রাজ্যের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও ক্ষমতায়িত করার লক্ষ্যে চালু হওয়া অন্নপূর্ণা যোজনা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে এসেছে। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের নতুন ভেরিফিকেশন প্রক্রিয়া, সংশোধিত নিয়মাবলী এবং আগস্ট মাসের টাকা প্রদানের নির্দিষ্ট তারিখ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। কারা টাকা পাবে? এবং টাকা পাওয়ার কি শর্ত রয়েছে বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।
Annapurna Yojana August Payment: অন্নপূর্ণা যোজনা আগস্ট পেমেন্ট
গত জুলাই মাসে বহু আবেদনকারীর টাকা না পাওয়ার অভিযোগ ছিল, কিংবা আবেদন ‘Under Enquiry‘ থাকায় অর্থ বাতিল হয়েছিল। এই সমস্যা দূর করতে রাজ্য সরকার এবং নারী ও শিশু কল্যাণ দপ্তর বিশেষ SOP জারি করে একটি বিস্তৃত ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করেছে। যে সমস্ত আবেদনকারীরা এই ভেরিফিকেশনে বৈধ (Verified) বলে চিহ্নিত হয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হবে।
অন্নপূর্ণা যোজনার নতুন নিয়ম ও যোগ্যতার শর্তাবলী (Eligibility Criteria)
নতুন ঘোষণা অনুযায়ী আগস্ট মাসে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কাদের নাম বাদ যাবে, তার শর্তগুলি নিচে উল্লেখ করা হলো:
- বয়সসীমা: আবেদনকারী মহিলার বয়স অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। (৬০ বছরের উর্ধ্বে মহিলারা সরকারি পেনশনের আওতায় আসার কারণে এতে অন্তর্ভুক্ত হবেন না)।
- ব্যক্তিগত আয়: আবেদনকারী মহিলা যদি নিজে সরাসরি মাসে ১০,০০০০ টাকার বেশি উপার্জন করেন, তবে তিনি প্রাথমিক বিবেচনায় আসবেন না। (তবে পরিবারে পুরুষরা ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কাজ করলেও মহিলারা আবেদন করতে পারবেন)।
- পারিবারিক আয় ও আয়কর: যে পরিবারের বাৎসরিক আয় ১২ লক্ষ টাকার বেশি এবং যারা আয়কর (Income Tax) প্রদান করেন, সেই পরিবারের মহিলারা এই সুবিধা পাবেন না।
- সরকারি চাকরি: কেন্দ্র বা রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারী বা শিক্ষক-শিক্ষাকর্মীরা এই সুবিধা পাবেন না।
জেনে রাখুন: Direct Benefit Transfer (DBT): ব্যাংক একাউন্টে DBT লিংক চেক! ও নতুন করে লিঙ্ক করার পদ্ধতি
বাড়ি ও জমির নিয়মে বড়সড় ছাড় (Relaxation in Rules)
পূর্বে যেসব গ্রামীণ মহিলার আবেদন ৩ কামরার বাড়ি বা নির্দিষ্ট জমির পরিমাণের জন্য বাতিল হয়েছিল, এবারে তাঁদের ক্ষেত্রে বিশাল ছাড় ঘোষণা করা হয়েছে:
- গ্রামীণ এলাকায় বাড়ির শর্ত শিথিল: গ্রামের মহিলাদের ক্ষেত্রে ৩টি বা তার বেশি ঘর বিশিষ্ট বাড়ি থাকলেও তা ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামের কোনো মহিলা বাড়ি সংক্রান্ত কারণে আর বঞ্চিত হবেন না। তবে শহরাঞ্চলে পুরনো নিয়ম বহাল থাকবে।
- জমির পরিমাণের নিয়ম: কলকাতা ও হাওড়াসহ রাজ্যের ৭টি কর্পোরেশন এলাকা বাদ দিয়ে, বাকি সমস্ত গ্রামীণ ও সাধারণ পৌরসভা এলাকায় ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলেও মহিলারা এই সুবিধা পাবেন। শুধুমাত্র ৭টি কর্পোরেশন এলাকায় ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলে তা বিবেচনার বাইরে থাকবে।
অন্যান্য সামাজিক ভাতার সাথে অন্নপূর্ণা যোজনা
অন্যান্য সামাজিক ভাতার সাথে অন্নপূর্ণা যোজনার সম্পর্ক সংক্ষিপ্ত আকারে নিচে তুলে ধরা হলো:
- বিধবা ভাতা (১৫০০ টাকা): বিধবা ভাতার টাকা আলাদা করে মিলবে না; তবে উপভোক্তা অন্নপূর্ণা যোজনার উচ্চতর ভাতা অর্থাৎ প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন।
- ডিজ্যাবিলিটি / দিব্যাঙ্গ ভাতা (১৫০০ টাকা): বিশেষ ছাড় হিসেবে দুটি ভাতাই একসাথে পাবেন; অর্থাৎ প্রতি মাসে মোট ৪,৫০০ টাকা (১৫০০ + ৩০০০) মিলবে।
- পিএম কিষাণ (PM Kisan): দুটি সুবিধাই একসাথে বজায় থাকবে; অর্থাৎ অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার পাশাপাশি পিএম কিষাণের টাকাও পাওয়া যাবে।
চেক করুন! WB Samarth Portal: রাজ্যের সরকারি ভাতা ও প্রকল্প স্ট্যাটাস চেক দেখে নিন @samarth.wb.gov.in
আগস্ট মাসের টাকা প্রদানের তারিখ: Annapurna Yojana Taka kobe Debe?
ভেরিফাইড হওয়া উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী ১৭ই আগস্ট, ২০২৬ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। বিশাল এলাকা ও বিরাট অর্থ পরিমাণের কারণে পেমেন্ট প্রসেস সম্পন্ন হতে ২-৩ দিন সময় লাগতে পারে।
| বিষয় | বিবরণ |
|---|---|
| অন্নপূর্ণা যোজনা অফিসিয়াল ওয়েবসাইট | https://socialregistry.wb.gov.in/ |
| অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা লেটেস্ট আপডেট | Click Here → |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

