পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নতুন সিলেবাস ও প্রশ্ন কাঠামো অনুযায়ী পুষ্টি বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করা হলো। ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষার আগে খুব কম সময়ে সেরা প্রস্তুতি নিতে পারে, সেই কথা মাথায় রেখেই সাজেশন তৈরি করা হয়েছে।
সঠিক কৌশলে পড়লে সহজেই ৯০-৯৫% নম্বর তোলা সম্ভব। তোমরা যারা সারা বছর বই খুঁটিয়ে পড়েছো, তাদের জন্য এই সাজেশনটি রিভিশনের কাজ করবে। আর যারা এখনো সেভাবে প্রস্তুতি নিতে পারোনি, তারা নিচের বাছাই করা প্রশ্নগুলো তৈরি করে গেলে পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত করতে পারবে।
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পুষ্টি বিজ্ঞান (HS 4th Semester Nutrition Suggestion 2026)
পরীক্ষার্থীদের সুবিধার্থে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার (Class 12 4th Semester) সেমিস্টার পরীক্ষার পুষ্টি বিজ্ঞান বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন নিচে দেওয়া হলো। সাজেশনগুলি দেখার আগে অবশ্যই প্রশ্ন প্যাটার্ন ভালো করে দেখে নিও—
| ইউনিট ও অধ্যায় | সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (২ নম্বর) | বর্ণনামূলক প্রশ্ন (৪/৫ নম্বর) | মোট নম্বর |
| পথ্যবিজ্ঞান ও পথ্য পরিকল্পনা (Dietetics and Diet Planning) | 2 x 2 = 4 [4টির মধ্যে 2টির উত্তর দিতে হবে] | 3 x 5 = 15 [6টির মধ্যে 3টির উত্তর দিতে হবে] | 19 |
| জনসাধারণের জন্য পুষ্টি (Nutrition for the Community) | 3 x 2 = 6 [6টির মধ্যে 3টির উত্তর দিতে হবে] | 2 x 5 = 10 [4টির মধ্যে 2টির উত্তর দিতে হবে] | 16 |
| সর্বমোট | 10 | 25 | 35 |
বিভাগ-ক: ২ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন (SAQ)
১. গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন পুষ্টি
- Physiological Anaemia বা শারীরবৃত্তীয় রক্তাল্পতা কেন হয়?
- GDM এবং IUGR-এর পুরো নাম লেখ।
- Morning Sickness নিয়ন্ত্রণে দুটি ঘরোয়া প্রতিকার লেখ।
- Let Down Reflex বলতে কী বোঝ? কোন হরমোন এতে সাহায্য করে?
- PIH (Pregnancy Induced Hypertension) বলতে কী বোঝ?
- RDA 2024: একজন গর্ভবতী মহিলার (৩য় ত্রৈমাসিক) প্রোটিন ও লোহার দৈনিক চাহিদা কত?
- ‘ট্রানজিশনাল মাতৃদুগ্ধ’ (Transitional Milk) এবং ‘সুষম খাদ্য তালিকা প্রস্তুতির নিয়ম’।
২. শিশুদের জন্য পুষ্টি
- Meconium (মেকোনিয়াম) কী?
- Lactobacillus Bifidus Factor-এর কাজ কী?
- Demand Feeding এবং Complementary Feeding-এর সংজ্ঞা দাও।
- Amylase Rich Food (ARF) শিশুদের জন্য কেন গুরুত্বপূর্ণ?
- Indian Multipurpose Food বলতে কী বোঝ?
- FTT (Failure to Thrive) কী?
- ফোর মিল্ক (Fore Milk) ও হাইন্ড মিল্ক (Hind Milk)-এর মধ্যে পার্থক্য কী?
- CFTRI, NNMB সম্পর্কে।
- “পোষণ অভিযান” (POSHAN Abhiyaan)।
৩. সাধারণ রোগের পথ্য পরিকল্পনা
- BMI বা দেহভর সূচক নির্ণয়ের সূত্রটি লেখ।
- DASH ডায়েটের মূল দুটি নীতি কী কী?
- Broca’s Index-এর সাহায্যে কীভাবে আদর্শ ওজন নির্ণয় করা হয়?
- Glycemic Index (GI) কী? উচ্চ GI যুক্ত দুটি খাদ্যের নাম লেখ।
- TPN (Total Parenteral Feeding) কোন পরিস্থিতিতে রোগীকে দেওয়া হয়?
- HbA1C টেস্ট ডায়াবেটিস রোগীর জন্য কেন গুরুত্বপূর্ণ?
- Oedema (শোথ) কেন হয়?
- এন্টেরাল ও প্যারেন্টারাল ফিডিং-এর মূল পার্থক্য কী?
- কিটোসিস ও ব্ল্যান্ড ডায়েট (Bland Diet) বলতে কী বোঝায়?
- বাণিজ্যিক ORS-এর উপাদানগুলি লেখ।
- ‘অ্যাসিড অ্যাশ’ (Acid Ash) ও ‘অ্যালকালাইন’ (Alkaline) পথ্য , এবং ‘অবশেষহীন পথ্য’ (Low Residue Diet) সম্পর্কে
- সিলিয়াক ডিজিজ (Celiac Disease), IBS (Irritable Bowel Syndrome), এবং ক্যানসার রোগীর পথ্য।
৪. অভাবজনিত রোগ ও পুষ্টি প্রকল্প
- Koilonychia (কাইলোনিচিয়া) কী? এটি কোন খনিজের অভাবে হয়?
- Dark Adaptation Test বা আলো-আঁধারি পরীক্ষা কী?
- GOBI (UNICEF)-এর পুরো নাম ও কাজ কী? অথবা, UNICEF-এর ‘GOBI’ কর্মসূচির পূর্ণ রূপ লেখ।
- Goitrogen (গয়ট্রোজেন) কী? একটি গয়ট্রোজেনিক খাদ্যের নাম লেখ।
- NFSA-2013-এর দুটি প্রধান উদ্দেশ্য লেখ।
- Stunting ও Wasting-এর মধ্যে পার্থক্য কী?
- কাইলোনিশিয়া (Koilonychia) কী এবং কেন হয়?
- RDA ও RDI-এর মধ্যে মূল সম্পর্কটি কী?
বিভাগ-খ: গুরুত্বপূর্ণ টীকা (Short Notes)
(এগুলো ৩ নম্বর বা ২.৫+২.৫ হিসেবে বড় প্রশ্নের সাথে আসতে পারে)
১. CINI-এর কার্যাবলী: মা ও শিশুর পুষ্টিতে এর ভূমিকা।
২. ORS (Oral Rehydration Salt): এর উপাদান (WHO ফর্মুলা) ও গুরুত্ব।
৩. বিপাকীয় সিনড্রোম (Metabolic Syndrome): আধুনিক জীবনযাত্রায় এর প্রভাব।
৪. পুষ্টিশিক্ষার অডিও-ভিজ্যুয়াল এডস: চিত্র ও শব্দের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি।
৫. খাদ্য বিনিময় তালিকা (Food Exchange List): সুষম খাদ্য পরিকল্পনায় এর উপযোগিতা।
৬. NIN-এর কাজ: পুষ্টি গবেষণায় জাতীয় সংস্থার অবদান।
৫ নম্বরের প্রশ্ন (LAQ): 5 Marks Long Answer Question
১. গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন পুষ্টি
RDA 2024: ICMR-এর সংশোধিত তালিকা অনুযায়ী একজন গর্ভবতী ও স্তন্যদাত্রী মায়ের ক্যালোরি, প্রোটিন, ক্যালসিয়াম ও লোহার চাহিদা কত? গর্ভাবস্থায় এই চাহিদা কেন বৃদ্ধি পায়? (2+3)
গর্ভাবস্থার সমস্যা: গর্ভাবস্থায় ‘মর্নিং সিকনেস’ (Morning Sickness) এবং ‘টক্সেমিয়া’ কী? গর্ভবতী মায়ের অপুষ্টি কীভাবে ভ্রূণের বৃদ্ধিকে প্রভাবিত করে? (2+3)
স্পাইনা বাইফিডা: এটি কী ধরণের রোগ? গর্ভাবস্থায় কোন উপাদানের অভাবে এটি হয়? (২+১)
২. শিশুদের জন্য পুষ্টি
কোলোস্ট্রাম: “কোলোস্ট্রাম হল শিশুর প্রথম প্রতিষেধক”- উক্তিটির সপক্ষে যুক্তি দাও। এতে উপস্থিত রোগ প্রতিরোধী উপাদানগুলোর নাম লেখ। (৩+২)
মাতৃদুগ্ধ বনাম গোদুগ্ধ: মাতৃদুগ্ধ শিশুকে সংক্রমণের হাত থেকে কীভাবে রক্ষা করে? মাতৃদুগ্ধ ও গোদুগ্ধের মধ্যে পুষ্টিগত পার্থক্যগুলি লেখ। (২+৩)
উইনিং (Weaning): উইনিং বা পরিপূরক খাদ্য কী? ARF (Amylase Rich Food) কীভাবে তৈরি করা হয়? (২+৩)
৩. সাধারণ রোগের পথ্য পরিকল্পনা (Diet Therapy)
গেঁটেবাত (Gout): গেঁটেবাতের কারণ ও লক্ষণগুলি কী কী? এই রোগের ক্ষেত্রে গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যের একটি তালিকা প্রস্তুত করো। (৩+২)
হৃদরোগ ও ডায়াবেটিস: DASH ডায়েট কী? উচ্চ রক্তচাপজনিত রোগীর পথ্য পরিবর্তনের নীতিগুলি আলোচনা করো। ডায়াবেটিসের ‘3P’ কী? (২+২+১)
যক্ষ্মা ও জন্ডিস: “Feed the Fever” বলতে কী বোঝায়? যক্ষ্মা রোগীর ক্ষেত্রে উচ্চ প্রোটিনযুক্ত খাদ্যের প্রয়োজনীয়তা লেখ। (২+৩)
বৃক্কের সমস্যা: নেফ্রোলিথিয়াসিস ও ইউরেমিয়া বলতে কী বোঝো? ডায়ালিসিস চলাকালীন পথ্য কেমন হওয়া উচিত? (৩+২)
৪. অভাবজনিত রোগ ও জাতীয় পুষ্টি কর্মসূচি
PEM: কোয়াশিওরকর ও ম্যারাসমাসের মধ্যে তিনটি পার্থক্য লেখ। ‘মুন ফেস’ কোন রোগের লক্ষণ? (৩+২)
ভিটামিন অভাবজনিত রোগ: ভিটামিন A-র অভাবে চোখের যে পরিবর্তনগুলি হয় তা পর্যায়ক্রমে আলোচনা করো। (জেরোপথ্যালমিয়ার শ্রেণীবিন্যাস)। (৫)
সরকারি প্রকল্প: ICDS-এর উদ্দেশ্য ও প্রাপক গোষ্ঠী কারা? মিড-ডে মিল (PM-POSHAN)-এর পুষ্টিগত মানদণ্ড সম্পর্কে লেখ। (৩+২)
৫. সমাজ ও পরিবারের জন্য পুষ্টিশিক্ষা
পুষ্টিশিক্ষা: পুষ্টিশিক্ষার মূল নীতিগুলি কী কী? নিরাপদ মাতৃত্ব রক্ষায় এবং কুসংস্কার দূরীকরণে পুষ্টিশিক্ষার গুরুত্ব আলোচনা করো। (২+৩)
খাদ্য তালিকা: ‘খাদ্য বিনিময় তালিকা’ (Food Exchange List) কী? এটি ব্যবহারের সুবিধাগুলি লেখ। রন্ধন প্রদর্শন কেন পুষ্টিশিক্ষার কার্যকরী মাধ্যম? (২+২+১)
★★ নিউট্রিশন উত্তর সহ লাস্ট মিনিট সাজেশন PDF (ভালো নম্বর) সংগ্রহ করুন ⇓
উপরের লিংকে ক্লিক করে - সরাসরি পেমেন্ট করে সঙ্গে সঙ্গে pdf ডাউনলোড করে নিতে পারবেন কোন অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। - যদি একবার পেমেন্ট কেটে নিয়ে PDF না পান আমরা পরে রিফান্ড করে দেবো পরীক্ষার সময় এখন সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ একদম চিন্তা করবেন না।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


