Youth Parliament Competition: রাজ্য জুড়ে যুব সংসদ প্রতিযোগিতা! নিয়ম-কানুন জেনেনিন

Anjan Mahata

Published on:

West Bengal Youth Parliament Competition 2026-27

পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে স্কুল ও কলেজ স্তরের শিক্ষার্থীদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের চর্চা, নেতৃত্বদান এবং দায়িত্বশীল নাগরিক সচেতনতা বাড়াতে প্রতি বছরের ন্যায় এবারেও আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে যুব সংসদ প্রতিযোগিতা (Youth Parliament Competition 2026-27)। ওয়েস্ট বেঙ্গল ইউথ পার্লামেন্ট কম্পিটিশনে শিক্ষার্থীদের সফলতার রূপরেখা ও প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে।

— Advertisement —

Youth Parliament Competition 2026-27: রাজ্যজুড়ে যুব সংসদ প্রতিযোগিতা

পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা ও পাঠশালা স্তরে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এটি অন্যতম একটি প্রধান পাঠ্যক্রম-বহির্ভূত প্রতিযোগিতা। যুব সংসদ প্রতিযোগিতায় অনেকেই মনে করেন শুধুমাত্র ভালো বক্তৃতা দিলেই দল বিজয়ী হতে পারে, তবে তা সম্পূর্ণ ভুল ধারণা। বক্তৃতার পাশাপাশি সঠিক পার্লামেন্টারি প্রসিডিউর (Parliamentary Procedure), সঠিক ডেকোরাম এবং ডিসিপ্লিন রক্ষা করার ওপর বিশাল অঙ্কের নম্বর নির্ভর করে।

বিবরণতথ্য
উদ্যোক্তাপশ্চিমবঙ্গ সরকার ও শিক্ষা দপ্তর (Youth Services & Parliamentary Affairs)
সেশন সময়সীমামোট ৪৫ মিনিট (প্রশ্নোত্তর পর্বের জন্য ১৫ মিনিট বরাদ্দ)
টিম সদস্য সংখ্যাপ্রতি টিমে নির্দিষ্টভাবে ১৫ জন (Strictly 15 members)
মূল্যায়ন বিষয়স্পিচ, ডিবেট, প্রশ্ন-উত্তর, ডিসিপ্লিন, পার্লামেন্টারি প্রসিডিউর
দলীয় গঠনসরকার পক্ষ (Ruling Side) ও বিরোধী পক্ষ (Opposition Side)
যোগাযোগ দক্ষতাকন্টেন্ট ও প্রেজেন্টেশনের ওপর যৌথভাবে ৬০% গুরুত্ব

ইউথ পার্লামেন্ট প্রতিযোগিতা কি ও এর গুরুত্ব

সংসদীয় গণতান্ত্রিক পরিকাঠামো কিভাবে পরিচালিত হয়, প্রশ্নকাল (Question Hour) এবং সাপ্লিমেন্টারি কোশ্চেনের মাধ্যমে মন্ত্রী ও বিরোধীদের মধ্যে সুস্থ আলোচনা কীভাবে বজায় রাখতে হয়—তার বাস্তব প্রশিক্ষণ দেওয়াই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন হয়

অংশগ্রহণের যোগ্যতা ও দল নির্বাচন পদ্ধতি (Participant Selection)

— Advertisement —

যেকোনো বিদ্যালয় বা কলেজের আগ্রহী শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবে। তবে একটি বিজয়ী দল গঠনের জন্য নিম্নলিখিত যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা উচিত:

  • ডিবেট ক্যাপাসিটি: যাদের যুক্তিনিষ্ঠ বক্তব্য পেশ ও তর্ক করার ভালো দক্ষতা রয়েছে।
  • সামাজিক ও রাজনৈতিক সচেতনতা: দেশ ও রাজ্যের বর্তমান আর্থ-সামাজিক অবস্থা, স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক পরিকাঠামো সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।
  • উপস্থিত বুদ্ধি ও অ্যালার্টনেস: মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে তাৎক্ষণিক প্রশ্ন তৈরি ও অপ্রস্তুত উত্তর সামলানোর ক্ষমতা রাখা আবশ্যক।
  • নেতৃত্ব ও টিমওয়ার্ক: সরকার পক্ষ ও বিরোধী পক্ষ মিলে মোট ১৫ জনের পুরো টিমটি যাতে একটি একক দল হিসেবে সমন্বয় রেখে পারফর্ম করতে পারে।

অবশ্যই পড়ুন: Content Creator Lab: রাজ্যের সরকারি স্কুলে ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব’শেখানো হবে এনিমেশন, ভিডিওগ্রাফি

Youth Parliament Competition: যুব সংসদ প্রতিযোগিতার নিয়ম কানুন

প্রতিটি যুব সংসদ সেশনের জন্য নির্ধারিত সময় মাত্র ৪৫ মিনিট

  • প্রশ্নোত্তর পর্ব (Question Hour): সেশনের প্রথম ১৫ মিনিট তারকা চিহ্নিত এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন ও মন্ত্রীদের প্রাঞ্জল উত্তরের জন্য ব্যবহার করতে হবে।
  • অন্যান্য কার্যক্রম: পরবর্তী ৩০ মিনিটের মধ্যে জিরো আওয়ার, বিল উত্থাপন, মূলতবি প্রস্তাব এবং অনাস্থা প্রস্তাবের মতো গুরুত্বপূর্ণ পার্লামেন্টারি সেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ওয়েস্ট বেঙ্গল ইউথ পার্লামেন্ট প্রতিযোগিতা: নম্বর বিভাজন

বিজয়ী দল ও শ্রেষ্ঠ বক্তা নির্ধারণের ক্ষেত্রে আলাদা আলাদা মূল্যায়ন তালিকা মেনে চলা হয়:

মূল্যায়নের ক্ষেত্রপ্রাপ্ত নম্বর
Speech and Debate Quality (বক্তব্য ও তর্কের মান)৩০
Question & Supplementary Answer (প্রশ্ন ও উত্তর নির্বাচন)২০
Observance of Parliamentary Procedure (পার্লামেন্টারি নিয়মাবলী)১৫
Discipline & Decoram (শৃঙ্খলা ও পরিবেশ রক্ষা)১০
Selection of Subject for Debate (ডিবেটের বিষয় নির্বাচন)১৫
General Assessment (সার্বিক মূল্যায়ন)১০

ব্যক্তিগত পারফরম্যান্স নম্বর বিভাজন (Individual Evaluation: 100 Marks)

  • Content of Speech (বক্তব্যের বিষয়বস্তু): ৩০ নম্বর
  • Communication Skill (যোগাযোগ ও উপস্থাপনা): ৩০ নম্বর
  • Promptness & Alertness (তৎপরতা ও মানসিক উপস্থিতি): ১০ নম্বর
  • Discipline & Decoram (ব্যক্তিগত আচরণ): ২০ নম্বর
  • Overall Performance (সার্বিক নৈপুণ্য): ১০ নম্বর

প্রতিযোগিতায় ভালো ফল ও জয়ের জন্য ৭টি বিশেষ ধাপ (Winning Strategy)

যুব সংসদ প্রতিযোগিতায় অংশগ্রহণের পর কিভাবে ভালো ফলাফল করবে এবং কিভাবে জয়ী হবে তার সাতটি কার্যকর ধাপ উল্লেখ করা হলো

  • সঠিক ১৫ জনের টিম গঠন: সরকার ও বিরোধী পক্ষে ভারসাম্য রেখে দক্ষ ১৫ জনকে বেছে নিন।
  • তথ্যভিত্তিক রিসার্চ: শুধু পাঠ্যবই নয়, রাজ্য ও দেশের সাম্প্রতিক তথ্য, পরিসংখ্যান এবং সঠিক সলিউশন সংগ্রহে রাখুন।
  • পারফেক্ট ড্রিল ও রিয়ার্সাল: প্রতিদিন স্টপওয়াচ চালু করে ৪৫ মিনিটের বাস্তব সেশন প্র্যাকটিস করুন।
  • কোশ্চেন ও সাপ্লিমেন্টারি প্রস্তুতি: প্রতিটি বিষয়ের ওপর ১০টি করে সম্ভাব্য প্রশ্ন ও তার পরিপূরক প্রশ্ন তৈরি রাখুন।
  • লাইভ ডিবেট প্র্যাকটিস: সরকার ও বিরোধী পক্ষ মুখোমুখি বসে আলোচনা ও পাল্টা যুক্তি সাজানোর মহড়া দিন।
  • টাইম ম্যানেজমেন্ট: সেশনের নির্দিষ্ট সময়ে প্রত্যেকে যাতে বক্তব্য শেষ করতে পারে তা নিশ্চিত করুন।
  • ড্রেস ও ফাইনাল পারফরমেন্স: পোশাক, শিফটিং অ্যারেঞ্জমেন্ট এবং এন্ট্রি-এক্সিট নিয়ে নিখুঁত প্রস্তুতি নিশ্চিত করুন।

বিস্তারিত জানুন! Teacher’s Day Essay Competition: শিক্ষক দিবস উপলক্ষে প্রবন্ধ লেখা প্রতিযোগিতা! বিষয়বস্তু, পুরস্কার দেখেনিন

যুব সংসদ প্রতিযোগিতা কেবল একটি বক্তৃতা মঞ্চ নয়, এটি সংসদীয় গণতন্ত্রের জীবন্ত রূপ তুলে ধরার সেরা মাধ্যম। শৃঙ্খলা, নিয়মাবলী এবং বিষয়বস্তুর সঠিক চর্চা করতে পারলে সহজেই জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতায় সেরা সাফল্য অর্জন করা সম্ভব। প্রতিবেদনটি অবশ্যই আপনার সহপাঠী, শিক্ষক মহাশয় ও যুব সংসদ দলের বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

Join Group

Telegram

Share