কী উপদেশ দিয়েছিল?
২৮। বনবাসকালে যুধিষ্ঠির কোথায় বাস করতেন? কাকে চর হিসেবে পাঠিয়েছিলেন?

৫ মার্কসের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন

১। বনেচরভাসনম্ এর সারাংশ নিজের ভাষায় লেখো।
অথবা, যুধিষ্ঠিরের প্রতি বনেচরের বক্তব্যের সংক্ষিপ্ত সার লেখো।
২। “হিতং মনোহারি চ দুর্লভং বচঃ” — ব্যাখ্যা করো।
৩। বনেচরভাসনম্ এর নামকরণের সার্থকতা বিচার করো।

বিভাগ–৩ : নাটক (পাঠ্য: আত্রেয়ী বনদেবতা সংবাদ)

 ২ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন

১। প্রাচেতস নামে কে পরিচিত ছিলেন?
২। রামায়ণকে কোন বিশেষণে অভিহিত করা হয়েছে?
৩। বাল্মীকিকে রামায়ণ রচনার নির্দেশ কে দিয়েছিলেন?
৪। রামচরিতম নাটকে কত অঙ্ক? দ্বিতীয় অঙ্কের নাম কী?
৫। নাট্যকার ভবভূতির পিতা-মাতার নাম লেখো।
৬। উত্তররামচরিতের বিষয়বস্তু কোথা থেকে গৃহীত?
৭। উত্তররামচরিতের মূল রস কী? কত অঙ্ক বিশিষ্ট?
৮। রামায়ণের রচয়িতা কে? কোন ছন্দে রচিত?
৯। “অয়ং মে সুদিবস”— কার উক্তি? কেন?
১০। আত্রী কোথা থেকে এসেছিলেন? কোথায় যেতে চেয়েছিলেন?
১১। তাপসীর আগমনে বনদেবতা কী বলেছিলেন?
১২। “হা প্রিয় সখী”— কার উক্তি? কাকে সম্বোধন?
১৩। ব্যাধ কী হত্যা করেছিল? বাল্মীকি কী বলেছিলেন?
১৪। ত্রয়ীবিদ্যা কী? কাকে প্রাচীনতম অধ্যাপক বলা হয়েছে?
১৫। “শান্তম”— কে কাকে বলেছেন?
১৬। লোকশ্রেষ্ঠ পুরুষদের চিত্ত সম্পর্কে কী বলা হয়েছে?
১৭। কাকে অপবাদযুক্তা বলা হয়েছে? কারা অপবাদ দিয়েছিল?
১৮। সীতাকে পরিত্যাগের পর রাম কোন যজ্ঞ করেছিলেন?
১৯। আত্রীর কোন কথায় বাসন্তী মূর্ছিত হয়েছিল?
২০। পাঠ্যে উল্লিখিত নদীর নাম লেখো।
২১। অগস্তাশ্রমের পথনির্দেশ কীভাবে দেওয়া হয়েছিল?
২২। ব্রহ্মা কী আশীর্বাদ করেছিলেন?
২৩। বাল্মীকি কোন নদীতে স্নান করতে গিয়েছিলেন? তার অপর নাম কী?
২৪। বনদেবতা কী দিয়ে অভ্যর্থনা করেছিলেন?
২৫। নাটকে তাপসী ও বনদেবতা কারা?
২৬। আত্রী কেন অগস্ত আশ্রমে যেতে চেয়েছিলেন?
২৭। লব-কুশের প্রভাব সম্পর্কে কী বলা হয়েছে?
২৮। লব-কুশের চূড়াকর্ম কে সম্পাদন করেন? কোন বিধিতে উপনয়ন হয়েছিল?

৫ মার্কসের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন

১। আত্রেয়ী বনদেবতা সংবাদ এর বিষয়বস্তু সংক্ষেপে লেখো।
২। ভবভূতির রচনাশৈলী বিশ্লেষণ করো।
৩। আত্রেয়ী বনদেবতা সংবাদ পাঠ্যের নামকরণের সার্থকতা বিচার করো।
৪। পাঠ্য নাট্যাংশে মহর্ষি বাল্মীকি সম্পর্কে কী বলা হয়েছে?

বিভাগ – খ (ব্যাকরণ)

প্রত্যয় (সনাদি প্রত্যয়: সন্‌, যঙ্, ণিচ্)

১. এক কথায় প্রকাশ করো: কুটিলং গচ্ছতি, পুনঃপুনঃ খাদতি, জ্ঞাতুম্ ইচ্ছতি, পুনঃপুনঃ ভ্রমতি, স্থাতুম্ ইচ্ছতি, পতিতুম্ ইচ্ছতি,
২. ‘ণিচ্’ প্রত্যয় প্রয়োগকালে কোন অংশটি লুপ্ত হয় এবং কোনটি অবশিষ্ট থাকে? বিশ্লেষণ করো।
৩. আতিশয্য অর্থে ‘যঙ্’ প্রত্যয়ের দুটি ব্যবহার দেখাও।
৪. কোন অর্থে ‘সন্‌’ প্রত্যয় প্রয়োগ করা হয়? উদাহরণ দাও।
৫. ‘সন্‌’ প্রত্যয় যোগে একটি উভয়পদী ধাতুর উদাহরণ দাও।
৬. ‘দৃশ’ ধাতুর সাথে ‘সন্‌’ প্রত্যয় যোগে শব্দ গঠন করো।
৭. ‘সন্‌’ প্রত্যয় প্রয়োগ করলে ধাতু কোন পদী হয়? উদাহরণসহ লেখো।
৮. অর্থের পার্থক্য লেখো: ঘটয়তি এবং ঘাটয়তি।
৯. ‘রুদ্’ ও ‘শুভ্’ ধাতুর উত্তর ‘যঙ্’ প্রত্যয়ের প্রয়োগ দেখাও।
১০. অর্থের পার্থক্য লেখো: শময়তি এবং সাময়তি।
১১. ‘যঙ্’ ও ‘সন্‌’ প্রত্যয়ান্ত ধাতুর একটি করে উদাহরণ দাও।
১২. অর্থের পার্থক্য লেখো: ভীষয়তে এবং ভায়য়তি।

স্ত্রী-প্রত্যয়

১. ‘টাপ্’ ও ‘ঙীপ্ত’ প্রত্যয়ান্ত শব্দগুলির রূপ কোন শব্দের মতো হয়?
২. স্ত্রীলিঙ্গে পরিবর্তন করো: পতি এবং নর্তক।
৩. স্ত্রী-প্রত্যয় কাকে বলে? উদাহরণ দাও।
৪. অর্থের পার্থক্য লেখো: সেবকা এবং সেবিকা।
৫. প্রত্যয় নিষ্পন্ন করো: পাচক + টাপ্ এবং তারক + টাপ্।
৬. স্ত্রীলিঙ্গে পরিণত করো: নিপুণ এবং বোধক।
৭. শব্দ গঠন করো: কোকিল + টাপ্ এবং সাধক + টাপ্।
৮. এক কথায় প্রকাশ করো: সূর্যস্য মানবী স্ত্রী এবং সূর্যস্য দেবতা স্ত্রী।
৯. দুটি ‘টাপ্’ প্রত্যয়ান্ত স্ত্রীলিঙ্গ শব্দের উদাহরণ দাও।
১০. ‘বালক + টাপ্ = বালিকা’—নিয়মটি ব্যাখ্যা করো।
১১. অর্থের পার্থক্য লেখো: অষ্টকা এবং অষ্টিকা।
১২. ব্যাখ্যা করো: ‘তারকা’ (জ্যোতিষ অর্থে)।
১৩. স্ত্রীলিঙ্গে পরিণত করো: কৃশ এবং তরল।
১৪. শব্দ গঠন করো: জীবক + টাপ্ এবং কাল + টাপ্।
১৫. অর্থের পার্থক্য লেখো: সুন্দরী এবং সুন্দরা।
১৬. ‘গোপালক’ শব্দটির লিঙ্গান্তর করে প্রয়োজনীয় প্রত্যয়টি লেখো।
১৭. শব্দ গঠন করো: ভাস্ + টাপ্ এবং নাক + টাপ্।
১৮. ‘শিপকাদীনাং চ’ বার্তিকটি ব্যাখ্যা করো।
১৯. এক কথায় প্রকাশ করো: দ্বৌ পাদৌ যস্যাঃ সা এবং যবনস্য স্ত্রী।
২০. দ্বিগু সমাসান্ত শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে কোন প্রত্যয় হয়?
২১. অর্থের পার্থক্য লেখো: সম্রাজী এবং সম্রাজ্ঞী।
২২. ‘যঙশ্চ’ সূত্রটি ব্যাখ্যা করো।
২৩. দুটি ‘মতুপ্’ প্রত্যয়ান্ত শব্দের উত্তর ‘ঙীপ্ত’ প্রত্যয়ের প্রয়োগ দেখাও।
২৪. ‘বয়সি প্রথমে’—সূত্রটি উদাহরণসহ ব্যাখ্যা করো।
২৫. ‘ঢক্’ প্রত্যয়ান্ত দুটি শব্দের উত্তর ‘ঙীপ্ত’ প্রত্যয় যোগে শব্দ গঠন করো।
২৬. শব্দ গঠন করো: যাদৃশ + ঙীপ্ত এবং বিদ্বান + ঙীপ্ত।
২৭. অর্থের পার্থক্য লেখো: কালা এবং কালী।
২৮. উপযুক্ত প্রত্যয় যোগে লিঙ্গ পরিবর্তন করো: নশ্বর এবং চতুষ্টয়।

কারক ও বিভক্তি

১. কারক বলতে কী বোঝো?
২. বিভক্তি কাকে বলে? এটি কত প্রকার?
৩. সম্বন্ধ পদ ও সম্বোধন পদে কোন বিভক্তি প্রয়োগ করা হয়?
৪. সামান্য ঈপ্সিত বোঝালে কোন কারক হয়? উদাহরণ দাও।
৫. ‘কর্মণা যমভিপ্রৈতি স সম্প্রদানম্’—সূত্রটি উদাহরণসহ ব্যাখ্যা করো।
৬. ‘স্পৃহ্’ ধাতুর প্রয়োগে ঈপ্সিততম বোঝালে কোন কারক হয়? উদাহরণ দাও।
৭. সম্বোধন পদ ও সম্বন্ধ পদ কারক নয় কেন?
৮. ‘ক্লিপি সম্পদ্যমানে চ’—বার্তিকটি ব্যাখ্যা করো।
৯. কারক কত প্রকার ও কী কী?
১০. ‘ধ্রুবমপায়েঽপাদানম্’—সূত্রটি উদাহরণসহ ব্যাখ্যা করো।
১১. ‘ভুবঃ প্রভবঃ’ সূত্রটি কোন কারক বিধায়ক? উদাহরণ দাও।
১২. বারণার্থক ধাতুর প্রয়োগে অপাদান কারকের দুটি উদাহরণ লেখো।
১৩. অধিকরণ কারকে কোন বিভক্তি হয়? উদাহরণসহ লেখো।
১৪. ‘আস’ ও ‘আহি’ প্রত্যয়যুক্ত শব্দের প্রয়োগে পঞ্চমী বিভক্তির উদাহরণ দাও।
১৫. ‘বাতায় কপিলা বিদ্যুৎ’—কারক বিভক্তি নির্ণয় করো।
১৬. ‘তাদর্থ্যে চতুর্থী বাচ্য’—বার্তিকটি উদাহরণসহ ব্যাখ্যা করো।
১৭. অর্থের পার্থক্য লেখো: পুষ্পাণি স্পৃহয়তি এবং পুষ্পেভ্যঃ স্পৃহয়তি।
১৮. একজাতীয় বিষয়ের মধ্যে পার্থক্য নির্ধারণ বোঝালে কোন বিভক্তি হয়? উদাহরণ দাও।
১৯. ‘নিমিত্তাৎ কর্মযোগে’—সূত্রটি উদাহরণসহ লেখো।
২০. ‘বালকঃ সাহিত্যে নিপুণঃ’—কারক বিভক্তি নির্ণয় করো।
২১. অর্থের পার্থক্য লেখো: অলং ভোজনেন এবং অলং ভোজনায়।
২২. ‘রামাৎ পৃথক’—কারক বিভক্তি নির্ণয় করো।
২৩. কর্মে চতুর্থী বিভক্তির উদাহরণ দাও।
২৪. ‘দরিদ্রঃ অন্যস্য হেতোঃ নগরে বসতি’—কারক বিভক্তি নির্ণয় করো।
২৫. ‘রাজা দরিদ্রায় বস্ত্রং যচ্ছতি’—নিম্নরেখাঙ্কিত পদের কারক ও বিভক্তি নির্ণয় করো।
২৬. ‘আখ্যাতোপযোগে’ সূত্রটি ব্যাখ্যা করো।
২৭. ‘যস্য চ ভাবেন ভাবলক্ষণম্’ সূত্রটি ব্যাখ্যা করো।
২৮. ‘অগ্নয়ে স্বাহা’—কারক বিভক্তি নির্ণয় করো।
২৯. ‘ষষ্ঠী চানাদরে’ সূত্রানুযায়ী অনাদরে কোন কোন বিভক্তি হয়?
৩০. ‘বিদ্বান্ সর্বেষাং পূজিতঃ’—কারক ও বিভক্তি নির্ণয় করো।

সমাস

১. ‘সমাস’ কথাটির অর্থ ও ব্যুৎপত্তি লেখো।
২. সমাস কত প্রকার ও কী কী?
৩. সমাস বলতে কী বোঝো?
৪. সমাসের সঙ্গে সন্ধির পার্থক্য লেখো।
৫. সপদ বিগ্রহ বলতে কী বোঝো? উদাহরণ দাও।
৬. কর্মধারয় সমাসের সমস্যমান পদ দুটির বৈশিষ্ট্য কী?
৭. ‘বিশ্বামিত্রঃ’ পদটির সমাস নির্ণয় করো।
৮. দ্বন্দ্ব সমাসের দুটি বৈশিষ্ট্য লেখো।
৯. ‘সুন্দরভার্যঃ’ সমাস নির্ণয় করো।
১০. সমাস গঠনের ক্ষেত্রে দুটি সাধারণ নিয়ম লেখো।
১১. ব্যাসবাক্য কাকে বলে? উদাহরণ দাও।
১২. ‘অসপদ বিগ্রহ’ কী? কর্মধারয় সমাসে এর একটি উদাহরণ দাও।
১৩. পূর্বপদ কাকে বলে? কোন সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে?
১৪. পরপদ কাকে বলে? কোন সমাসে পরপদের প্রাধান্য দেখা যায়?
১৫. সমাসবদ্ধ পদের অপর নাম কী? উদাহরণ দাও।
১৬. কর্মধারয় সমাস কাকে বলে? উদাহরণ দাও।
১৭. ‘কিংক্ষেপ’ অর্থে কিম শব্দের সমাস উদাহরণসহ লেখো।
১৮. অর্থের পার্থক্য লেখো: কৃষ্ণসখঃ এবং কৃষ্ণসখা।
১৯. ‘চতুর্যুগম্’—ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো।
২০. দ্বিগু সমাস কাকে বলে? উদাহরণ দাও।
২১. ‘অষ্টাধ্যায়ী’—পদটির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো।
২২. দ্বন্দ্ব সমাস কাকে বলে? উদাহরণ দাও।
২৩. ইতরেতর দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ দাও।
২৪. ‘পুণ্যপাপম্’—সমাস নির্ণয় করো।
২৫. ইতরেতর দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা দাও।
২৬. সমাহার দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ দাও।
২৭. ‘সত্পুরুষঃ’ পদটির সমাস নির্ণয় করো।
২৮. বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণ দাও।
২৯. ব্যাধিকরণ বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণ দাও।
৩০. সমানাধিকরণ বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণ দাও।

বিভাগ – গ (সংস্কৃত সাহিত্যের ইতিহাস)

 ২ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন

১. গদ্যসাহিত্যে ‘ত্রয়ী’ বলতে কাদের কথা বলা হয়েছে?
২. কথা কাব্য কী? একটি উদাহরণ দাও।
৩. কথা কাব্যের দুটি বৈশিষ্ট্য লেখো।
৪. আখ্যায়িকা কাব্য কী? উদাহরণ দাও।
৫. আখ্যায়িকা কাব্যের দুটি বৈশিষ্ট্য লেখো।
৬. ‘দশকুমারচরিত’ ও ‘অবন্তিসুন্দরী কথা’ সাহিত্য দুটি কার রচনা?
৭. দণ্ডী রচিত সাহিত্যগুলির নাম লেখো।
৮. সংক্ষেপে ‘কাব্যদর্শ’ সম্পর্কে লেখ।
৯. বাণভট্টের পিতামাতার নাম লেখ।
১০. ‘হর্ষচরিত’ কার লেখা? সাহিত্যটি কোন শ্রেণীর?
১১. শুকপাখি ও রাজাশূদ্রক পূর্বজন্মে কী ছিলেন?
১২. ‘কাদম্বরী’ কোন শ্রেণীর সাহিত্য? এর লেখক কে?
১৩. ‘হর্ষচরিত’ সম্পর্কে সংক্ষেপে লেখো।
১৪. গদ্যকাব্য কয় ভাগে বিভক্ত? উদাহরণ দাও।
১৫. রাজ্যশ্রীর পিতামাতার নাম লেখো, তাঁর পতি কে ছিলেন?
১৬. গদ্যকাব্যের লক্ষণ প্রসঙ্গে দণ্ডী কী বলেছেন?
১৭. ‘দশকুমারচরিত’ সম্পর্কে সংক্ষেপে লেখ।
১৮. ‘দশকুমারচরিত’ কয়টি ভাগে বিভক্ত?
১৯. দণ্ডীর পিতামাতার নাম লেখো।
২০. চন্দ্রাপীড় ও বৈশম্পায়নের পরিচয় দাও।
২১. বাণভট্ট কয়টি গ্রন্থ রচনা করেন এবং কী কী?
২২. ‘কাদম্বরী’র বিভাগগুলি কী কী? বাণভট্ট কোন বিভাগের রচয়িতা?
২৩. দণ্ডী কোন রাজার রাজসভা অলংকৃত করেছিলেন? তাঁর পালক পিতামাতার নাম লেখো।
২৪. বাণভট্টের রচনা সম্পর্কে প্রচলিত প্রশস্তিমূলক একটি বাক্য লেখ। তিনি কোন দেবীর ভক্ত ছিলেন?
২৫. ‘কাদম্বরী’ কাব্যের দুজন বিখ্যাত টিকাকারের নাম লেখো।
২৬. ‘নলচম্বু’ কাব্যে মোট কয়টি চরিত্র আছে? মোট চরিত্রগুলির মধ্যে পুরুষ চরিত্র কয়টি আছে?
২৭. ‘মদালসা চম্পু’ এর রচয়িতা কে? এই চম্পু কাব্যের বিষয়বস্তু কী?
২৮. ‘ভারতচম্পু’র সংক্ষিপ্ত পরিচয় দাও।
২৯. রামায়ণ আশ্রিত দুটি চম্পু কাব্যের নাম ও রচয়িতার নাম লেখো।
৩০. ত্রিবিক্রম ভট্টের অপর নাম কী? তাঁর উপাধি কী ছিল?
৩১. ‘ভারতচম্পু’র উৎস কী? ‘ভারতচম্পু’ কার লেখা?
৩২. প্রাচীনতম চম্পুব্য কোনটি? গ্রন্থটির অপর নাম লেখো।
৩৩. চম্পু কাব্য কাকে বলে? চম্পু কাব্যের লক্ষণ প্রসঙ্গে দণ্ডী কী বলেছেন?
৩৪. ‘নলচম্পু’র উৎস কী? ‘নলচম্পু’র লেখক কে?
৩৫. নল কোন দেশের রাজা ছিলেন? তাঁর পত্নীর নাম লেখো।
৩৬. ‘নলচম্পু’র বিভাগগুলি কী নামে পরিচিত? গ্রন্থটিতে কয়টি বিভাগ আছে?
৩৭. রাজা নলের পিতামাতার নাম লেখো।
৩৮. ত্রিবিক্রম ভট্টের পিতামাতার নাম লেখো।
৩৯. ‘চরক সংহিতা’র মূল রচয়িতা কে? ‘চরক সংহিতা’র সংস্কারক কে?
৪০. শল্য চিকিৎসার প্রবর্তক কে? ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো।
৪১. আয়ুর্বেদ শাস্ত্রের প্রতিষ্ঠাতা কে? এই শাস্ত্রের প্রাচীনতম গ্রন্থের নাম কী?
৪২. পৌরাণিক কাহিনী অনুসারে কোন দেবতা আয়ুর্বেদের স্রষ্টা ছিলেন? আয়ুর্বেদের উৎস কী?
৪৩. আয়ুর্বেদ কাকে বলে?
৪৪. ‘চরক সংহিতা’র আটটি স্থানের নাম লেখো।
৪৫. ‘শালাক্যতন্ত্র’ বিভাগটি কোন গ্রন্থে দেখা যায়? এর বিষয়বস্তু লেখো।
৪৬. ‘সুশ্রুত সংহিতা’র রচয়িতা কে? ‘সুশ্রুত সংহিতা’য় কয়টি স্থান?
৪৭. ‘অষ্টাঙ্গ আয়ুর্বেদ’-এর রচয়িতা কে? এই গ্রন্থের শেষ তন্ত্রটির নাম লেখো।
৪৮. ‘সুশ্রুত সংহিতা’র দুটি টিকা ও টিকাকারের নাম লেখো।
৪৯. সুশ্রুত কার শিষ্য? ‘সুশ্রুত সংহিতা’র সংস্কারক কে?
৫০. অষ্টাঙ্গ আয়ুর্বেদের অঙ্গগুলির নাম লেখো।
৫১. অষ্টাঙ্গ আয়ুর্বেদের যেকোনো একটি তন্ত্র সম্পর্কে লেখ।
৫২. ‘চরক সংহিতা’র চিকিৎসাস্থানের বিষয়বস্তু লেখো।
৫৩. আয়ুর্বেদের ‘বৃদ্ধত্রয়ী’ কারা?
৫৪. কোন গ্রন্থে প্রাচীন ভারতীয় শল্য চিকিৎসা পদ্ধতির প্রাধান্য দেখা যায়? গ্রন্থটির সংকলক কে?
৫৫. অগ্নিবেশ রচিত আয়ুর্বেদ গ্রন্থের প্রতিসংস্কারক কে?
৫৬. ছেদন ও ভেদনের সংজ্ঞা দাও।
৫৭. সুশ্রুত কে?
৫৮. আয়ুর্বেদের উৎস কোন বেদ? একটি আয়ুর্বেদ শাস্ত্রের নাম লেখ।
৫৯. ‘চরক সংহিতা’র প্রথম ও শেষ স্থানের নাম লেখো।
৬০. সীতানাথ আচার্য কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন?
৬১. সীতানাথ আচার্য রচিত প্রথম কাব্য কোনটি? এই কাব্যে কয়টি কবিতা আছে?
৬২. ‘নানা বিতরণম’ নাটকের সংস্কৃত বিশেষজ্ঞ কারা ছিলেন?
৬৩. ‘নানা বিতরণম’ কী ধরনের নাটক? নাটকটিতে কোন ভাষার বিতরণের কথা বলা হয়েছে?
৬৪. সীতানাথ আচার্যের দুটি বন্দনামূলক কবিতার নাম লেখো।
৬৫. ‘বিজয়া’ কবিতার বিষয় সম্পর্কে লেখো।
৬৬. সীতানাথ আচার্যের পিতা ও মাতার নাম কী?

৫ মার্কসের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন

১। নলচম্পু – বিষয়বস্তু লেখো।
২। “দণ্ডিন পদলালিতং” — ব্যাখ্যা করো।
৩। বাণভট্টের সাহিত্যকৃতির পরিচয় দাও।
৪। নাট্যকার হিসেবে শ্রীজীব ন্যায়তীর্থের স্থান নিরূপণ করো।
৫। শিশু যুব দুর্দৈব বিলসিতম্ – বিষয়বস্তু লেখো।

উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষায় তোমরা যদি দুর্দান্ত নাম্বার করতে চাও তাহলে অবশ্যই এই সাজেশনটি ফলো করতে পারো, এখান থেকেই তোমরা একাধিক প্রশ্ন কমন পাবে।

DetailsLink
WB HS Semester প্রস্তুতি WhatsApp গ্রুপ 
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)

সংগ্রহ করে নাও: HS 4th Semester Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!

উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য EduTips -এর অন্যান্য বিষয়গুলির সাজেশন অলরেডি প্রকাশ করা হয়ে গিয়েছে, তাই সেই সমস্ত বিষয়ের সাজেশন গুলি দেখার জন্য উপরের লিংকে ক্লিক করো।

Join Group

Telegram

Share