রাজ্যের সমস্ত শিক্ষিত ও বেকার যুবক-যুবতীদের জন্য অত্যন্ত খুশির খবর! পূর্বের ‘যুব সাথী’ প্রকল্পের নাম পরিবর্তন করে রাজ্য সরকার নতুন একটি প্রকল্প চালু করার ঘোষণা করেছে, যার নাম ‘ভরসা প্রকল্প’ বা ‘ভরসা কর্মসূচি’ (WB Bharosa Scheme)। রাজ্যের যুবকল্যাণ দপ্তরের অধীনে এই প্রকল্পের মাধ্যমে যোগ্য বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ২,০০০ টাকা এবং ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
আজকের এই প্রতিবেদনে ‘ভরসা প্রকল্প’ কী? কারা কত টাকা পাবেন? আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্ট এবং নতুন ও পুরনো আবেদনকারীদের ক্ষেত্রে নিয়মাবলী কী রয়েছে—তা বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
WB Bharosa Scheme: ভরসা প্রকল্প!
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যের শিক্ষিত কর্মহীন যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা চাকরির প্রস্তুতি ও ফরম ফিলাপের খরচ চালাতে পারেন এবং নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। এর আগে রাজ্যে ‘যুব সাথী’ প্রকল্প চালু ছিল, যার মাধ্যমে ১,৫০০ টাকা দেওয়া হতো। নতুন এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।
| বিষয় | বিবরণ |
|---|---|
| প্রকল্পের নাম | ভরসা কর্মসূচি / ভরসা প্রকল্প (Bharosa Scheme 2026) |
| আর্থিক সুবিধা | ◈ গ্র্যাজুয়েট বা স্নাতক স্তরের জন্য প্রতি মাসে ২,০০০ টাকা। ◈ অন্যদের জন্য প্রতি মাসে ১,৫০০ টাকা। |
| টাকা প্রদানের মাধ্যম | সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT-এর মাধ্যমে) |
| চালু হওয়ার সময় | আগামী জানুয়ারি 2027 থেকে এই প্রকল্প চালু হবে। |
| পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (এগিয়ে বাংলা) | https://wb.gov.in/ |
ভরসা প্রকল্পে কারা কত টাকা পাবেন? (Financial Assistance)
সরকারি ঘোষণা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে আগামী ১৫ মাস (জানুয়ারি ২০২৭ থেকে মার্চ ২০২৮ পর্যন্ত) এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভাতার পরিমাণ নিচে দেওয়া হলো:
- মাসে ২,০০০ টাকা: যে সমস্ত বেকার যুবক-যুবতী স্নাতক (Graduate) পাশ করেছেন এবং যাঁরা সরকারি ভোকেশনাল ইনস্টিটিউশন, সরকারি আইটিআই (ITI), ডিপ্লোমা বা সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ ট্রেনিং নিচ্ছেন (শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান), তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন।
- মাসে ১,৫০০ টাকা: যাঁরা স্নাতক নন (Non-Graduate) শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এবং কোনো সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেও ট্রেনিং নিচ্ছেন না, সেই সমস্ত যোগ্য বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে।
সরকারের সংকল্পপত্র অনুযায়ী পরবর্তীতে স্নাতকদের ৩,০০০ টাকা এবং অ-স্নাতকদের ২,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে প্রথম এক বছর (১৫ মাস) ২,০০০ ও ১,৫০০ টাকা করে দেওয়া হবে এবং ২০২৮-২৯ আর্থিক বছর থেকে ভাতার পরিমাণ বাড়িয়ে যথাক্রমে ৩,০০০ টাকা ও ২,০০০ টাকা করার পরিকল্পনা রয়েছে।
ভরসা প্রকল্পের আবেদনের যোগ্যতা ও শর্তাবলী (Eligibility Criteria)
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীদের নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে:
- আবেদনকারীর বয়স অবশ্যই ২১ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। (বয়স ৪৫ বছর পেরিয়ে গেলে বা সরকারি/বেসরকারি চাকরি পেয়ে গেলে তালিকা থেকে নাম স্বয়ংক্রিয়ভাবে বাদ যাবে)।
- একটি পরিবার থেকে সর্বোচ্চ ২ জন যোগ্য যুবক-যুবতী এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন।
- যাঁরা ইতিমধ্যেই রাজ্যের ‘অন্নপূর্ণা যোজনা’ (মাসে ৩,০০০ টাকা) বা সরকারের অন্য কোনো ভাতা পাচ্ছেন, তাঁরা এই ভরসা প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ, দুটি ভাতা একসঙ্গে পাওয়া যাবে না।
- আবেদনকারীকে সম্পূর্ণভাবে কর্মহীন বা বেকার হতে হবে।
অবশ্যই পড়ুন: Yuva Shakti Documents: যুবশক্তি ভরসা প্রকল্পে 2000 টাকা পেতে কি কি ডকুমেন্ট লাগবে? জানুয়ারি থেকে শুরু টাকা দেওয়া
আবেদন প্রক্রিয়া
সরকারের পক্ষ থেকে পুরনো সুবিধাভোগী এবং নতুন আবেদনকারীদের জন্য আলাদা আলাদা নির্দেশিকা দেওয়া হয়েছে:
পুরনো আবেদনকারীদের ক্ষেত্রে (Re-Verification):
আগে যাঁরা ‘যুব সাথী’ প্রকল্পে আবেদন করেছিলেন বা টাকা পেতেন (প্রায় ৫৪ লক্ষ ডিজিটাইজড তালিকাভুক্ত যুবক-যুবতী), তাঁদের নতুন করে আর আবেদন করতে হবে না। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত তাঁদের নথিপত্র এবং আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টের রি-ভেরিফিকেশন (Re-Verification) চলবে। যাচাইকরণ সম্পন্ন হলেই জানুয়ারি মাস থেকে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে।
নতুন আবেদনকারীদের ক্ষেত্রে (New Application):
যাঁরা আগে আবেদন করেননি বা কোনো কারণে বঞ্চিত হয়েছিলেন, তাঁরা অফলাইনে নতুন করে আবেদন করতে পারবেন।
- নতুন আবেদনকারীদের ‘আপনার সরকার আপনার পাশে’ ক্যাম্পে অথবা সরাসরি যুবকল্যাণ দপ্তরে গিয়ে ফর্ম পূরণ করে জমা দিতে হবে।
- ‘আপনার সরকার আপনার পাশে’ দপ্তরে জমা পড়া সমস্ত আবেদনপত্র যুবকল্যাণ দপ্তরে পাঠানো হবে এবং সেখানে যোগ্যতা ও নথিপত্র যাচাই করে নতুন নাম তালিকাভুক্ত করা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)
নতুন আবেদন এবং রি-ভেরিফিকেশনের জন্য নিম্নলিখিত নথিপত্রগুলি প্রস্তুত রাখা জরুরি:
- আধার কার্ড (Aadhaar Card)
- ভোটার কার্ড (Voter Card)
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/স্নাতক বা সরকারি কারিগরি প্রতিষ্ঠানের সার্টিফিকেট)
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই (অবশ্যই আধার লিঙ্কড ও DBT সক্রিয় থাকতে হবে)
- আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা সচল মোবাইল নম্বর
কবে থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে?
সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী জানুয়ারি ২০২৭ মাস থেকে এই প্রকল্প কার্যকর হবে এবং ফেব্রুয়ারি মাসে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর সূচনা করা হবে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।
জেনে রাখুন! WB Govt Job Application Fee: চাকরির পরীক্ষায় আবেদন ফি লাগবেনা! একাধিক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
যুবশক্তি তথা ‘ভরসা কর্মসূচি’ প্রকল্পটির অফিসিয়াল আবেদন প্রক্রিয়া এখনো চালু হয়নি। তাই যুবক যুবতীদের যেকোনো বিভ্রান্তিকর ও ভুয়ো তথ্য থেকে দূরে থাকার এবং সঠিক বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার অনুরোধ করা হচ্ছে। সরকারের তরফ থেকে নির্দেশিকা বা সরাসরি আবেদনের লিঙ্ক প্রকাশ হওয়া মাত্রই তা দ্রুত আপডেট করে দেওয়া হবে। লেটেস্ট আপডেটের জন্য নিয়মিত আমাদের পোর্টাল ফলো করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


