পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ধরনের নতুন আপডেট চলে এসেছে! অন্নপূর্ণা যোজনার পোর্টালে আবারও সাধারণ নাগরিকদের জন্য স্ট্যাটাস চেক প্রক্রিয়া চালু করার পাশাপাশি যুক্ত করা হয়েছে নতুন দু’টি গুরুত্বপূর্ণ অপশন – “Objection” (অভিযোগ) এবং “Claim” (দাবি)। যদি আপনার টাকা না ঢুকে থাকে, ফর্ম ফিলাপে ভুল হয়ে থাকে বা আবেদন রিজেক্ট হয়ে গিয়ে থাকে, তবে এখন থেকে আপনি নিজেই বাড়িতে বসে পুনরায় ক্লেম বা আবেদন করতে পারবেন। অন্যদিকে, কোনো অযোগ্য ব্যক্তি টাকা পেলে তাঁর বিরুদ্ধে অবজেকশনও জানানো যাবে।
Annapurna Yojana Status Check: অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখার সহজ নিয়ম
আবেদনকারীদের সুবিধার্থে সামাজিক রেজিস্ট্রি পোর্টালে (Social Registry Portal) পুনরায় পাবলিক লগইন বা সিটিজেন এক্সেস অপশন খুলে দেওয়া হয়েছে। অনলাইনে নিজের স্ট্যাটাস দেখার ধাপগুলি নিচে দেওয়া হলো:
- Step 1: প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট socialregistry.wb.gov.in-এ প্রবেশ করুন।
- Step 2: হোমপেজে থাকা “Access Citizen Portal” অপশনে ক্লিক করুন।
- Step 3: এরপর আপনার নির্দিষ্ট District (জেলা) নির্বাচন করুন।
- Step 4: আবেদনের সময় দেওয়া নথিভুক্ত মোবাইল নম্বর ও স্ক্রিনে থাকা Captcha Code সঠিকভা্বে বসান।
- Step 5: “Request OTP” অপশনে ক্লিক করলে ফোনে ৬ সংখ্যার ওটিপি আসবে।
- Step 6: ওটিপি লিখে “Verify & Continue” অপশনে ক্লিক করলেই পরিবারের সমস্ত সদস্যের আবেদনের স্ট্যাটাস দেখা যাবে।
স্ট্যাটাসে যদি “Approved” দেখা যায়, তবে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে গেছে বা দ্রুত ঢুকে যাবে। কিন্তু যদি “Under Enquiry”, “For Further Verification” বা অন্যান্য কোনো কারণ (যেমন: ৩টির বেশি পাকা ঘর, সরকারি চাকরি ইত্যাদি) দেখায়, তবে পরবর্তী পদক্ষেপ হিসেবে আপনাকে ক্লেম করতে হবে।
| Info | Details |
|---|---|
| Annapurna Yojana Status Check Link | Check Now ⇥ |
জেনে রাখুন: Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা আগস্ট মাসে টাকা কারা পাবে? নতুন শর্ত আপডেট দেখে নিন
অন্নপূর্ণা যোজনার ‘Claim’ ও ‘Objection’ প্রক্রিয়া
কীভাবে আবেদন করবেন? ওয়েবসাইটে প্রবেশের পর ড্যাশবোর্ডের উপরে “Objection & Claim” নামের একটি নতুন অপশন দেখতে পাবেন। এই অপশনের অধীনে মূলত দু’টি ভিন্ন কাজ করা যাবে:
Claim: আপনার টাকা না ঢুকলে বা ফর্মে ভুল থাকলে কী করবেন?
আপনার আবেদনের ভুল সংশোধনের জন্য বা টাকা না পাওয়ার কারণে সরকারের কাছে পুনরায় ভেরিফিকেশনের আর্জি জানাতে “Claim by Applicant” বেছে নিতে হবে।
- মেম্বার সিলেক্ট: প্রথমে পরিবারের যে সদস্যের অন্নপূর্ণা যোজনার আবেদনে সমস্যা রয়েছে, তাঁর নামের পাশে টিকমার্ক দিন।
- Reason for Claim: এখানে দু’টি কারণের মধ্যে আপনার উপযুক্ত কারণটি বেছে নিন—
- Application details incorrect: যদি আবেদন করার সময়ে আপনার কোনো তথ্য ভুল দেওয়া হয়ে থাকে (যেমন: ভুল করে সরকারি চাকরি সিলেক্ট করা, নাম, আধার বা ভোটার নম্বর ভুল হওয়া ইত্যাদি)।
- Wrongly marked as ineligible / Application rejected: যদি সমস্ত তথ্য সঠিক থাকা সত্ত্বেও সরকার আপনাকে ভুলবশত অযোগ্য বা রিজেক্ট করে থাকে।
- Remarks (বক্তব্য): Remarks ঘরে আপনার সমস্যার কথা স্পষ্টভাবে লিখুন (যেমন: “আমি ভুল করে গভর্মেন্ট এমপ্লয়ি সিলেক্ট করেছিলাম, কিন্তু আমি গৃহবধূ”)।
- Document Upload: সাপোর্টিং নথি (যেমন: আধার/ভোটার কার্ড) ৫০ KB থেকে ২০০ KB-র মধ্যে আপলোড করতে পারেন (এটি বাধ্যতামূলক নয়)।
- Submit Claim: সমস্ত তথ্য পূরণ করে “Submit Claim” অপশনে ক্লিক করলেই ক্লেম জমা হয়ে যাবে।
Objection: কারো বিরুদ্ধে অভিযোগ জানাতে হলে কীভাবে করবেন?
আপনার জানা মতে কোনো অযোগ্য ব্যক্তি যদি তথ্য লুকিয়ে অন্যায্যভাবে এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তবে “Objection Against Someone” অপশন থেকে তাঁর নাম ও তথ্য দিয়ে অভিযোগ জানাতে পারেন।
- অভিযোগকারীর তথ্য: যিনি অবজেকশন করছেন, তাঁর নাম, বাবার নাম, জেলা, এরিয়া (রুরাল/আরবান), ব্লক/মিউনিসিপ্যালিটি এবং গ্রাম পঞ্চায়েত/ওয়ার্ড নম্বর দিতে হবে।
- Application Number: যার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন, তাঁর অন্নপূর্ণা আবেদনের Application Number দিয়ে সার্চ করতে হবে।
- Reason for Objection: নির্দিষ্ট কারণটি নির্বাচন করতে হবে (যেমন: আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, বয়স ২৫-৬০ বছরের মধ্যে নয়, সরকারি কর্মচারী বা ইনকাম ট্যাক্স দেন)।
- Submit Objection: প্রয়োজনীয় বিবরণ দিয়ে “Submit Objection” বাটনে ক্লিক করে অভিযোগ নথিভুক্ত করতে হবে।
কীভাবে ক্লেম বা অবজেকশনের স্ট্যাটাস চেক করবেন? আবেদন জমা করার পর সেটি কী অবস্থায় রয়েছে তা জানার জন্য পোর্টালে “Track Claims” বা “Check Objection Status” অপশন দেওয়া হয়েছে। সেখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ক্লেমটি পেন্ডিং (Pending) রয়েছে নাকি রি-ভেরিফিকেশন সম্পন্ন হয়ে অ্যাপ্রুভ (Approved) করা হয়েছে।
চেক করুন! WB Samarth Portal: রাজ্যের সরকারি ভাতা ও প্রকল্প স্ট্যাটাস চেক দেখে নিন @samarth.wb.gov.in
| বিষয় | বিবরণ |
|---|---|
| অন্নপূর্ণা যোজনা অফিসিয়াল ওয়েবসাইট | https://socialregistry.wb.gov.in/ |
| অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা লেটেস্ট আপডেট | Click Here → |
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকলে বা স্ট্যাটাসে কোনো ত্রুটি দেখালে অযথা চিন্তিত না হয়ে অবিলম্বে অফিশিয়াল পোর্টালে গিয়ে ক্লেম ফর্মে সঠিক কারণ উল্লেখ করে আবেদন জমা দিয়ে দিন। ফিল্ড ভেরিফিকেশনের পর যোগ্য হলে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

