WBCHSE HS 2026 Result Check Online: অনলাইনে উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক! দেখে নাও

Anjan Mahata

Published on:

WBCHSE HS Result Check Online result.wb.gov.in

উচ্চ মাধ্যমিক ২০২৬-এর ফল প্রকাশের চূড়ান্ত কাউন্টডাউন শুরু! আর মাত্র কয়েক ঘণ্টা পরেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব ছাত্র-ছাত্রীরা কোন ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি আলোচনা করা হয়েছে।

— Advertisement —

WBCHSE HS Result 2026: উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৬

আর মাত্র কয়েক ঘণ্টা পর বিদ্যাসাগর ভবনে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে সকাল ১০:৩০ টা এ উচ্চমাধ্যমিকে রেজাল্ট ঘোষণা করা হবে এরপর শিক্ষার্থীরা সকাল ১১:০০ টা থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে অনলাইনে রেজাল্ট চেক করতে পারবে।

বিষয়তথ্য
বোর্ডWBCHSE
রেজাল্ট প্রকাশের তারিখ১৪ই মে, ২০২৬
সাংবাদিক বৈঠকসকাল ১০:৩০ টা
অনলাইনে রেজাল্ট দেখা যাবেসকাল ১১:০০ টা থেকে
স্কুল থেকে মার্কশিট বিলি১৪ই মে (একই দিনে)
মোবাইল অ্যাপEduTips App ( WBCHSE Recognized) – Google Play Store-এ পাবে, হোম পেজেই থাকবে রেজাল্ট ব্যানার

উচ্চমাধ্যমিক রেজাল্ট চেক ওয়েবসাইট: WBCHSE HS Result Check Website

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংসদের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও তোমরা খুব সহজেই কোন রকম সমস্যা ছাড়াই অতি দ্রুততার সঙ্গে result.edutips.in ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবে। লক্ষাধিক ছাত্র-ছাত্রীদের নির্ভরযোগ্য আমাদের result.edutips.in ওয়েবসাইটটি WBCHSE বোর্ডের অনুমোদন পেয়েছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখানোর জন্য, নিম্নলিখিত পদ্ধতি অটোসারণ করে তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে-

  • মোবাইল এবং ল্যাপটপ এর মাধ্যমে রেজাল্ট চেক করার জন্য প্রথমে Google বা Chorme এসে “HS Result Edutips” লিখে সার্চ কর
  • এরপর প্রথমেই result.edutips.in এর যে লিংকটি থাকবে সেটিতে ক্লিক করো।
  • এরপর রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীর রোল, নম্বর ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে “Check Result” অপশনটিতে ক্লিক করলে তোমরা রেজাল্ট দেখতে পাবে

জেনে নাও! HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা দেখে নিন

HS Result Check App: উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক অ্যাপ

— Advertisement —

ওয়েবসাইটের পাশাপাশি তোমরা অ্যাপের মাধ্যমেও উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করতে পারবে। ইতিমধ্যেই তোমরা জেনে গিয়েছো আমাদের EduTips App পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এর অনুমোদন পেয়েছে এই বছর উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখানোর জন্য, তাই তোমরা কোনোরকম সার্ভার ডাউন ছাড়াই EduTips অ্যাপ থেকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করতে পারবে

  • ➦অ্যাপের মাধ্যমে রেজাল্ট চেক করার জন্য প্রথমেই PlayStore থেকে EduTips App টি ইন্সটল করে নাও
  • যদি প্রথমবার ডাউনলোড করে থাকো তাহলে Gmail দিয়ে SignUp করে নাও
  • এরপর অ্যাপের হোমপেজে তোমরা দেখতে পাবে “HS Result” নামে একটি ব্যানার স্লাইড হচ্ছে ওইখানে ক্লিক করেও রেজাল্ট চেক করতে পারবে অথবা নিচে “HS’26 Result→” নামে একটি বাটন পেয়ে যাবে সেখানে ক্লিক করেও তোমরা তোমাদের নিজেদের রেজাল্ট চেক করতে পারবে।

অ্যাপের মধ্যেও রেজাল্ট চেক করার জন্য পরীক্ষার্থীদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল, নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করতে হবে

মিস করবেন না: উচ্চ মাধ্যমিক পাশের পর কি কি স্কলারশিপ আছে? দেখে নিন

WBCHSE HS Result 2026 Check Online
গুরুত্বপূর্ণ তথ্যলিংক
উচ্চমাধ্যমিক রেজাল্ট চেক ওয়েবসাইটHS Result’26 →
Edutips রেজাল্ট APPEduTips App

রেজাল্ট দেখার সময় তাড়াহুড়ো না করে নিজের অ্যাডমিট কার্ডটি হাতের কাছে গুছিয়ে রাখো। প্রথমবার সেমিস্টার সিস্টেমের এই বড় পরীক্ষায় তোমাদের সকলের সাফল্য কামনা করি। EduTips-এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থীকে অনেক অনেক শুভকামনা!

Join Group

Telegram

Share