Annapurna Yojana Status Check: অন্নপূর্ণা যোজনা অনলাইন স্ট্যাটাস চেক! টাকা পেতে সমস্যা?

Anjan Mahata

Updated on:

Annapurna Yojana Status Check Online Social Registry

পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে একাধিক গ্রাহক প্রথম মাসের টাকা ইতিমধ্যই পেয়ে গিয়েছে কিন্তু যারা অনলাইনে বা অফলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং আপনারা এখনো টাকা পাননি তাহলে “কবে টাকা পাবেন? আপনার আবেদন পত্র ঠিক আছে কিনা? এবং আবেদনপত্রের স্ট্যাটাস কিভাবে চেক করবেন!” — বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।

— Advertisement —

Annapurna Yojana Status Check: অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক

যে সকল মহিলারা অন্নপূর্ণা যোজনা অনলাইন কিংবা অফলাইন মোডে আবেদন করেছিলেন কিন্তু এখনো টাকা পাননি তাহলে কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং আপনার অফলাইনে বা অনলাইনে আবেদন পত্রটি সঠিকভাবে জমা হয়েছে কিনা বুঝবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতির মাধ্যমে বোঝানো হয়েছে।

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার জন্য আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি প্রয়োজন হবে, সেই নাম্বার দিয়ে আপনি লগইন করে চেক করতে পারবেন যে আপনার আবেদন পত্রটি সঠিকভাবে জমা হয়েছে কিনা কিন্তু আপনি কবে টাকা পাবেন এবং আপনার আবেদন পত্রটি Approve হয়েছে কিনা সেটি চেক করতে পারবেন না।

  • আবেদনপত্র ঠিক আছে কিনা সেটি চেক করার জন্য প্রথমেই আপনাকে অন্নপূর্ণা যোজনা তথা পশ্চিমবঙ্গ সরকারের Family Level Data Collection Portal এ ভিজিট করতে হবে
  • এরপর “Citizen / Family Login” অপশনটিতে ক্লিক করতে হবে
  • এরপর আপনার জেলার নাম এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে Security Captcha টি সঠিকভাবে পূরণ করে “Request OTP” অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার দেওয়া রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ৬ সংখ্যার OTP আসবে সেই OTPটি দিয়ে “Submit” করতে হবে।

চেক করুন! WB Samarth Portal: রাজ্যের সরকারি ভাতা ও প্রকল্প স্ট্যাটাস চেক দেখে নিন @samarth.wb.gov.in

Annapurna Yojana Payment Status: অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস সমূহ

— Advertisement —

যাঁরা Social Registry Portal-এর মাধ্যমে অন্নপূর্ণা প্রকল্পে অনলাইনে আবেদন করেছিলেন, তাঁদের জন্য বড় সুখবর। এখন থেকে আবেদন করার পর আপনার ফর্ম কোন পর্যায়ে রয়েছে, তা অনলাইনে দেখা যাচ্ছে।

SUBMITTED

এর অর্থ আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। এখনও ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি। তাই এই স্ট্যাটাস দেখলে চিন্তার কোনো কারণ নেই। আবেদনটি পরবর্তী ধাপে যাওয়ার অপেক্ষায় রয়েছে।

ENQUIRY_PROCESSED

এটি খুবই ইতিবাচক একটি স্ট্যাটাস। এর অর্থ আপনার আবেদন স্বাভাবিক নিয়মে এগোচ্ছে।

  • আপনার আবেদন যাচাই (Enquiry/Verification) সম্পন্ন হয়েছে।
  • আপলোড করা তথ্য ও নথিতে বড় কোনো সমস্যা পাওয়া যায়নি।
  • আপনার আবেদন সফলভাবে পরবর্তী ধাপে পাঠানো হয়েছে।

ENQUIRY_REVERTED

এই স্ট্যাটাস দেখালে একটু সতর্ক হওয়া প্রয়োজন। এর অর্থ ভেরিফিকেশনের সময় কোনো না কোনো Mismatch ধরা পড়েছে। যেমন —

  • আপলোড করা ডকুমেন্ট ও লেখা ডকুমেন্ট নম্বরের অমিল।
  • নাম, পরিচয়পত্র বা অন্যান্য তথ্যে অসঙ্গতি।
  • ভুল তথ্য বা অসম্পূর্ণ তথ্য দেওয়া।

এ ধরনের আবেদন আপাতত ফেরত (Reverted) পাঠানো হচ্ছে। ভবিষ্যতে Edit/Resubmit অপশন চালু হলে সংশোধন করে আবার জমা দিতে হবে।

ACCEPTED

এই স্ট্যাটাস দেখালে খুব ভালো খবর আপনার অ্যাপ্লিকেশনের সমস্ত তথ্য সঠিক রয়েছে এবং ভেরিফিকেশনের পরে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এরপরে মাত্র কয়েকটা দিনের অপেক্ষা খুব তাড়াতাড়ি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে।

বিষয়বিবরণ
অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক লিংকhttps://socialregistry.wb.gov.in/
অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা লেটেস্ট আপডেটClick Here →

জেনে রাখুন: Direct Benefit Transfer (DBT): ব্যাংক একাউন্টে DBT লিংক চেক! ও নতুন করে লিঙ্ক করার পদ্ধতি দেখে নিন

Join Group

Telegram

Share