WBSSC Group D Question 2026 Suggestion (PDF) পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস গ্রুপ ডি পরীক্ষার সাজেশন

Gobinda Gorai

Published on:

WBSSC Group D Question paper 2026 Question Answer Suggestion PDF Free Mock Test

আগামী ৮ই মার্চ রয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির (WBSSC Group D) পরীক্ষা! শেষ মুহূর্তে পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য আমাদের তরফ থেকে বিগত বছরের প্রশ্ন এবং আগের দিনে হয়ে যাওয়া Group-C ক্লার্কের প্রশ্ন এনালিসিস করে লাস্ট মুহূর্তের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশন রেডি করা হয়েছে।

— Advertisement —
বিষয়বিস্তারিত
পরীক্ষা WBSSC Group D Recruitment 2026
পরীক্ষার তারিখ৮ই মার্চ, ২০২৬ (রবিবার)
Free সাজেশন PDFডাউনলোডের লিংক নিচে দেওয়া আছে
পরীক্ষার ধরনMCQ OMR (40 Marks)
কোন নেগেটিভ মার্কিং নেই

WBSSC Group D Question Paper 2026 (Mock Test) Suggestion PDF: গ্রুপ ডি পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন

নিচের প্রশ্নগুলি One Liner হিসাবে বিভাগ ভিত্তিক দেয়া হলো, ওয়েমার সিটে প্র্যাকটিসের জন্য মক টেস্ট হিসাবে দিতে পারো পরে উত্তর মিলিয়ে নেবে। GK, পাটিগণিত, রিজনিং ১০০ টি সেরা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গ সম্পর্কিত ৫০ টি প্রশ্ন, এবং বেসিক কম্পিউটার নলেজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ওয়ানলাইনার। সবার শেষে পিডিএফ দেওয়া রয়েছে সেটি ডাউনলোড করে নিয়ে পড়তে পারো।

A. General Awareness (সাধারণ জ্ঞান) – ৫০টি প্রশ্ন

ইতিহাস ও ভূগোল:

  • ১. ‘আন্তর্জাতিক নারী দিবস’ (International Women’s Day) কবে পালিত হয়? – ৮ই মার্চ
  • ২. ‘অর্থশাস্ত্র’-এর রচয়িতা কে? – কৌটিল্য
  • ৩. ভারতের ‘লৌহ মানব’ কাকে বলা হয়? – সর্দার বল্লভভাই প্যাটেল
  • ৪. ‘সীমান্ত গান্ধী’ নামে কে পরিচিত ছিলেন? – খান আবদুল গফফর খান
  • ৫. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? – লর্ড মাউন্টব্যাটেন
  • ৬. পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? – ১৭৫৭ সালে
  • ৭. ভারতের দীর্ঘতম নদী কোনটি? – গঙ্গা
  • ৮. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? – সান্দাকফু (উচ্চতা ৩৬৩৬ মিটার)
  • ৯. কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে? – ৫টি (পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া)
  • ১০. ইনসিনারেশন (Incineration) পদ্ধতিতে বর্জ্য নিষ্কাশনের মূল ভিত্তি কী? – উচ্চ তাপমাত্রায় দহন
  • ১১. ল্যান্ডফিল (Landfill) থেকে মূলত কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? – মিথেন
  • ১২.পানীয় জলে অতিরিক্ত আর্সেনিক দূষণের ফলে কোন রোগটি হয়? – ব্ল্যাকফুট ডিজিজ
  • ১৩. ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান (Highest Civilian Award) কোনটি? – ভারতরত্ন
  • ১৪. ‘ম্যাকমোহন লাইন’ (MacMahon Line) কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? – ভারত ও চীন (মনে রাখবেন, ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে র‍্যাডক্লিফ লাইন)।
  • ১৫. ভারতের দক্ষিণতম বিন্দু (Southernmost point) কোনটি? – ইন্দিরা পয়েন্ট (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত)

ভারতীয় সংবিধান:

  • ১৬. ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? – ২৬শে জানুয়ারি, ১৯৫০
  • ১৭. সংবিধানের খসড়া কমিটির (Drafting Committee) সভাপতি কে ছিলেন? – ডঃ বি. আর. আম্বেদকর
  • ১৮. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? – ডঃ রাজেন্দ্র প্রসাদ
  • ১৯. লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? – ৫৫২ জন
  • ২০. মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে বর্ণিত আছে? – তৃতীয় অংশে (Part III)
  • ২১. সম্পত্তির অধিকার কি বর্তমানে একটি মৌলিক অধিকার? – না, এটি এখন একটি আইনি অধিকার।
  • ২২. রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? – ৬ বছর
  • ২৩. রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? – রাজ্যপাল
  • ২৪. ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? – ৬৫ বছর
  • ২৫. কত নম্বর ধারা অনুযায়ী দেশে ‘জাতীয় জরুরি অবস্থা’ জারি করা যায়? – ৩৫২ নং ধারা

পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ভারতের ক্রীড়া:

  • ২৬. ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পান? – ১৯১৩ সালে
  • ২৭. ‘অরণ্যের অধিকার’ কার লেখা? – মহাশ্বেতা দেবী
  • ২৮. স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম মহাসম্মেলনে বক্তৃতা দেন? – ১৮৯৩ সালে
  • ২৯. ‘বর্তমান ভারত’ গ্রন্থটি কার রচনা? – স্বামী বিবেকানন্দ
  • ৩০. ‘বিদ্রোহী’ কবিতাটি কার লেখা? – কাজী নজরুল ইসলাম
  • ৩১. পশ্চিমবঙ্গের বিখ্যাত ‘ছৌ নাচ’ কোন জেলার ঐতিহ্য? – পুরুলিয়া
  • ৩২. শান্তিনিকেতনের ‘পৌষ মেলা’ কোন জেলায় অনুষ্ঠিত হয়? – বীরভূম
  • ৩৩. ‘ডুরান্ড কাপ’ (Durand Cup) কোন খেলার সঙ্গে যুক্ত? – ফুটবল (এটি ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট)।
  • ৩৪. নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? – জ্যাভলিন থ্রো
  • ৩৫. সতীদাহ প্রথা কে এবং কত সালে রদ করেন? – লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (১৮২৯ সালে, রাজা রামমোহন রায়ের সহযোগিতায়)
  • ৩৬. ‘লিটল মাস্টার’ নামে কে পরিচিত? – সুনীল গাভাস্কার
  • ৩৭. মোহনবাগান ক্লাব কত সালে ব্রিটিশদের হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল? – ১৯১১ সালে
  • ৩৮. পি. ভি. সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? – ব্যাডমিন্টন
  • ৩৯. ২০২২ সালের ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? – কাতার
  • ৪০. ইডেন গার্ডেন্স স্টেডিয়াম কোথায় অবস্থিত? – কলকাতা
  • ৪১. ক্রিকেট পিচের দৈর্ঘ্য সাধারণত কত হয়ে থাকে? – ২২ গজ (বা ২০.১২ মিটার)
  • ৪২. ভারতের জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day) কবে পালিত হয়? – ২৯শে আগস্ট (হকি জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে)।
  • ৪৩. কাবাডি (Kabaddi) খেলায় মাঠে প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? – ৭ জন
  • ৪৪. ‘বাটারফ্লাই স্ট্রোক’ (Butterfly stroke) শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? – সাঁতার (Swimming)
  • ৪৫. ‘ডেভিস কাপ’ (Davis Cup) কোন খেলার সঙ্গে যুক্ত? – লন টেনিস (Lawn Tennis)
  • ৪৬. ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার (Chess Grandmaster) কে হয়েছিলেন? – বিশ্বনাথন আনন্দ
  • ৪৭. ‘সন্তোষ ট্রফি’ (Santosh Trophy) এবং ‘রোভার্স কাপ’ (Rovers Cup) কোন খেলার সঙ্গে যুক্ত? – ফুটবল
  • ৪৮. স্বাধীন ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে কে ব্যক্তিগত অলিম্পিক পদক জিতেছিলেন? – কে. ডি. যাদব (K. D. Jadhav) (১৯৫২ সালে কুস্তিতে ব্রোঞ্জ)।
  • ৪৯. ‘বুলস আই’ (Bull’s Eye) শব্দটি সাধারণত কোন খেলার সঙ্গে যুক্ত? – শুটিং (Shooting) বা তিরন্দাজি (Archery)
  • ৫০. ‘রঞ্জি ট্রফি’ (Ranji Trophy) ও ‘দলীপ ট্রফি’ কোন খেলার সঙ্গে যুক্ত? – ক্রিকেট

B. Logical Reasoning (যুক্তি-তর্ক) – ২৫টি প্যাটার্ন-ভিত্তিক প্রশ্ন

(রিজনিং-এর ক্ষেত্রে হুবহু ৫০টি প্রশ্ন মুখস্থ করার চেয়ে প্যাটার্ন বোঝা জরুরি, তাই এখানে বাছাই করা ২৫টি প্রশ্ন দেওয়া হলো)

Odd-One-Out (বেমানান শব্দটি খুঁজুন):

  • ৫১. চোখ, কান, ত্বক, যকৃৎ। (উত্তর: যকৃৎ, কারণ বাকিগুলো পঞ্চেন্দ্রিয়)
  • ৫২. আলু, পেঁয়াজ, গাজর, টমেটো। (উত্তর: টমেটো, কারণ এটি মাটির উপরে হয়)
  • ৫৩. 8, 27, 64, 100। (উত্তর: 100, কারণ এটি বর্গসংখ্যা, বাকিগুলো পূর্ণঘন বা কিউব)
  • ৫৪. লোহা, রূপা, সোনা, পারদ। (উত্তর: পারদ, কারণ এটি তরল ধাতু)
  • ৫৫. বাঘ, সিংহ, চিতা, গরু। (উত্তর: গরু, কারণ এটি তৃণভোজী ও গৃহপালিত)

Series & Sequences (ক্রম নির্ণয়):

  • ৫৬. 2, 4, 8, 16, ? (উত্তর: 32, কারণ দ্বিগুণ হচ্ছে)
  • ৫৭. 1, 4, 9, 16, ? (উত্তর: 25, কারণ এগুলো পরপর সংখ্যার বর্গ)
  • ৫৮. A, C, E, G, ? (উত্তর: I, কারণ মাঝে একটি করে অক্ষর বাদ যাচ্ছে)
  • ৫৯. 5, 10, 15, 20, ? (উত্তর: 25, কারণ 5 করে বাড়ছে)
  • ৬০. Z, Y, X, W, ? (উত্তর: V, কারণ পিছন দিক থেকে আসছে)

Blood Relation (রক্তের সম্পর্ক):

  • ৬১. রাম হলো শায়াম-র দাদা। শায়াম-র বাবা হলেন শ্যামল। শ্যামল রামের কে হন? (উত্তর: বাবা)
  • ৬২. ‘A’ হলো ‘B’-এর মা। ‘C’ হলো ‘A’-এর ভাই। ‘C’, ‘B’-এর কে হন? (উত্তর: মামা)
  • ৬৩. একটি ছবির দিকে তাকিয়ে রাম বলল, “উনি হলেন আমার বাবার একমাত্র ছেলের স্ত্রী।” ছবির মহিলা রামের কে হন? (উত্তর: স্ত্রী)
  • ৬৪. ‘P’ ও ‘Q’ দুই ভাই। ‘R’ হলো ‘P’-এর ছেলে। ‘R’, ‘Q’-এর কে হন? (উত্তর: ভাইপো)
  • ৬৫. তোমার মায়ের ভাইয়ের মেয়ে তোমার কে হয়? (উত্তর: মামাতো বোন)

True-False & Matching (সত্য-মিথ্যা ও সম্পর্ক):

  • ৬৬. “সব পাখি উড়তে পারে।” – এটি কি সত্য? (উত্তর: মিথ্যা, যেমন পেঙ্গুইন, উটপাখি উড়তে পারে না)
  • ৬৭. “সূর্য পূর্ব দিকে অস্ত যায়।” – এটি কি সত্য? (উত্তর: মিথ্যা)
  • ৬৮. ডাক্তার : স্টেথোস্কোপ :: শিক্ষক : ? (উত্তর: চক/ডাস্টার/বোর্ড)
  • ৬৯. তাপ : ক্যালোরি :: দূরত্ব : ? (উত্তর: মিটার/কিলোমিটার)
  • ৭০. বই : লাইব্রেরি :: ওষুধ : ? (উত্তর: ফার্মেসি/ডিসপেনসারি)

Miscellaneous (বিবিধ):

  • ৭১. B-এর মান 2, MAT-এর মান 34 হলে, CAT-এর মান কত? (উত্তর: 24। C=3, A=1, T=20)
  • ৭২. আজ সোমবার হলে 15 দিন পর কী বার হবে? (উত্তর: মঙ্গলবার)
  • ৭৩. একটি সারিতে গোবিন্দ সামনের দিক থেকে 10 তম এবং পিছন দিক থেকে 15 তম স্থানে আছে। সারিতে মোট কতজন আছে? (উত্তর: 10+15-1 = 24 জন)
  • ৭৪. সকাল 6 টায় ঘড়ির কাঁটা দুটির মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হয়? (উত্তর: 180 ডিগ্রি)
  • ৭৫. DOG যদি GOD হয়, তবে TAB কী হবে? (উত্তর: BAT)

C. Arithmetic (পাটিগণিত) – ২৫টি প্যাটার্ন-ভিত্তিক প্রশ্ন

— Advertisement —

(অষ্টম শ্রেণির মানের গণিতের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ২৫টি মডেল প্রশ্ন)

Average (গড়):

  • ৭৬. প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড় কত? (উত্তর: 3। কারণ 1+2+3+4+5 = 15/5 = 3)
  • ৭৭. 4 জন ছাত্রের গড় বয়স 15 বছর। নতুন একজন শিক্ষক যুক্ত হলে গড় বয়স 16 বছর হয়। শিক্ষকের বয়স কত? (উত্তর: 20 বছর। 5×16 – 4×15 = 80 – 60 = 20)
  • ৭৮. তিনটি সংখ্যার গড় 10। প্রথম দুটি সংখ্যার গড় 8 হলে, তৃতীয় সংখ্যাটি কত? (উত্তর: 14 | Solution: 30 – 16 = 14)
  • ৭৯. 1 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? (উত্তর: 5)
  • ৮০. 5, 0, 6, 9-এর গড় কত? (উত্তর: 5 | Solution: যোগফল 20/4)

Percentage (শতকরা):

  • ৮১. একটি বইয়ের দাম 200 টাকা। 10% ছাড় দিলে বইটির দাম কত হবে? (উত্তর: 180 টাকা)
  • ৮২. 50 টাকার 20% কত? (উত্তর: 10 টাকা)
  • ৮৩. একটি সংখ্যার 25% যদি 40 হয়, তবে সংখ্যাটি কত? (উত্তর: 160)
  • ৮৪. মাধ্যমিক পরীক্ষায় একজন ছাত্র 700 এর মধ্যে 490 পেয়েছে। তার শতকরা নম্বর কত? (উত্তর: 70%)
  • ৮৫. চিনির দাম 20% বৃদ্ধি পেলে, খরচ একই রাখতে ব্যবহার কত শতাংশ কমাতে হবে? (উত্তর: 16.67%)

LCM & HCF (ল.সা.গু ও গ.সা.গু):

  • ৮৬. দুটি সংখ্যার গুণফল 120 এবং তাদের গ.সা.গু 2 হলে, ল.সা.গু কত? (উত্তর: 60)
  • ৮৭. 12, 15 এবং 20-এর ল.সা.গু কত? (উত্তর: 60)
  • ৮৮. দুটি মৌলিক সংখ্যার গ.সা.গু কত হয়? (উত্তর: 1)
  • ৮৯. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 8, 12 দিয়ে ভাগ করলে প্রতিবার 2 ভাগশেষ থাকবে? (উত্তর: 26। ল.সা.গু 24+2)
  • ৯০. দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গ.সা.গু 5 হলে, সংখ্যা দুটি কী কী? (উত্তর: 15 এবং 20)

Ratio & Proportion (অনুপাত ও সমানুপাত):

  • ৯১. A : B = 2 : 3 এবং B : C = 4 : 5 হলে, A : B : C কত? (উত্তর: 8 : 12 : 15)
  • ৯২. দুটি সংখ্যার অনুপাত 5 : 7 এবং তাদের পার্থক্য 10 হলে, বড় সংখ্যাটি কত? (উত্তর: 35)
  • ৯৩. 10 টাকা এবং 50 পয়সার অনুপাত কত? (উত্তর: 20 : 1)
  • ৯৪. 3, 4 এবং 6-এর চতুর্থ সমানুপাতী কত? (উত্তর: 8)
  • ৯৫. 9 এবং 16-এর মধ্য সমানুপাতী কত? (উত্তর: 12 | Solution: √9×16)

Simple Interest (সরল সুদ):

  • ৯৬. বার্ষিক 5% সরল সুদে 1000 টাকার 2 বছরের সুদ কত? (উত্তর: 100 টাকা। I = {PTR}/100)
  • ৯৭. বার্ষিক কত সুদের হারে কোনো আসল 10 বছরে সুদে-আসলে দ্বিগুণ হবে? (উত্তর: 10%)
  • ৯৮. সূসভান একটি ব্যাঙ্কে 2000 টাকা রাখল। 4 বছর পর সে 2400 টাকা পেল। সুদের হার কত? (উত্তর: 5%)
  • ৯৯. বার্ষিক 6% সরল সুদে কত টাকার 1 বছরের সুদ 30 টাকা হবে? (উত্তর: 500 টাকা)
  • ১০০. আসল এবং 1 বছরের সুদাসলের অনুপাত 10 : 11 হলে, বার্ষিক সুদের হার কত? (উত্তর: 10%)

পশ্চিমবঙ্গ-কেন্দ্রিক সাধারণ জ্ঞান (General Awareness) – ৫০টি প্রশ্ন

ভূগোল ও পরিবেশ:

  • ১. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? – ভাগীরথী-হুগলী
  • ২. দামোদর নদকে কেন ‘বাংলার দুঃখ’ বলা হতো? – ভয়াবহ বন্যার কারণে
  • ৩. ফরাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? – কলকাতা বন্দরকে নাব্যতা দিয়ে রক্ষা করা
  • ৪. পশ্চিমবঙ্গের কোন জেলাকে ‘ধানের ভাণ্ডার’ বলা হয়? – পূর্ব বর্ধমান
  • ৫. সুন্দরবন কত সালে ইউনেস্কো (UNESCO) ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ আখ্যা পায়? – ১৯৮৭ সালে
  • ৬. পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? – বক্সা-দুয়ার্স (আলিপুরদুয়ার)
  • ৭. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? – আসানসোল (পশ্চিম বর্ধমান)
  • ৮. আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কত তম রাজ্য? – ১৩ তম
  • ৯. জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? – একশৃঙ্গ গণ্ডার
  • ১০. পশ্চিমবঙ্গের সাথে কোন দেশের আন্তর্জাতিক সীমানা দীর্ঘতম? – বাংলাদেশ (প্রায় ২২১৭ কিমি)
  • ১১. পূর্ব কলকাতা জলাভূমি (East Kolkata Wetlands) কীসের জন্য বিখ্যাত? – রামসর সাইট এবং প্রাকৃতিকভাবে বর্জ্য জল শোধনের জন্য
  • ১২. পশ্চিমবঙ্গের কোথায় ভূগর্ভস্থ জলে আর্সেনিক দূষণ সবচেয়ে বেশি দেখা যায়? – নদীয়া, মালদহ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
  • ১৩. হলদিয়া কী ধরনের শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত? – পেট্রোরসায়ন শিল্প
  • ১৪. দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (Toy Train) কত সালে ইউনেস্কো হেরিটেজ সাইট হয়? – ১৯৯৯ সালে
  • ১৫. পশ্চিমবঙ্গের রাজ্য পশু, পাখি, ফুল ও গাছ কী কী? – মেছো বিড়াল, শ্বেতকণ্ঠ মাছরাঙা, শিউলি এবং ছাতিম

ইতিহাস ও ব্যক্তিত্ব:

  • ১৬. পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? – ডঃ বিধানচন্দ্র রায়
  • ১৭. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? – মুর্শিদকুলি খাঁ
  • ১৮. ছিয়াত্তরের মন্বন্তর (১১৭৬ বঙ্গাব্দ) খ্রিষ্টাব্দের হিসেবে কত সালে হয়েছিল? – ১৭৭০ সালে
  • ১৯. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্ৰামে ব্যারাকপুরে কে প্রথম বিদ্রোহ করেন? – মঙ্গল পান্ডে ২০. সাঁওতাল বিদ্রোহ বা ‘হুল’ কত সালে হয়েছিল? – ১৮৫৫ সালে
  • ২১. রামকৃষ্ণ মিশন কে এবং কত সালে প্রতিষ্ঠা করেন? – স্বামী বিবেকানন্দ, ১৮৯৭ সালে
  • ২২. নেতাজি সুভাষচন্দ্র বোস কত সালে ‘ফরওয়ার্ড ব্লক’ দল গঠন করেন? – ১৯৩৯ সালে
  • ২৩. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? – রবীন্দ্রনাথ ঠাকুর (১৯২১ সালে)
  • ২৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম কোন জেলায় অবস্থিত? – পশ্চিম মেদিনীপুর
  • ২৫. ‘তত্ত্ববোধিনী সভা’ কে প্রতিষ্ঠা করেন? – দেবেন্দ্রনাথ ঠাকুর
  • ২৬. ‘এশিয়াটিক সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন? – স্যার উইলিয়াম জোনস (১৭৮৪ সালে)
  • ২৭. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? – ১৮৫৭ সালে
  • ২৮. হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু) কত সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়? – ১৯৪৩ সালে
  • ২৯. ভারতের প্রথম পাতালরেল কোথায় চালু হয়? – কলকাতা (১৯৮৪ সালে)
  • ৩০. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? – প্রফুল্লচন্দ্র ঘোষ

সাহিত্য ও সংস্কৃতি:

  • ৩১. ‘অরণ্যের অধিকার’ উপন্যাসটি কার লেখা? – মহাশ্বেতা দেবী
  • ৩২. ‘আনন্দমঠ’ উপন্যাসের রচয়িতা কে? – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ৩৩. নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী নিয়ে ‘নীল দর্পণ’ নাটকটি কার রচনা? – দীনবন্ধু মিত্র
  • ৩৪. স্বামী বিবেকানন্দের লেখা একটি বিখ্যাত বইয়ের নাম কী? – বর্তমান ভারত
  • ৩৫. ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলার নিজস্ব সংস্কৃতি? – পুরুলিয়া
  • ৩৬. গম্ভীরা উৎসব কোন জেলার সাথে যুক্ত? – মালদহ
  • ৩৭. টুসু উৎসব প্রধানত পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে পালিত হয়? – রাঢ় বাংলায় (পুরুলিয়া, বাঁকুড়া)
  • ৩৮. কলকাতার ন্যাশনাল লাইব্রেরি পূর্বে কী নামে পরিচিত ছিল? – ইম্পেরিয়াল লাইব্রেরি
  • ৩৯. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী? – সমাচার দর্পণ
  • ৪০. ‘পথের পাঁচালী’ উপন্যাসের লেখক কে? – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

সংবিধান, অর্থনীতি ও বিবিধ:

  • ৪১. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তরে বিভক্ত? – ৩টি (গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জিলা পরিষদ)
  • ৪২. পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত? – ৪২ জন
  • ৪৩. পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা কত? – ২৯৪ টি
  • ৪৪. কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? – স্যার বার্নেস পিকক
  • ৪৫. চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (রেল ইঞ্জিন কারখানা) কোথায় অবস্থিত? – পশ্চিম বর্ধমান
  • ৪৬. পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে ভালো মানের কয়লা পাওয়া যায়? – রানীগঞ্জ
  • ৪৭. ‘কন্যাশ্রী’ প্রকল্প কত সালে চালু হয়? – ২০১৩ সালে
  • ৪৮. যুবভারতী ক্রীড়াঙ্গন (সল্টলেক স্টেডিয়াম) কোথায় অবস্থিত? – কলকাতা
  • ৪৯. পশ্চিমবঙ্গ সরকারের ‘খাদ্য সাথী’ প্রকল্পের মূল উদ্দেশ্য কী? – কম দামে বা বিনামূল্যে রেশন প্রদান
  • ৫০. পশ্চিমবঙ্গের কোন জেলাকে ‘ম্যাঙ্গো সিটি’ বা আমের শহর বলা হয়? – মালদহ

বেসিক Computer Literacy (লাস্ট মিনিট সাজেশন)

গুরুত্বপূর্ণ সম্পূর্ণ রূপ (Full Forms):

  1. CPU: Central Processing Unit
  2. RAM: Random Access Memory
  3. ROM: Read Only Memory
  4. WWW: World Wide Web
  5. URL: Uniform Resource Locator
  6. HTTP: HyperText Transfer Protocol
  7. IP: Internet Protocol
  8. Wi-Fi: Wireless Fidelity
  9. LAN: Local Area Network
  10. PDF: Portable Document Format
  11. E-mail: Electronic Mail

প্রয়োজনীয় কীবোর্ড শর্টকাট (Keyboard Shortcuts):

  1. Ctrl + C : কোনো লেখা বা ফাইল কপি (Copy) করতে।
  2. Ctrl + V : কপি করা বিষয় পেস্ট (Paste) করতে।
  3. Ctrl + X : কোনো লেখা বা ফাইল কাট (Cut) করতে।
  4. Ctrl + A : পেজের সমস্ত লেখা বা ফাইল একসঙ্গে সিলেক্ট (Select All) করতে।
  5. Ctrl + S : কম্পিউটারে কোনো কিছু সেভ (Save) বা সংরক্ষণ করতে।
  6. Ctrl + Z : ভুল করে মুছে ফেলা কোনো কিছু সঙ্গে সঙ্গে আবার ফিরিয়ে আনতে (Undo)।

ইনপুট, আউটপুট ও হার্ডওয়্যার (Devices & Hardware):

  • ইনপুট ডিভাইস (Input Devices): কীবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন। (যেগুলোর সাহায্যে কম্পিউটারে তথ্য দেওয়া হয়)।
  • আউটপুট ডিভাইস (Output Devices): মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর। (যেগুলোর সাহায্যে কম্পিউটার আমাদের ফলাফল দেখায়)।
  • ইন্টারনেট সংযোগকারী যন্ত্র: ইন্টারনেটের সঙ্গে কম্পিউটারকে যুক্ত করতে মডেম (Modem) বা রাউটার (Router) প্রয়োজন হয়।

সাধারণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন (General Concepts):

  • কম্পিউটারের মস্তিষ্ক: কম্পিউটারের ‘মস্তিষ্ক’ বা ব্রেন বলা হয় CPU-কে।
  • মেমরি পরিমাপ: 1 Byte সমান 8 Bits
  • সার্চ ইঞ্জিন: Google, Yahoo, Bing – এগুলোকে কম্পিউটারের ভাষায় সার্চ ইঞ্জিন (Search Engine) বলা হয়।
  • ফাইল এক্সটেনশন: MS Word ফাইলের এক্সটেনশন (Extension) সাধারণত .doc বা .docx হয়।
  • অস্থায়ী মেমরি (Volatile Memory): RAM হলো অস্থায়ী মেমরি। (বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ হলে এর তথ্য মুছে যায়)।
  • স্থায়ী মেমরি (Non-volatile Memory): ROM হলো স্থায়ী মেমরি। (কম্পিউটার বন্ধ হলেও এর তথ্য মোছে না)।

আগের বছরের প্রশ্ন: WBSSC Group C and D Previous Year Question Papers PDF

WBSSC Group D Question Suggestion 2026 (PDF Download) পশ্চিমবঙ্গ স্কুল গ্রুপ ডি পরীক্ষার সাজেশন

নিচের ডাউনলোড বাটনে ক্লিক করলেই সম্পূর্ণ অফিশিয়াল পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে, এটি Edutips এর তরফ থেকে সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য বিনামূল্যে তৈরি করা হয়েছে। এখান থেকেই যে কমন আসবে সেটির কোন মানে নেই, তবে এটিই শেষ মুহূর্তে রিভিশনের জন্য যথেষ্ট হেল্পফুল হবে।

DetailsLink
WBSSC Group D Exam Question Suggestion 2026
পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন ও রিভিশন
Full PDF – 1 MB | 8 Pages

↓ Download
সমস্ত Competitive Exam আপডেট পেয়ে যান WhatsApp-এ 

অবশ্যই দেখবে: WBSSC Group C Question Paper 2026 (PDF) পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস গ্রুপ সি পরীক্ষার প্রশ্নপত্র

Join Group

Telegram