অবশেষে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য যে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্প সেটির জন্য অনলাইন তথ্য সংগ্রহ ও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের এই প্রকল্পে যোগ্য মহিলাদের প্রতি মাসে ₹3,000 আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
ইতিমধ্যেই ২৭শে মে থেকে অফলাইনে এই প্রকল্পের ফরম পূরণ শুরু হয়ে গিয়েছিল! যারা 2nd May 2026 এর মধ্যে আবেদন করেছিল তারা ৩০০০ টাকা ব্যাংক একাউন্টে পেয়েও গিয়েছে। এখন Family Level Data Collection Form (Social Registry) পোর্টাল চালু হয়েছে যেখানে সকল যোগ্য মহিলারা আবেদন করতে পারবে অনলাইনে।
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রকল্পের নাম | অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) |
| মাসিক আর্থিক সহায়তা | ₹3,000 প্রতি মাসে |
| অর্থ প্রদানের পদ্ধতি | DBT (Direct Benefit Transfer) |
| সম্ভাব্য উপভোক্তা | প্রায় 2.21 কোটি মহিলা |
অন্নপূর্ণা যোজনার যোগ্যতা: কারা আবেদন করতে পারবেন? (Annapurna Yojana Eligibility Criteria)
Social Security পোর্টালে অফিশিয়ালি নির্দেশিকা যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে উল্লেখ রয়েছে —
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারী মহিলা হতে হবে।
- মহিলার বয়স সর্বনিম্ন 25 বছর এবং সর্বোচ্চ 60 বছরের কম হতে হবে।
- বৈধ রেশন কার্ড থাকতে হবে।
- আধার কার্ড ও মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে।
আবেদনকারীর নামে সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তবে ব্যাংক একাউন্ট এর কোন তথ্য দিতে হবে না, ব্যাংক অ্যাকাউন্টটি Aadhaar Linked হতে হবে এবং সেখানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার (DBT) লিংক থাকতে হবে।
Annapurna Bhandar Social Registry: গুরুত্বপূর্ণ নির্দেশিকা (Important Notes)
একটি মোবাইল নম্বরের মাধ্যমে শুধুমাত্র একটি Account বা Application জমা করা যাবে। আবেদন করার আগে অবশ্যই Aadhaar Card এবং EPIC (Voter ID Card) প্রস্তুত রাখতে হবে, কারণ এই দুটি নথি আবেদন প্রক্রিয়ায় বাধ্যতামূলক (Mandatory)।
যেসব আবেদনকারী 03/06/2026 তারিখের মধ্যে সফলভাবে আবেদন করেছিলেন, তাদের নতুন Format অনুযায়ী পুনরায় (Resubmit) আবেদন জমা দিতে হবে। পোর্টালে আপডেট হওয়া নতুন আবেদন ফরম্যাটে তথ্য পুনরায় সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Annapurna Bhandar)
অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পে আবেদন করার জন্য সকল আবেদনকারীর কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে হবে বা জমা দিতে হবে:
পরিচয় ও অন্যান্য সহায়ক নথি (Identity & Supporting Documents)
- Aadhaar Card: আবেদনকারীর পরিচয় যাচাই, নাম ও জন্মতারিখ মিলিয়ে দেখার জন্য ব্যবহার করা হবে। আধার কার্ডের তথ্য অন্যান্য নথির সঙ্গে মিল থাকা প্রয়োজন।
- West Bengal Ration Card: আবেদনকারীর পরিবার ও সামাজিক-অর্থনৈতিক শ্রেণি (BPL, Priority Household বা EWS) যাচাই করার জন্য প্রয়োজন হতে পারে।
- Voter ID Card / Residential Proof: আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা, তা যাচাই করার জন্য ব্যবহার করা হবে।
- Mobile Number: আধারের সঙ্গে সংযুক্ত সক্রিয় মোবাইল নম্বর প্রয়োজন হবে, যাতে OTP Verification, আবেদন যাচাই এবং ভবিষ্যতের আপডেট পাওয়া যায়।
অন্নপূর্ণা যোজনা অনলাইনে আবেদন (Annapurna Online Application Process)
বর্তমানে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের ফরম ফিলাপের জন্য অনলাইন পোর্টাল খুলে দেওয়া হয়েছে। খুব সহজেই অনলাইন এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে —
- Registration: প্রথমেই অফিশিয়াল পোর্টালে গিয়ে জেলা সেলেক্ট করে মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- Basic Information: আবেদনকারীর নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর এবং পরিবারের সাধারণ তথ্য দিতে হবে।
- Ration Card / Food Subsidy: রেশন কার্ড নম্বর ও খাদ্য সুরক্ষা সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে
- Income / Profession: আবেদনকারীর পেশা ও আয় সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে
- Identity Documents: Aadhaar Card, Voter Card সহ প্রয়োজনীয় পরিচয়পত্রের তথ্য প্রদান করতে হবে।
- Government Schemes: বর্তমানে অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে তার তথ্য হবে
- Final Submit: সমস্ত তথ্য যাচাই করে আবেদন জমা দিতে হবে এবং Application Reference Number সংরক্ষণ করে রাখতে হবে
Annapurna Bhandar Online Apply Link: অন্নপূর্ণা যোজনা অনলাইন আবেদনের লিংক
বর্তমানে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে Family Level Data Collection Form পূরণের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা অনলাইনে করা যাচ্ছে —

| Info | Details |
|---|---|
| Annapurna Bhandar Online Apply (Family Level Data Collection Form) | socialregistry.wb.gov.in |
| Direct Apply Link ⇥ | |
| অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা লেটেস্ট আপডেট | Click Here → |
যারা অফলাইনে করবেন! Annapurna Yojana Form: অন্নপূর্ণা যোজনার অফলাইন আবেদন ফর্ম
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য প্রতি মাসে ₹3,000 আর্থিক সহায়তা বহু পরিবারের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে। তাই সকল যোগ্য আবেদনকারীরা সময়মতো অনলাইনে আবেদন সম্পূর্ণ করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

