উচ্চমাধ্যমিক ২০২৬ পরীক্ষার চতুর্থ সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য গণিত (Mathematics) বিষয়টি অনেকের কাছেই একটু চিন্তার কারণ। সত্যি বলতে, গণিতের সেভাবে কোনো ‘সাজেশন’ হয় না, কারণ পরীক্ষায় সামান্য সংখ্যা বা ডেটা বদলে গেলেই অংকটি সম্পূর্ণ নতুন মনে হতে পারে।
পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এবং শেষ মুহূর্তের দুশ্চিন্তা (Exam Stress) কিছুটা কমানোর জন্য, আমরা অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শে বিগত বছরের প্রশ্ন ও সিলেবাসের প্যাটার্ন বিশ্লেষণ করে এই লাস্ট মিনিট সাজেশনটি প্রস্তুত করেছি।
| বিবরণ | তথ্য |
|---|---|
| বিষয় (Subject) | গণিত (Mathematics) |
| পরীক্ষার তারিখ (Exam Date) | ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) 19th February, 2026 (Thursday) |
| পূর্ণমান (Full Marks) | ৪০ নম্বর (40 Marks) |
WBCHSE HS 4th Semester Math Suggestion 2026: উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টার গণিত সাজেশন
শুধুমাত্র এই অংকগুলো ধরণ বা প্যাটার্ন (Types of Math) গুলো ভালো করে প্র্যাকটিস করো। নিয়ম জানা থাকলে সংখ্যা বদলে দিলেও তোমরা ৪০ নম্বরের এই পরীক্ষায় অনায়াসেই উত্তর করে আসতে পারবে। তার পাশাপাশি পিডিএফ হিসাবে সবার শেষে সমস্তটা থাকছে যেখানে অংকের সমস্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা (Formula Shee Free PDF) থাকবে।
১. ত্রিমাত্রিক জ্যামিতি (3D Geometry) – ৪ নম্বরের ‘ফিক্সড’ প্রশ্ন
দুটি সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব (Shortest Distance) নির্ণয়: এটি পরীক্ষায় আসার সম্ভাবনা ৯৯%।
- প্রশ্ন:
(x-1)/2 = (y-2)/3 = (z-3)/4এবং(x-2)/3 = (y-4)/4 = (z-5)/5রেখা দুটির মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করো।
টিপস: সূত্রটি মুখস্থ করে যান। সংখ্যা পাল্টালেও এই অঙ্ক আসবেই। সূত্র (S.D): S.D = | ((a₂ - a₁) · (b₁ × b₂)) / |b₁ × b₂| |
২. সমাকলনের প্রয়োগ (Area) – ৪ নম্বরের প্রশ্ন
বৃত্ত ও অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল:
- প্রশ্ন:
x² + y² = 2axবৃত্ত এবংy² = axঅধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো।
মডুলাস ফাংশনের গ্রাফ:
- প্রশ্ন:
|x| + |y| = 1দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো।
টিপস: ছবি আঁকতে না পারলে এই অঙ্কে নম্বর পাওয়া কঠিন। আগে রাফ স্কেচ করে লিমিট ঠিক করবেন।
৩. লিনিয়ার প্রোগ্রামিং (LPP) – ৫ নম্বরের প্রশ্ন
চরম বা অবম মান নির্ণয়:
- প্রশ্ন:
Z = 50x + 80yএর চরম মান নির্ণয় করো যখন:2x + 3y ≤ 1200,x + y ≤ 1000,y ≤ 300,x, y ≥ 0 - প্রশ্ন:
Z = 3x + 2yএর চরম মান নির্ণয় করো।
টিপস: কর্নার পয়েন্ট (Corner Point) মেথড ব্যবহার করবে। গ্রাফ পেপারে স্কেল ঠিকঠাক নেওয়া জরুরি।
৪. অবকল সমীকরণ (Differential Equation) – ২/৩ নম্বরের প্রশ্ন
লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা।
Integrating Factor (I.F.) বা সমাকল গুণক নির্ণয়:
- প্রশ্ন:
x(dy/dx) - y = x tan(y/x)সমাধান করো। - প্রশ্ন:
(x² + 1)(dy/dx) + 2xy = √(x² + 4)সমাধান করো।
টিপস: সমীকরণটি dy/dx + Py = Q আকারে সাজানো যাচ্ছে কি না তা আগে দেখবেন।
৫. ভেক্টর (Vector) – ২/৩ নম্বরের প্রশ্ন
ভেক্টরের লম্ব হওয়া এবং অভিক্ষেপ নির্ণয়—এই দুটি কনসেপ্ট প্রশ্নকর্তাদের প্রিয়।
লম্ব হওয়ার শর্ত:
- প্রশ্ন: ভেক্টর
α, β, γএমন যে|α|=3,|β|=4,|γ|=5এবং প্রত্যেকে অপরের সমষ্টির ওপর লম্ব। তবে|α + β + γ|এর মান কত?
সমান্তরাল বা লম্ব ভেক্টর:
- প্রশ্ন:
3i + 2j + 9kএবংi + λj + 3kসমান্তরাল হলেλএর মান কত?
৬. নির্দিষ্ট সমাকলন (Definite Integral) – ৪ নম্বরের প্রশ্ন
Limit of Sum (যোগফলের সীমারূপে):
- প্রশ্ন:
lim (n→∞) [(n!) / (nⁿ)]^(1/n) = 1/eপ্রমাণ করো।
Properties ব্যবহার করে:
- প্রশ্ন:
∫ (0 to π/2) [ √(cos x) / (√(sin x) + √(cos x)) ] dxএর মান নির্ণয় করো। (এটির উত্তর সাধারণত π/4 হয়)।
ফর্মুলা ও প্রো-টিপস (Formulas & Pro Tips)
১. ভেক্টর বীজগণিত (Vector Algebra)
ফর্মুলা ১: ডট গুণফল (Dot Product) ও কোণ নির্ণয় a · b = |a| |b| cos θ cos θ = (a · b) / (|a| |b|) = (a₁b₁ + a₂b₂ + a₃b₃) / (√(a₁² + a₂² + a₃²) √(b₁² + b₂² + b₃²))
Pro Tips (কোথায় লাগাবে):
- যদি প্রশ্নে বলা থাকে দুটি ভেক্টর পরস্পর লম্ব (Perpendicular), চোখ বন্ধ করে
a · b = 0বসিয়ে দাও। এখান থেকেইλবাmএর মান বের করতে বলে। - যদি কোণ (Angle) বের করতে বলে, তবেই
cos θএর সূত্রটি ব্যবহার করবে।
ফর্মুলা ২: অভিক্ষেপ (Projection)
b-এর উপরa-এর অভিক্ষেপ =(a · b) / |b|
Pro Tips: যার “উপর” অভিক্ষেপ বলবে (যেমন b এর উপর), তার মডুলাস (|b|) নিচে থাকবে।
ফর্মুলা ৩: ক্ষেত্রফল (ক্রস গুণফল)
- ত্রিভুজের ক্ষেত্রফল =
(1/2) |a × b|(যেখানে a, b সন্নিহিত বাহু) - সামান্তরিকের ক্ষেত্রফল =
|a × b|
Pro Tips: মনে রাখবে, ক্ষেত্রফল বের করতে হলে Cross Product করে তার মান (Modulus) নিতে হয়। Cross Product ডিটারমিন্যান্ট পদ্ধতিতে বের করবে: | i j k | | a₁ a₂ a₃ | | b₁ b₂ b₃ |
২. ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি (3D Geometry)
ফর্মুলা ১: সরলরেখার কার্তেসীয় সমীকরণ (x - x₁) / a = (y - y₁) / b = (z - z₁) / c
(x₁, y₁, z₁)হলো বিন্দুর স্থানাঙ্ক।a, b, cহলো দ্বিক অনুপাত (Direction Ratios)।
Pro Tips: অঙ্ক করার সময় খেয়াল রাখবে x, y, z এর সহগ যেন সবসময় 1 থাকে। যদি 2x - 1 থাকে, তবে ২ কমন নিয়ে নিচে পাঠিয়ে দেবে। স্ট্যান্ডার্ড ফর্মে না আনলে অঙ্ক ভুল হবে।
ফর্মুলা ২: ন্যূনতম দূরত্ব (Shortest Distance) – সবচেয়ে গুরুত্বপূর্ণ S.D. = | ((a₂ - a₁) · (b₁ × b₂)) / |b₁ × b₂| |
- এটি পরীক্ষায় আসার চান্স ৯০%।
- প্রথমে সমীকরণ থেকে
a₁, a₂(বিন্দুগুলো) এবংb₁, b₂(সমান্তরাল ভেক্টরগুলো) আলাদা করে নাও। - যদি উত্তর শূন্য (০) আসে, তার মানে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে (Intersecting)।
৩. সমাকলন (Integration) – অনির্দিষ্ট ও নির্দিষ্ট
ফর্মুলা ১: আংশিক সমাকলন (Integration by Parts – LIATE) ∫ uv dx = u ∫ v dx - ∫ [ (d/dx(u)) ∫ v dx ] dx
- যখন দুটো ফাংশন গুণ আকারে থাকে (যেমন:
x sin xবাx eˣ) তখন এটা লাগে। - LIATE রুল মনে রাখবে: Logarithmic > Inverse Trig > Algebraic > Trig > Exponential। এই অর্ডারে যে আগে আসবে তাকে
uধরবে।
ফর্মুলা ২: নির্দিষ্ট সমাকলনের ধর্ম (King’s Property) ∫ (0 to a) f(x) dx = ∫ (0 to a) f(a - x) dx
Pro Tips: যদি লিমিট 0 থেকে π/2 থাকে এবং সাইন-কস বা ট্যান-কট এর অঙ্ক থাকে (যেমন: √(sin x) / (√(sin x) + √(cos x))), তাহলে চোখ বন্ধ করে এই প্রপার্টি লাগাবে। ৯৯% ক্ষেত্রে এসব অঙ্কের উত্তর Upper Limit / 2 হয় (যেমন π/4)।
ফর্মুলা ৩: স্পেশাল ইন্টিগ্রাল
∫ dx / √(a² - x²) = sin⁻¹(x/a)∫ dx / (x² + a²) = (1/a) tan⁻¹(x/a)
Pro Tips: রুটের ভেতর বা হরে যদি দ্বিঘাত সমীকরণ থাকে, তবে তাকে (x ± k)² ± a² আকারে সাজিয়ে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয়।
৪. অবকল সমীকরণ (Differential Equations)
ফর্মুলা ১: ক্রম ও মাত্রা (Order & Degree)
- Order: সর্বোচ্চ কতবার ডিফারেনসিয়েট করা হয়েছে।
- Degree: সর্বোচ্চ অর্ডারের পাওয়ার কত।
Pro Tips: যদি সমীকরণে রুট (√), কিউব রুট বা ভগ্নাংশ পাওয়ার থাকে, আগে বর্গ বা ঘন করে পাওয়ার পূর্ণসংখ্যায় আনবে, তারপর মাত্রা বের করবে। তা না হলে নেগেটিভ খাবে।
ফর্মুলা ২: রৈখিক অবকল সমীকরণ (Linear D.E.)
- চেহারা:
dy/dx + Py = Q - Integrating Factor (I.F.) =
e ^ (∫ P dx) - সমাধান:
y · (I.F.) = ∫ Q · (I.F.) dx + c
Pro Tips: যদি দেখো x আর y আলাদা করা যাচ্ছে না এবং y-এর পাওয়ার ১, তখন এই মেথড ব্যবহার করবে। প্রথমে I.F. বের করবে, তারপর সমাধানে বসাবে।
ফর্মুলা ৩: হোমোজিনিয়াস (Homogeneous)
- যদি প্রতিটি পদের ঘাত সমান হয়।
- ধরে নেবে:
y = vxএবংdy/dx = v + x (dv/dx)
৫. সমাকলনের প্রয়োগ (Area)
ফর্মুলা: Area = ∫ (a to b) y dx
- বৃত্ত বা উপবৃত্তের পুরো ক্ষেত্রফল চাইলে প্রথম পাদের (1st Quadrant) ক্ষেত্রফল বের করে ৪ দিয়ে গুণ করতে ভুলবে না।
- ছবিটা রাফে বা পাশে ছোট করে অবশ্যই আঁকবে, এতে লিমিট বুঝতে সুবিধা হয়।
আরো দেখবে: HS Class 12 4th Semester Biology Suggestion 2026 (লাস্ট মিনিট)
HS 4th Semester Math Suggestion PDF Download 2026: অংক সাজেশন
মনে রাখবে, এই পিডিএফটি শুধুমাত্র তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে (Last Minute Help) সাহায্য করার জন্য এবং তোমাদের আত্মবিশ্বাস বাড়ানোর একটি ছোট্ট প্রচেষ্টা। গণিতে ভালো ফলাফল করার জন্য সারা বছর ধরে নিয়মিত প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই।
★★ Science উত্তর সহ সাজেশন PDF (বায়োলজি এবং কেমিস্ট্রি) সংগ্রহ নিচে ক্লিক করে ⇓
| Details | Link |
|---|---|
| HS 2026 Sem IV Mathematics Suggestion উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার অংক লাস্ট মিনিট সাজেশন FREE PDF Download – 1.4 MB | |
| WB HS Semester প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
পরীক্ষার হলে প্রশ্ন দেখে ঘাবড়ে না গিয়ে আগে দেখবে অঙ্কটা কোন অধ্যায়ের, তারপর উপরের টিপস অনুযায়ী ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। প্রত্যেকটা দাগের অংক করবে, , ভুল হোক ঠিক হোক প্রত্যেকটা অংশগ্রহণ করবে। টেনশন না করে ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হোক, Edutips-এর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল! ❤️
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


