যেসমস্ত প্রার্থীরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। সঠিক কৌশল ও নিয়মানুবর্তিতা ছাড়া এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করা কঠিন। নিচে WBPSC Clerkship Examination-এর সম্পূর্ণ সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
WBPSC Clerkship Examination: সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষা
নিচে ক্লার্কশিপ পরীক্ষার মূল বিষয়গুলি ছকের মাধ্যমে তুলে ধরা হলো, সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানার আগে অবশ্যই পরীক্ষা সম্পর্কিত ধারণা থাকা প্রয়োজন।
| বিষয় | বিবরণ |
|---|---|
| পরিচালনাকারী সংস্থা | West Bengal Public Service Commission (WBPSC) |
| পরীক্ষার নাম | WBPSC Clerkship Examination 2024 (বিজ্ঞপ্তি নং: 12/2024) |
| পদের নাম | Lower Division Assistant / Lower Division Clerk (LDA/LDC) এবং সমতুল্য পদ |
| বেতনক্রম (Scale of Pay) | পে-লেভেল ৬, Rs. 22,700/- থেকে 58,500/- (ROPA, 2019 অনুযায়ী ডিএ, এমএ এবং এইচআরএ সহ) |
| শিক্ষাগত যোগ্যতা | পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে বেসিক জ্ঞানসহ প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ অথবা বাংলায় ১০ শব্দের টাইপিং গতি। |
| নির্বাচন প্রক্রিয়া | ১. পার্ট-I পরীক্ষা (Objective Type) ২. পার্ট-II পরীক্ষা (Conventional Type Written) ৩. কম্পিউটার অপারেশন ও টাইপিং টেস্ট |
WBPSC Clerkship Exam Pattern 2026: পরীক্ষার প্যাটার্ন
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পদে নিয়োগ মূলত দুটি প্রধান ধাপে এবং পরবর্তীতে কম্পিউটার টেস্টের মাধ্যমে সম্পন্ন হয়:
- পার্ট-I পরীক্ষা (Part-I Examination): এটি বহু বিকল্পভিত্তিক বা MCQ প্রকৃতির পরীক্ষা হয়। এতে উত্তীর্ণ সীমিত সংখ্যক প্রার্থীকে পরবর্তী ধাপে বসার সুযোগ দেওয়া হয়।
- পার্ট-II পরীক্ষা (Part-II Examination): এটি সম্পূর্ণ বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ (Conventional Type Written) পরীক্ষা।
- কম্পিউটার টেস্ট (Computer Proficiency Test): পার্ট-I ও পার্ট-II উভয় ধাপে সফল প্রার্থীদের কম্পিউটার চালনার প্রাথমিক জ্ঞান এবং টাইপিং স্পিড পরীক্ষা করা হয়।
পরীক্ষার প্রশ্নবিন্যাস এবং সময় বিভাজন নিচে আলোচনা করা হলো:
পার্ট-I পরীক্ষার প্যাটার্ন (Part-I Exam Pattern)
- প্রশ্নের ধরন: বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ Type)
- মোট নম্বর: ১০০ নম্বর
- সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট
- নেগেটিভ মার্কিং: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
| বিষয় | প্রশ্নের সংখ্যা | মোট নম্বর |
|---|---|---|
| English (ইংরেজি) | ৩০ | ৩০ |
| General Studies (সাধারণ জ্ঞান) | ৪০ | ৪০ |
| Arithmetic (পাটিগণিত) | ৩০ | ৩০ |
| সর্বমোট | ১০০ | ১০০ |
পার্ট-II পরীক্ষার প্যাটার্ন (Part-II Exam Pattern)
- প্রশ্নের ধরন: বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ (Conventional Type)
- মোট নম্বর: ১০০ নম্বর (গ্রুপ-এ এবং গ্রুপ-বি মিলিয়ে)
- সময়: ১ ঘণ্টা
| গ্রুপ ও বিষয় | নির্দিষ্ট বিষয়সমূহ | পূর্ণমান |
|---|---|---|
| গ্রুপ-এ: English (ইংরেজি) | ১. প্রতিবেদন রচনা (Report Writing) ২. প্রেসি রাইটিং (Precis Writing) ৩. বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি থেকে ইংরেজিতে অনুবাদ | ৫০ |
| গ্রুপ-বি: Bengali / Hindi / Urdu / Nepali / Santali (আঞ্চলিক ভাষা) | ১. প্রতিবেদন রচনা (Report Writing) ২. প্রেসি রাইটিং (Precis Writing) ৩. ইংরেজি থেকে নির্বাচিত আঞ্চলিক ভাষায় অনুবাদ | ৫০ |
| সর্বমোট | ১00 |
জেনে রাখুন! WBPSC All Exam List: পিএসসি অন্তর্গত কি কি সরকারি চাকরির পরীক্ষা রয়েছে? সমস্ত তথ্য দেখে নিন
WBPSC Clerkship Syllabus 2026 (বিশদ সিলেবাস)
প্রার্থীদের সুবিধার জন্য প্রতিটি বিষয়ের সিলেবাস নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো:
১. General Studies / সাধারণ জ্ঞান (Part-I)
এই অংশে প্রার্থীর পারিপার্শ্বিক পরিবেশ এবং বিভিন্ন ক্ষেত্রে সাধারণ জ্ঞান যাচাই করা হয়:
- Current Affairs (সাম্প্রতিক ঘটনাবলী): জাতীয় ও আন্তর্জাতিক স্তরের গুরুত্বপূর্ণ ঘটনা ও খবর।
- Static GK & Everyday Science: সাধারণ বিজ্ঞান, ভারতের ইতিহাস, ভূগোল, ভারতীয় সংবিধান ও অর্থনীতি, এবং পরিবেশ সংক্রান্ত মৌলিক প্রশ্ন।
২. Arithmetic / পাটিগণিত (Part-I)
মাধ্যমিক স্তরের পাটিগণিত সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো:
- বিভাজ্যতা (Divisibility)
- ভগ্নাংশ (Fractions)
- দশমিক (Decimals)
- পৌনঃপুনিক দশমিক (Recurring Decimals)
- সরলীকরণ (Simplification)
- গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক — গ.সা.গু. (HCF)
- লঘিষ্ঠ সাধারণ গুণিতক — ল.সা.গু. (LCM)
- অংশীদারি কারবার (Partnership)
- গড় (Average)
- অনুপাত ও সমানুপাত (Ratio and Proportion)
- শতকরা (Percentage)
- সরল সুদ (Simple Interest)
- লাভ ও ক্ষতি (Profit & Loss)
- সময় ও দূরত্ব (Time & Distance)
- আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল (Area of Rectangles and Squares)
ইংরেজি-English (Part-I)
- ইংরেজি ভাষার মৌলিক বিষয়সমূহ (Fundamentals of English Language)
- শব্দভাণ্ডার (Vocabulary)
- ব্যাকরণ (Grammar)
- বাক্য গঠন (Sentence Structure)
- সমার্থক শব্দ (Synonyms)
- বিপরীতার্থক শব্দ (Antonyms)
- শব্দ ও বাক্যের সঠিক ব্যবহার (Correct Usage)
- শব্দের সঠিক প্রয়োগ (Proper Usage of Words)
- বাক্যের সঠিক প্রয়োগ (Correct Usage of Sentences)
৩. English & Regional Language Syllabus (Part-II)
Group-A : ইংরেজি (English)
- প্রদত্ত তথ্য বা বিষয়বস্তুর ভিত্তিতে ইংরেজিতে রিপোর্ট লেখা
(Drafting of a Report from Points or Materials Supplied) - গদ্যাংশ সংক্ষিপ্তকরণ — সারাংশ/সারমর্ম লেখা
(Summary / Precis Writing) - বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি থেকে ইংরেজিতে অনুবাদ
(Translation into English)
Group-B : বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি
- প্রদত্ত তথ্য বা বিষয়বস্তুর ভিত্তিতে রিপোর্ট লেখা
(Drafting of a Report from Points or Materials Supplied) - গদ্যাংশ সংক্ষিপ্তকরণ — সারাংশ/সারমর্ম লেখা
(Summary / Precis Writing) - ইংরেজি থেকে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি ভাষায় অনুবাদ
(Translation from English)
গুরুত্বপূর্ণ নির্দেশাবলী ও বিশেষ নিয়ম
- নথি ও সংরক্ষণ (Reservation): এসসি, এসটি, ওবিসি (নন-ক্রিমি লেয়ার), ইডব্লিউএস এবং শারীরিক প্রতিবন্ধী (PwBD) প্রার্থীদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সার্টিফিকেট দাখিল করতে হবে।
- পরিচয় গোপন রাখার নিয়ম: পার্ট-II (বর্ণনামূলক) পরীক্ষার উত্তরপত্রে নিজের নাম, রোল নম্বর বা অন্য কোনো পরিচিতি সূচক চিহ্ন লিখলে প্রাপ্ত মোট নম্বর থেকে ১০% নম্বর কেটে নেওয়া হবে।
- টাইপিং ও কম্পিউটার দক্ষতা: চূড়ান্ত মেধা তালিকার পূর্বে প্রার্থীদের কম্পিউটারের বেসিক অপারেশন এবং নির্দিষ্ট গতিতে টাইপিং টেস্ট পাশ করা বাধ্যতামূলক।
বিগত বছরের প্রশ্ন: WBPSC Clerkship Question Paper 2024: ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নপত্র ২০২৪! PDF Download
WBPSC Clerkship Syllabus & Exam Pattern PDF: ক্লার্কশিপ পরীক্ষার লেটেস্ট সিলেবাস ও প্রশ্ন প্যাটার্ন ডাউনলোড
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার অফিসিয়াল সিলেবাস ডাউনলোড লিংক নিচে দেওয়া হল, পরীক্ষা প্রস্তুতি শুরু করার আগে অবশ্যই অফিশিয়াল সিলেবাস সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।
| Details | Link |
|---|---|
| ক্লার্কশিপ পরীক্ষার লেটেস্ট সিলেবাস ডাউনলোড করুন (WBPSC Clerkship Syllabus & Exam Pattern) | Download Syllabus↓ |
| পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (Website) | https://psc.wb.gov.in/ |
| চাকরির প্রস্তুতি WhatsApp (চাকরির তথ্য, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, জি কে প্র্যাকটিস সমস্ত কিছু) | Join Group → |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


