WBJEE Result 2026: রাজ্য জয়েন্ট পরীক্ষার রেজাল্ট, Rank Card ডাউনলোড! সরাসরি লিংক দেখে নিন

Arpita Paul

Updated on:

WBJEE 2026 Result Rank Card Download

রাজ্যের সমস্ত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর! দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে চলেছে রেজাল্ট (WBJEE Result 2026)। কিভাবে রেজাল্ট চেক করবেন অথবা র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করবেন? সরাসরি লিংক সহ বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। 

— Advertisement —

WBJEE Result 2026 Official Update: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) ২০২৬-এর ফল আগামী ১৮ জুন ২০২৬ (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি ডিগ্রি কোর্সে ভর্তি নেওয়া হয়। ফল প্রকাশ উপলক্ষে দুপুর ১টা ৩০ মিনিটে একটি সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হবে।

বিষয়তথ্য
পরীক্ষার নামWest Bengal Joint Entrance Examination (WBJEE) 2026
পরীক্ষার তারিখ২৪ মে ২০২৬
ফল প্রকাশের তারিখ১৮ জুন ২০২৬ (বৃহস্পতিবার)
সাংবাদিক বৈঠকদুপুর ১:৩০ মিনিট
র‍্যাঙ্ক কার্ড প্রকাশ, ডাউনলোডবিকেল ৪:০০টা থেকে অনলাইনে (Official Website)
প্রয়োজনীয় তথ্যApplication Number, Password/Date of Birth
প্রকাশিত নথিRank Card (GMR/PMR Rank সহ)

ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা বিকেল 4টা থেকে নিজেদের র‍্যাঙ্ক কার্ড (Rank Card) অনলাইনে ডাউনলোড করতে পারবেন। র‍্যাঙ্ক কার্ড ডাউনলোডের জন্য পরীক্ষার্থীদের WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ফলাফল ও র‍্যাঙ্ক সংক্রান্ত সমস্ত তথ্য সেখানেই পাওয়া যাবে।

অবশ্যই দেখুন: WBJEE Govt Engineering College University: রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়! Branch তালিকা

কিভাবে WBJEE 2026 Result Check & Rank Card Download করবে?

— Advertisement —

ফল প্রকাশিত হলে পরীক্ষার্থীরা নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই নিজেদের রেজাল্ট দেখতে পারবেন —

  1. অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website): https://wbjeeb.nic.in প্রবেশ করতে হবে।
  2. “WBJEE 2026 Result” লিঙ্কে ক্লিক করুন। [সরাসরি লিঙ্ক নিচে দেওয়া থাকবে]
  3. অ্যাপ্লিকেশন নম্বর (Application Number), জন্ম তারিখ (Date of Birth) ও সিকিউরিটি পিন (Security PIN) দিন।
  4. ড্যাশবোর্ড এ লগইন করার পর র‍্যাংক কার্ডের অপশন থেকে রেজাল্ট স্ক্রিনে ভেসে উঠবে, চাইলে সেটিকে ডাউনলোড করে প্রিন্টও নিতে পারবেন।
WBJEE Rank Card Download 2025
Direct WBJEE Result Link ↓

WBJEE-তে তোমার আসল ভর্তির র‍্যাঙ্ক হচ্ছে GMR (General Merit Rank) বা PMR (Pharmacy Merit Rank)। এই র‍্যাঙ্ক দিয়েই কাউন্সেলিং-এ কলেজ ও কোর্স দেওয়া হবে। OBC/SC/ST র‍্যাঙ্ক আলাদা করে দেখানো হয়, যাতে নিজের ক্যাটেগরির মধ্যে তুমি কত নম্বরে আছো বোঝা যায়। তবে ভর্তি সবসময় GMR/PMR র‍্যাঙ্ক অনুযায়ী হয়।

তথ্যলিংক
অফিসিয়াল নোটিশ
(Notice regarding Result of WBJEE 2026)
Download PDF
Final Answer Key [17.06.2026]Cilck Here ➣

অবশ্যই দেখবেন: WBJEE Rank Card Explain: GMR, PMR, TFW Rank কি?

রেজাল্ট প্রকাশের পর কাউন্সিলিং ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে Time to Time আপডেট পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ফলো করুন। সমস্ত WBJEE পরীক্ষার্থীদের তাদের রেজাল্টের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক।

Join Group

Telegram

Share