২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (Class XI) শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার (Semester I) পরীক্ষা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। সম্প্রতি সংসদে উচ্চমাধ্যমিকের ৩য় সেমিস্টার পরীক্ষা পিছিয়ে যাওয়ার পর, এবার একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা সম্পন্ন করার শেষ তারিখও বাড়িয়ে দেওয়া হয়েছে। সংসদের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
WBCHSE Class 11 Semester 1 Exam Date Extended: বাড়ল একাদশের পরীক্ষার সময়সীমা
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পূর্ববর্তী বিজ্ঞপ্তি (Memo No. L/PR/318/2026, Dated: 19/08/2026) অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা আগামী ৭ই অক্টোবর, ২০২৬-এর মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নতুন নোটিশ জারির মাধ্যমে এই সময়সীমা আগামী ১৪ই অক্টোবর, ২০২৬ পর্যন্ত বাড়ানো হলো।
| বিষয় | তথ্য ও নির্দেশিকা |
|---|---|
| পরীক্ষা | একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার (Class XI Semester I Exam 2026) |
| বোর্ড / সংসদ | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) |
| শিক্ষাবর্ষ | ২০২৬ – ২০২৭ (Academic Session 2026-27) |
| পূর্ব নির্ধারিত শেষ তারিখ | ৭ই অক্টোবর, ২০২৬ |
| নতুন বর্ধিত তারিখ (Extended Date) | ১৪ই অক্টোবর, ২০২৬ পর্যন্ত |
| পরীক্ষার কেন্দ্র (Exam Center) | সংশ্লিষ্ট নিজ নিজ বিদ্যালয় (Home Center) |
পরীক্ষা পিছিয়ে যাওয়ার প্রধান কারণ
সম্প্রতি আগামী অক্টোবর মাসে রাজ্যের রেজিনগর (Rejinagar AC) এবং নন্দীগ্রাম (Nandigram AC) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (Bye-election) থাকার কারণে উচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার পরীক্ষার রুটিনে পরিবর্তন আনা হয়। ৫, ৬ ও ৭ই অক্টোবরের পরীক্ষাগুলি পিছিয়ে যথাক্রমে ১২, ১৩ ও ১৪ই অক্টোবর করা হয়েছে।
যেহেতু উচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার পরীক্ষার সময়সূচি পিছিয়ে ১৪ই অক্টোবর পর্যন্ত করা হয়েছে, তাই তার সাথে সামঞ্জস্য রেখে এবং বিদ্যালয়গুলির প্রশাসনিক সুবিধার্থে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা নেওয়ার চূড়ান্ত তারিখও বাড়িয়ে ১৪ই অক্টোবর, ২০২৬ করা হয়েছে।
ডাউনলোড করে নাও: WBCHSE OMR Sheet PDF: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ওএমআর সংসদের কপি! নির্দেশাবলী দেখে নিন
একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার সময়সূচি ও নিয়মাবলী
সংসদের আগের বিজ্ঞপ্তি ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে, শুধু পরীক্ষা শেষ করার সর্বোচ্চ সময়সীমাটি বর্ধিত করা হয়েছে:
- পরীক্ষার কেন্দ্র: পরীক্ষা সম্পূর্ণভাবে নিজ নিজ বিদ্যালয়ের (Home Center) ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।
- প্রশ্নপত্র ও রুটিন: বিদ্যালয়গুলি তাদের নিজেদের সুবিধা এবং উচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার পরীক্ষার সূচি অনুযায়ী একাদশের পরীক্ষার নিজস্ব রুটিন তৈরি করবে।
- পরীক্ষার সময়সীমা (Duration):
- সাধারণ বিষয়সমূহ: পরীক্ষা হবে ১ ঘণ্টা ৩০ মিনিট।
- মিউজিক, ভিজ্যুয়াল আর্টস ও ভোকেশনাল বিষয়: পরীক্ষা হবে ১ ঘণ্টা।
★★ WBCHSE Class 11 সেমিস্টার সেরা প্রস্তুতিতে আজকেই সংগ্রহ করো “প্রিমিয়াম নোটস” সাজেশন ↓
অফিসিয়াল বিজ্ঞপ্তি (WBCHSE Notice PDF)
| বিষয় | তথ্য |
|---|---|
| WBCHSE অফিশিয়াল নোটিশ L/PR/362/2026 (Dated: 18/09/2026) ডাউনলোড | ↓ Download PDF |
| WB Class 11 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
যেহেতু প্রতিটি স্কুল তাদের সুবিধা মতো ১০ই সেপ্টেম্বর থেকে ১৪ই অক্টোবরের মধ্যে এই পরীক্ষা গ্রহণ করবে, তাই তোমার স্কুলের নির্দিষ্ট পরীক্ষার রুটিন জানতে অবশ্যই নিজের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সাথে যোগাযোগ রাখো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -



