উচ্চ মাধ্যমিকের পরে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন দেখা লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) প্রকাশ করল JEE Main 2026 Session 2 সংক্রান্ত অফিসিয়াল নোটিস। যারা ইতিমধ্যেই Session 1-এ আবেদন করেছেন বা নতুন করে পরীক্ষায় বসতে চান – এই প্রতিবেদনে এক নজরে রইল আবেদন প্রক্রিয়া, পরীক্ষার সময়সূচি, যোগ্যতা, গুরুত্বপূর্ণ নিয়ম।
JEE Main 2026 Session 2 (April) সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা
NTA প্রকাশিত নোটিস অনুযায়ী, JEE Main 2026 Session 2-এর জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। পরীক্ষা হবে এপ্রিল ২০২৬-এর প্রথম ভাগে। শুধুমাত্র অনলাইন মাধ্যমেই আবেদন গ্রহণ করা হবে। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের (PCM) ছাত্রছাত্রীদের অবশ্যই ফর্ম ফিলাপ করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
| বিষয় | তারিখ |
|---|---|
| অনলাইন আবেদন শুরুর তারিখ | 01 ফেব্রুয়ারি 2026 |
| অনলাইন আবেদন শেষ | 25 ফেব্রুয়ারি 2026 (রাত 9:00 পর্যন্ত) |
| ফি জমা দেওয়ার শেষ সময় | 25 ফেব্রুয়ারি 2026 (রাত 11:50 পর্যন্ত) |
| পরীক্ষার সম্ভাব্য সময় | 02 এপ্রিল – 09 এপ্রিল 2026 |
| অ্যাডমিট কার্ড | পরে জানানো হবে |
কারা আবেদন করবেন? (Eligibility & Candidate Type)
১) শিক্ষাগত যোগ্যতা: ২০২৪ বা ২০২৫ সালে Class 12 (উচ্চ মাধ্যমিক বা সমমান) পাস করলে অথবা ২০২৬ সালে Class 12 পরীক্ষা দিচ্ছো (appearing candidate) তুমি JEE Main 2026-এ আবেদন করতে পারবে।
Paper -1 BE/BTech ভর্তি পরীক্ষার জন্য উচ্চমাধ্যমিকে Physics + Math + Chemistry থাকলেই JEE Main 2026-এর ফর্ম পূরণ করা যাবে।
যারা Session 1 দিয়েছেন
- আগের Application Number ও Password দিয়ে লগ-ইন করতে হবে।
- নতুন করে শুধুমাত্র এগুলি আপডেট করা যাবে:
- Paper (Course)
- Question Paper Medium
- Exam City Choice
- Session 2-এর পরীক্ষার ফি আলাদা করে জমা দিতে হবে।
নতুন প্রার্থীরা (New)
- সম্পূর্ণ নতুন করে অনলাইন আবেদন করতে হবে।
- শুধুমাত্র একটি Application Form জমা দেওয়া যাবে।
একাধিক আবেদন করলে তা UFM (Unfair Means) হিসেবে গণ্য হবে এবং কড়া ব্যবস্থা নেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (JEE Main 2026 Session 2 Apply Online)
সম্পূর্ণভাবে অনলাইন মাধ্যমে হবে ফরম ফিলাপ করার পরে অনলাইনে পেমেন্ট করতে হবে যারা ইতিমধ্যেই আগের সেশানে রেজিস্ট্রেশন করেছিল তারা শুধুমাত্র লগইন করে নেবে –
- আবেদন করতে হবে শুধুমাত্র এই ওয়েবসাইটে: jeemain.nta.nic.in
- অন্য কোনও মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়।
- ই-মেল ও মোবাইল নম্বর অবশ্যই নিজের বা অভিভাবকের হতে হবে।
Fees: পরীক্ষায় ফরম পূরণের ফি
| ক্যাটেগরি (Category) | লিঙ্গ (Gender) | ফি (Fee) (টাকায়) |
|---|---|---|
| জেনারেল (General) | পুরুষ (Male) | ₹1000 |
| জেনারেল (General) | মহিলা (Female) | ₹800 |
| Gen-EWS / OBC (NCL) | পুরুষ (Male) | ₹900 |
| Gen-EWS / OBC (NCL) | মহিলা (Female) | ₹800 |
| SC / ST / PwD / Third Gender | পুরুষ / মহিলা / থার্ড জেন্ডার | ₹500 |
প্রয়োজনীয় লিংক ও অফিসিয়াল নোটিস
| বিষয় | লিংক |
|---|---|
| Apply Online (JEE Main 2026) | https://jeemain.nta.nic.in/ |
| NTA Official Public Notice (PDF) | ↓ Download |
| Information Bulletion (তথ্য পুস্তিকা) | Download PDF → |
| যোগাযোগ | Helpline: 011-40759000 / 011-69227700 Email: [email protected] |
ক্লিক করে দেখো: JEE Main Syllabus & Exam Pattern 2026: মোট প্রশ্ন, নম্বর, নেগেটিভ মার্কিং, সিলেবাস
JEE Main 2026 Session 2-এ বসতে ইচ্ছুক পড়ুয়াদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সম্পূর্ণ করা এবং শুধুমাত্র অফিসিয়াল তথ্যের উপর নির্ভর করাই বুদ্ধিমানের কাজ। পরীক্ষার আপডেট সবার আগে পেতে Edutips পেজে নিয়মিত চোখ রাখুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


