পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দোরগোড়ায় সরাসরি সরকারি পরিষেবা এবং প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি পূর্বের ‘জনকল্যাণ শিবির’ (JKS)-এর নামকরণ ও রূপ পরিবর্তন করে আনা হয়েছে ‘সেবা সেতু অভিযান’ (Seva Setu Abhiyan)। আগামী ২রা থেকে ৪ঠা অক্টোবর, ২০২৬ রাজ্যজুড়ে এই বিশেষ একক উইন্ডো (Single-Window) আউটরিচ শিবির অনুষ্ঠিত হতে চলেছে।
আজকের এই প্রতিবেদনে কোন কোন প্রকল্পের সুবিধা এই শিবিরগুলিতে পাওয়া যাবে এবং কীভাবে আপনি আপনার এলাকার শিবিরের খোঁজ নেবেন, তা বিস্তারিত আলোচনা করা হলো।
Seva Setu Abhiyan: সেবা সেতু অভিযান!
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে আয়োজিত হতে চলেছে বিশেষ ‘সেবা সেতু অভিযান’। এই একক উইন্ডো আউটরিচ শিবিরের মাধ্যমে একই ছাদের তলায় কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ জনমুখী প্রকল্পের সুবিধা পাবেন নাগরিকরা। ছাত্রছাত্রী, যুবক-যুবতী, কৃষক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ এই শিবিরগুলিতে উপস্থিত থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে অন-স্পট আবেদন, যাচাইকরণ এবং দ্রুত পরিষেবা গ্রহণের সুযোগ লাভ করতে পারবেন।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| সরকারি উদ্যোগ | সেবা সেতু অভিযান (Seva Setu Abhiyan) |
| শিবিরের সময়সীমা | ২রা অক্টোবর থেকে ৪ঠা অক্টোবর, ২০২৬ |
| মোট নির্ধারিত শিবির | ৩,১০৪টি শিবির (রাজ্যের সমস্ত জেলায়) |
| প্রধান উদ্দেশ্য | কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অন-স্পট রেজিস্ট্রেশন, ভেরিফিকেশন, পরিষেবা প্রদান ও অভিযোগ প্রতিকার |
দপ্তর ভিত্তিক প্রকল্পের তালিকা (All Schemes List)
সেবা সেতু অভিযানের এই শিবিরগুলির মাধ্যমে একই ছাদের তলায় কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ জনমুখী প্রকল্পের (G2C Schemes) সুবিধা নাগরিকরা পাবেন। যোগ্য প্রার্থীরা সরাসরি এই শিবির থেকেই আবেদন ও যাচাইকরণের সুযোগ পাবেন। নিচে বিভাগ অনুযায়ী প্রধান প্রকল্পগুলির তালিকা দেওয়া হলো:
- কৃষি বিভাগ (Agriculture):
- PM-Kisan Samman Nidhi
- Kisan Credit Card (KCC)
- Soil Health Card
- Agriculture Infrastructure Fund (AIF)
- অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ (Backward Class Welfare):
- Pre-Matric and Post-Matric Scholarship
- Shikshashree (SC/ST)
- Medhashree (OBC)
- Taposhili Bandhu
- অর্থ ও ব্যাংকিং বিভাগ (Finance / Banks):
- Pradhan Mantri Jan Dhan Yojana
- PM Jeevan Jyoti Beema Yojana
- PM Suraksha Beema Yojana
- Atal Pension Yojana
- Mudra Loan
- মৎস্য চাষ ও খাদ্য সরবরাহ (Fisheries & Food Supplies):
- PM-Matsya Kisan Samridhi Sah-Yojna
- PM Garib Kalyan Anna Yojana
- Rajya Khadya Suraksha Yojana-1
- PM Ujjwala Yojana
- খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন (Food Processing & Horticulture):
- Mission for Integrated Development of Horticulture (MIDH)
- PM Formalisation of Micro Food Processing Enterprises (PMFME)
- স্বাস্থ্য ও উচ্চ শিক্ষা বিভাগ (Health & Higher Education):
- Ayushman Bharat
- WB Student Credit Card
- স্বরাষ্ট্র ও শ্রম বিভাগ (Home & Labour):
- [Aadhaar Redacted] Enrolment & Seeding
- Citizenship Amendment Act (CAA) Application
- E-Shram
- PM Shram Yogi Maandhan
- Bina Mulya Samajik Suraksha Yojana (BMSSY)
- WB Migrant Workers Welfare Schemes
- ভূমি ও সংখ্যালঘু কল্যাণ বিভাগ (Land & Minority Affairs):
- Mutation of land records
- Minor Correction of land records
- Patta applications
- Pre-Matric and Post-Matric Scholarship (Minority)
- Pradhan Mantri Virasat Ka Samvardhan (PM-VIKAS)
- ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME & Textiles):
- PM-Vishwakarma
- Prime Minister Employment Generation Programme (PMEGP)
- Udyam Registration
- বিদ্যুৎ, পঞ্চায়েত ও কারিগরি শিক্ষা (Power, Panchayat & Skill Development):
- PM Surya Ghar Yojana
- Swachh Bharat Mission (SBM)-IHHL
- Credit Linkage to SHGs
- Job cards for VB-GRAM G / MGNREGS
- Deen Dayal Upadhyay – Grameen Kaushalya Yojana (DDU-GKY)
- National Apprenticeship Promotion Scheme (NAPS) / NATS
- Prime Minister Internship Scheme (PMIS)
- Utkarsh Bangla / Rojgar Seva Portal
- আদিবাসী, পুরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ (Tribal, UDMA & WCD):
- Shikshashree (ST) & Jai Johar
- PM-SVANidhi (Street Vendor Loan)
- Pradhan Mantri Awas Yojana – Urban (PMAY-U)
- Annapurna Yojana
- Sukanya Samriddhi Yojana (SSY)
- Kanyashree Yojana / Beti Bachao Yojana
বিশেষ দ্রষ্টব্য: এই সমস্ত প্রধান সরকারি পরিষেবাগুলি প্রদান ছাড়াও শিবিরগুলিতে Health Check-up Camps (স্বাস্থ্য পরীক্ষা শিবির), Consumer Awareness (ভোক্তা সচেতনতা শিবির) এবং পরিবেশ রক্ষায় ‘Ek Gaach Maayer Naam’-এর মতো বিশেষ সামাজিক কর্মসূচিও রূপায়ণ করা হবে।
মিস করবেন না: Yuva Shakti Scheme: যুব শক্তি প্রকল্প! প্রতিমাসে ৩ হাজার টাকা কিভাবে আবেদন দেখে নিন
শিবিরে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)
যেহেতু বিভিন্ন প্রকল্পের জন্য আলাদা আলাদা নথিপত্রের প্রয়োজন হয়, তাই শিবিরে যাওয়ার সময় নিচের সাধারণ ডকুমেন্টসগুলির জেরক্স কপি এবং আসল কপি সঙ্গে রাখা আবশ্যক:
- পরিচয়পত্র: আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ড।
- ব্যাংকিং তথ্য: ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক (যেখানে আইএফএসসি কোড ও অ্যাকাউন্ট নম্বর স্পষ্টভাবে উল্লেখ আছে)।
- ছবি: সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- শংসাপত্র: কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC প্রার্থীদের জন্য) এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট (স্কলারশিপ ও লোনের ক্ষেত্রে)।
- জমির নথি: জমির দলিল, পর্চা বা খতিয়ান (মিউটেশন, রেকর্ড সংশোধন ও কৃষি সংক্রান্ত কাজের জন্য)।
নিজের এলাকার সেবা সেতু শিবির ক্যাম্প কিভাবে খুঁজবেন? (Locate Your Shivir)
আপনার এলাকার সেবা সেতু শিবিরের সঠিক স্থান ও সময় জানতে চাইলে নিচের সহজ পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন:
- প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে অফিসিয়াল পোর্টালে ভিজিট করুন।
- পোর্টালের হোমপেজ থেকে “Locate a Shivir” বা সংশ্লিষ্ট অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার নির্দিষ্ট জেলা (District), ব্লক (Block) এবং গ্রাম পঞ্চায়েত / ওয়ার্ড সিলেক্ট করলেই তারিখ অনুযায়ী আপনার এলাকার শিবিরের তালিকা ও স্থান স্ক্রিনে চলে আসবে।
আবেদন চলছে! PM Internship Scheme 2026: পিএম ইন্টার্নশিপ প্রকল্পে প্রতি মাসে ৯০০০ টাকা! রয়েছে চাকরির সুযোগ
| বিষয় | তথ্য |
|---|---|
| সেবা সেতু অভিযান শিবিরের প্রকল্পের লিস্ট | Cheack Now→ |
| সেবা সেতু অভিযান তথা পশ্চিমবঙ্গ জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইট | https://jks.wb.gov.in/ |
| সেবা সেতু অভিযান ক্যাম্পের লিস্ট দেখে নিন | Cheack List↓ |
| অফিসিয়াল হেল্পলাইন | 18003450117 / 033-22140152 Email: [email protected] |
আপনার বা আপনার পরিবারের কোনো সদস্য যেন এই গুরুত্বপূর্ণ সরকারি সুযোগ থেকে বঞ্চিত না হন, তার জন্য আগামী ২রা থেকে ৪ঠা অক্টোবর, ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে নিকটবর্তী সেবা সেতু শিবিরে উপস্থিত হন। তথ্যটি আপনার বন্ধু ও প্রতিবেশীদের সাথে শেয়ার করুন যাতে সবাই উপকৃত হতে পারেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

