Banglar Yuva Sathi Online Apply: বাংলার যুব-সাথী অনলাইন আবেদন শুরু! সরকারি লিংক দেখে নিন

Anjan Mahata

Updated on:

West Bengal Banglar Yuva Sathi Online Application Form Fill Up

পশ্চিমবঙ্গ সরকারের বাংলার যুব-সাথী আবেদন প্রক্রিয়া গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে অফলাইন রেজিস্ট্রেশন ক্যাম্পে আবেদন গ্রহণ শুরু হয় কিন্তু প্রথম দিনেই এই প্রকল্পের আবেদনের ক্ষেত্রে রেকর্ড লাইন জমায়েত হয়। তাই রাজ্য সরকার রাজ্যের যুবক যুবতীদের কথা ভেবে এবার অনলাইনেও বাংলার যুব-সাথী প্রকল্পে আবেদন গ্রহণ শুরু করেছে

— Advertisement —

যোগ্য যুবক-যুবতীরা কিভাবে অনলাইনের মাধ্যমে কিভাবে বাংলার যুব-সাথী প্রকল্পে আবেদন করতে পারবে এবং অনলাইনে আবেদন করার সময় কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে? বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।

বাংলার যুব সাথী অনলাইন আবেদন প্রক্রিয়া (Banglar Yuva Sathi Online ApplicationForm Fill Up)

পশ্চিমবঙ্গ সরকারের বাংলার যুব-সাথী প্রকল্পের আবেদন এখন ঘরে বসেই হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনলাইনে আবেদন করতে পারবে। কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি নিচে দেওয়া হল

  • অনলাইনে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর বাংলা (https://apas.wb.gov.in/) ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • এরপর বাংলার যুব-সাথী “Click To Aply” অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর একটি বৈধ মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা কোডটা ফিল করে “Get OTP” অপশনটিতে ক্লিক করতে হবে, তাহলে আপনার মোবাইল নাম্বারে একটা OTP আসবে সেটি এর পরবর্তী ধাপে ফিলাপ করতে হবে।
  • OTP টি নির্দিষ্ট জায়গায় বসিয়ে “Verify PIN” অপশনটিতে ক্লিক করলে আপনার সঙ্গে সম্পন্ন আবেদন পত্রটি খুলে যাবে।
— Advertisement —

এর পরবর্তী ধাপে আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। (যেমন নাম, বাবার নাম, মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম, জন্মতারিখ, লিঙ্গ ও কাস্ট ইত্যাদি।) আপনার সম্পূর্ণ ঠিকানা, মাধ্যমিকের সম্পূর্ণ তথ্য এবং আপনার ব্যাংক একাউন্টের সম্পূর্ণ তথ্য ফিলাপ করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নির্দিষ্ট ফর্মেট এবং সাইজে আপলোড করে আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করতে হবে। আবেদনপত্র সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন সেটি পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য কাজে লাগবে। তাই অবশ্যই এই নাম্বারটি যত্ন সহকারে রাখবেন।

ক্লিক করে দেখুন: BDO (Block Development Officer) হতে গেলে কি নিয়ে পড়তে হয়? যোগ্যতা কি লাগবে? সবকিছু জেনে নাও

Required Documents: অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

পশ্চিমবঙ্গ সরকারের বাংলার যুব সাথী প্রকল্পে অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীদের প্রয়োজনীয় নথিপত্র নির্দিষ্ট ফরম্যাট ও সাইজ অনুযায়ী কাছে রাখতে হবে। প্রতিটি ডকুমেন্টের একটি নির্দিষ্ট ফরম্যাট এবং সাইজ রয়েছে সেই ফরম্যাট এবং সাইজ অনুযায়ী ডকুমেন্টগুলি স্ক্যান করে রাখতে হবে। নিচের টেবিলের মধ্যে ডকুমেন্টের তথ্য এবং নির্দিষ্ট ফর্মেট ও সাইজ উল্লেখ করা হলো-

ডকুমেন্ট / তথ্যফরম্যাট ও সর্বোচ্চ সাইজ
মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডPDF (সর্বোচ্চ 300 KB)
মাধ্যমিক বা সমমানের মার্কশিট / শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটPDF (সর্বোচ্চ 300 KB)
আধার কার্ডের কপিPDF (সর্বোচ্চ 300 KB)
ভোটার কার্ডের কপিPDF (সর্বোচ্চ 300 KB)
ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠাPDF (সর্বোচ্চ 300 KB)
SC/ST/OBC সার্টিফিকেট (প্রযোজ্য হলে)PDF (সর্বোচ্চ 300 KB)
সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবিJPG / PNG (সর্বোচ্চ 50 KB)
আবেদনকারীর স্বাক্ষরJPG / PNG (সর্বোচ্চ 50 KB)
বৈধ মোবাইল নম্বর (OTP/ PIN এর জন্য)বাধ্যতামূলক

আবেদনের সরাসরি লিংক ও তথ্য

অনেক যুবক-যুবতী একই সঙ্গে অনলাইনে চেষ্টা করে মাঝে মাঝে পোর্টালে সমস্যা হচ্ছে বা ওটিপি আসছে না। তাই যদি আপনার এলাকাতে ক্যাম্প হয়ে থাকে সে ক্যাম্পের মাধ্যমেই আবেদন করে ফেলুন এবং সেটি সব থেকে ভালো হবে।

বিবরণলিংক
বাংলার যুব-সাথী (Online Apply Portal)Apply Link »
বিধানসভা অনুযায়ী ক্যাম্পের লিস্টCheck Camp List →
হেল্পলাইন নাম্বার 18003450117 / 033-22140152

ক্লিক করে দেখুন: বাংলার যুব সাথী প্রকল্প নিয়ে আরও বিস্তারিত তথ্য

Join Group

Telegram

Share