WB School Text Book: পশ্চিমবঙ্গের স্কুলে নতুন পাঠ্য বই! কি কি নাম পরিবর্তন হলো দেখে নিন

Anjan Mahata

Published on:

WB School Text Book

রাজ্যের স্কুলশিক্ষায় আগামী শিক্ষাবর্ষ (২০২৭) থেকে চালু হচ্ছে নতুন নামের পাঠ্যবই। সামনে আসা তালিকা অনুযায়ী প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৭টি বইয়ের নাম বদলানো হয়েছে। কোন শ্রেণির কোন বইয়ের নাম কী হলো এবং এই নিয়ে কী বিতর্ক শুরু হয়েছে, তা এই প্রতিবেদনে সংক্ষেপে দেওয়া হলো।

— Advertisement —

পাঠ্যবইয়ের নাম পরিবর্তনের তালিকা

প্রাথমিক স্তরের (প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম) বইয়ের নাম বদলেছে। উচ্চপ্রাথমিক স্তরে (ষষ্ঠ থেকে অষ্টম) ইতিহাস ও ভূগোলের বইয়ের নামও নতুন করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত যা জানা গেছে:

  • প্রথম ও দ্বিতীয় শ্রেণির “আমার বই” এখন থেকে যথাক্রমে “নবপল্লব” ও “নবদিগন্ত”।
  • তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির “পাতাবাহার” আলাদা আলাদা নাম পেয়েছে: নবাঙ্কুর, উন্মেষ ও নবদিশারী।
  • ষষ্ঠ থেকে অষ্টমে “অতীত ও ঐতিহ্য” বদলে হয়েছে প্রাচীন, মধ্য ও আধুনিক ইতিহাস।
  • ষষ্ঠ থেকে অষ্টমে “আমাদের পৃথিবী” বদলে হয়েছে “ভূ-পরিচয়”।
শ্রেণিপূর্বের নামনতুন নাম
প্রাক-প্রাথমিককাটুম কুটুমরেখাচিত্র
প্রাক-প্রাথমিকমজারুরঙ-ও-রেখা
প্রথম শ্রেণিআমার বই-১ (ক)নবপল্লব-১ (খণ্ড-১)
প্রথম শ্রেণিআমার বই-১ (খ)নবপল্লব-১ (খণ্ড-২)
প্রথম শ্রেণিআমার বই-১ (গ)নবপল্লব-১ (খণ্ড-৩)
দ্বিতীয় শ্রেণিআমার বই-২ (ক)নবদিগন্ত-২ (খণ্ড-১)
দ্বিতীয় শ্রেণিআমার বই-২ (খ)নবদিগন্ত-২ (খণ্ড-২)
দ্বিতীয় শ্রেণিআমার বই-২ (গ)নবদিগন্ত-২ (খণ্ড-৩)
তৃতীয় শ্রেণিপাতাবাহার-৩নবাঙ্কুর-৩
চতুর্থ শ্রেণিপাতাবাহার-৪উন্মেষ-৪
পঞ্চম শ্রেণিপাতাবাহার-৫নবদিশারী-৫
ষষ্ঠ শ্রেণিঅতীত ও ঐতিহ্য-৬প্রাচীন ইতিহাস-৬
ষষ্ঠ শ্রেণিআমাদের পৃথিবী-৬ভূ-পরিচয়-৬
সপ্তম শ্রেণিঅতীত ও ঐতিহ্য-৭মধ্য ইতিহাস-৭
সপ্তম শ্রেণিআমাদের পৃথিবী-৭ভূ-পরিচয়-৭
অষ্টম শ্রেণিঅতীত ও ঐতিহ্য-৮আধুনিক ইতিহাস-৮
অষ্টম শ্রেণিআমাদের পৃথিবী-৮ভূ-পরিচয়-৮

আরো পড়ুন: WB School Pass Fail: পাস-ফেল ফেরানোর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর! রাজ্যের স্কুলে নতুন নিয়ম কবে থেকে চালু দেখে নাও

WB School New Text Book Name List

ClassOld NameNew Name
Pre-PrimaryKatum KutumRekhachitra
Pre-PrimaryMajaruRong-O-Rekha
IAmar Boi-I-KaNabapallab-I-Part-1
IAmar Boi-I-KhaNabapallab-I-Part-2
IAmar Boi-I-GaNabapallab-I-Part-3
IIAmar Boi-II-KaNabadiganta-II-Part-1
IIAmar Boi-II-KhaNabadiganta-II-Part-2
IIAmar Boi-II-GaNabadiganta-II-Part-3
IIIPatabahar-IIINabankur-III
IVPatabahar-IVUnmesh-IV
VPatabahar-VNabadishari-V
VIOtit-O-Oitijhho-VIPrachin Itihas-VI
VIAmader Prithibi-VIBhu Parichay-VI
VIIOtit-O-Oitijhho-VIIMadhya Itihas-VII
VIIAmader Prithibi-VIIBhu Parichay-VII
VIIIOtit-O-Oitijhho-VIIIAdhunik Itihas-VIII
VIIIAmader Prithibi-VIIIBhu Parichay-VIII

নতুন বই কবে পাবে?

প্রতি বছর ২ জানুয়ারি “বুক ডে” হিসেবে স্কুল পড়ুয়াদের বিনামূল্যে বই দেওয়া হয়। সিলেবাস কাম কারিকুলাম কমিটি সূত্রে খবর, পরিমার্জিত বই ইতিমধ্যে বিভিন্ন স্কুলে পৌঁছতে শুরু করেছে। ২০২৭-এর ২ জানুয়ারির মধ্যে সব পড়ুয়ার হাতে বই পৌঁছে দেওয়াই স্কুলশিক্ষা দফতরের লক্ষ্য। নতুন বছরের শুরুতেই পড়ুয়ারা পাচ্ছে নতুন নামের বই। এখন দেখার, নতুন বইয়ের বিষয়বস্তু ও মান কেমন হয়। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।

নতুন পাঠ্যবই নিয়ে বিতর্ক কী?

— Advertisement —

নতুন প্রাক-প্রাথমিকের বইয়ের মুখবন্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মনকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয়েছে। এটি লিখেছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) ভারপ্রাপ্ত সভাপতি। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

  • পাল্টা যুক্তি: আরেকটি শিক্ষক সংগঠনের মতে, আগের মতো “অনুপ্রেরণা”-র উল্লেখ এখানে নেই। পর্ষদ শুধু ধন্যবাদ জানিয়েছে, তাই বিতর্কের দরকার নেই।
  • মন্ত্রীর প্রতিক্রিয়া: স্কুলশিক্ষামন্ত্রী জানিয়েছেন, তিনি মুখবন্ধ পড়েননি। পড়ার আগে কিছু বলবেন না।
  • জানা গেছে, উচ্চপ্রাথমিক বা মাধ্যমিক স্তরের কোনও বইয়ে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর নাম নেই।

জেনে রাখুন! WB School Syllabus Change: সরকারি স্কুলের সিলেবাসে বিরাট বদল! পুনরায় পাস ফেল চালুর ভাবনা

Join Group

Telegram

Share