Annapurna Yojana Under Enquiry: অন্নপূর্ণা ভাণ্ডার ভেরিফিকেশন! কী কী চেক করা হচ্ছে? দেখে নিন

Anjan Mahata

Updated on:

Annapurna Yojana Under Enquiry Verification

বর্তমানে রাজ্যের মানুষদের কাছে চর্চিত অন্যতম একটি প্রকল্প হলো অন্নপূর্ণা যোজনা! ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের একাধিক মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে গিয়েছে। অনেকেই এই প্রকল্পের মাধ্যমে টাকা পেলেও এখনো বহু মহিলা এই প্রকল্পের টাকা পাননি এবং তাদের স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে “Under Enquiry“। মূলত এই সমস্ত মহিলাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট! যাদের স্ট্যাটাসে “Under Enquiry” দেখা যাচ্ছে তাদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হবে।

— Advertisement —

Annapurna Yojana Under Enquiry Verification: অন্নপূর্ণ ভান্ডার ভেরিফিকেশন

রাজ্য সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার জন্য সারা পশ্চিমবঙ্গ থেকে প্রায় ১.৬২ কোটি আবেদন জমা পড়ে। আবেদনগুলির বিস্তারিত যাচাইয়ের পর প্রশাসন প্রায় ১.২২ কোটি আবেদনকে বৈধ বলে অনুমোদন দেয় এবং সেই সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হয়েছে।

তবে প্রাথমিক যাচাইয়ে বিভিন্ন নথিগত ত্রুটির কারণে প্রায় ২৭ লক্ষেরও বেশি আবেদন সাময়িকভাবে বা প্রোভিশনালি রিজেক্টেড (Provisionally Rejected) হিসেবে চিহ্নিত হয়, যা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অসন্তোষের সৃষ্টি হয়।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, শুধুমাত্র নথিতে সামান্য অসঙ্গতি থাকলেই কোনো আবেদন স্থায়ীভাবে বাতিল করা হবে না। পরিবর্তে সংশ্লিষ্ট আবেদনকারীদের প্রকৃত যোগ্যতা যাচাই করার জন্য মাঠ পর্যায়ে ফিল্ড ভেরিফিকেশন (Field Verification) চালানো হবে।

— Advertisement —

এর ফলেই যেসব আবেদনকারীর স্ট্যাটাস ৪ জুলাইয়ের আগে “Rejected” দেখাচ্ছিল, তাদের অনেকের ক্ষেত্রেই ৪ জুলাইয়ের পর সেই স্ট্যাটাস পরিবর্তিত হয়ে “Under Enquiry” হয়েছে। অর্থাৎ, আবেদনটি আর সরাসরি বাতিল নয়; বর্তমানে সেটি পুনরায় তদন্ত ও যাচাইয়ের পর্যায়ে রয়েছে।

১০ জুলাইয়ের মধ্যে অফলাইন আবেদন ডিজিটাইজ করার নির্দেশ

সরকার জানিয়েছে, অন্নপূর্ণা যোজনার অফলাইন জমা পড়া সমস্ত আবেদন ১০ জুলাইয়ের মধ্যে পোর্টালে ডিজিটাইজ করার কাজ সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি আধার লিঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ত্রুটি সংশোধন এবং NPCI Mapping দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে যোগ্য আবেদনকারীরা দ্রুত তাঁদের প্রাপ্য অর্থ পেতে পারেন।

জেনে রাখুন: Direct Benefit Transfer (DBT): ব্যাংক একাউন্টে DBT লিংক চেক! ও নতুন করে লিঙ্ক করার পদ্ধতি দেখে নিন

বাড়িতে গিয়ে কীভাবে যাচাই করা হচ্ছে? কী কী প্রশ্ন করছেন ভেরিফিকেশন অফিসাররা?

অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের তথ্য যাচাই করতে বর্তমানে ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন চলছে। অনেক ক্ষেত্রে ভেরিফিকেশন অফিসাররা সরাসরি আবেদনকারীর বাড়িতে গিয়ে পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।

সরকারি যাচাইকরণ ফর্ম অনুযায়ী বিভিন্ন প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’ আকারে নথিভুক্ত করা হচ্ছে এবং সেই তথ্য সরাসরি সরকারি পোর্টালে আপডেট করা হচ্ছে, এর জন্য https://socialregistry.wb.gov.in/ পোর্টালে নতুন একটি আপডেট এসেছে যেখানে “Enquiry Officer Login” অপশন দেওয়া হয়েছে এই অপশনের মাধ্যমে বাড়িতে গিয়ে তথ্য ভেরিফিকেশনের সময় সমস্ত কিছু আপডেট করা হবে। যাচাইয়ের সময় মূলত নিচের বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে:

  • আবেদনকারী নিয়মিত রেশন পান কি না।
  • পরিবারে তিনটি বা তার বেশি পাকা ঘর রয়েছে কি না।
  • পরিবারের নামে কোনো ব্যক্তিগত চার চাকার গাড়ি আছে কি না।
  • কোনো বেসরকারি স্বাস্থ্যবিমা রয়েছে কি না।
  • পরিবারের কোনো সদস্য আয়কর (Income Tax) দেন কি না।
  • পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিতে কর্মরত কি না।
  • পরিবারের কোনো সদস্য জনপ্রতিনিধি কি না।
  • পরিবারের কোনো সদস্য সরকারি পেনশনভোগী কি না।
  • পরিবারের নামে GST নিবন্ধন (GSTIN) রয়েছে কি না।
  • ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে কি না।
  • পরিবারের কাছে সরকারি কৃষি কার্ড (KCC) রয়েছে কি না।
  • পরিবারের কোনো সদস্য বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে কি না।
  • পরিবারে শিশু থাকলে সরকারি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে কি না।
  • আবেদনকারী অন্য কোনো সরকারি DBT প্রকল্পের সুবিধাভোগী কি না।
  • পরিবারের কোনো সদস্য NSAP প্রকল্পের সুবিধাভোগী কি না।
  • আবেদনকারী বা পরিবারের সদস্য স্বনির্ভর গোষ্ঠী (SHG)-এর সদস্য কি না।
  • বাড়িতে শৌচাগারের ব্যবস্থা রয়েছে কি না।
  • শেষে আবেদনকারীর আধার নম্বর ও স্বাক্ষর নিয়ে সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করা হচ্ছে।

চেক করুন! WB Samarth Portal: রাজ্যের সরকারি ভাতা ও প্রকল্প স্ট্যাটাস চেক দেখে নিন @samarth.wb.gov.in

বিষয়বিবরণ
অন্নপূর্ণা যোজনা অফিসিয়াল ওয়েবসাইটhttps://socialregistry.wb.gov.in/
অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা লেটেস্ট আপডেটClick Here →

যাচাইকরণে যোগ্য প্রমাণিত আবেদনকারীরাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। তাই যাঁদের আবেদন বর্তমানে “Under Enquiry” রয়েছে, তাঁদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, ভেরিফিকেশন সম্পূর্ণ হলে নিয়ম অনুযায়ী যোগ্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে।

Join Group

Telegram

Share