WBJEE Rank Card GMR, PMR, TFW Rank, ইঞ্জিনিয়ারিং ফার্মাসি! সম্পূর্ণ জেনে নাও

Nitya Gorai

Updated on:

WBJEE Rank Card Explain: GMR, PMR, TFW Rank Full Details

প্রিয় ছাত্র-ছাত্রীরা, WBJEE পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে নিশ্চয়ই Rank Card/রেজাল্ট কার্ডে থাকা কিছু তথ্য আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে হয়তো। চিন্তা নেই! এই পোস্টে আমরা আপনাদের WBJEE Rank Card-এ থাকা GMR, PMR, এবং TFW Rank তার সঙ্গে কোন ব্যাংকের গুরুত্ব এবং ইঞ্জিনিয়ারিং ফার্মেসী কলেজে ভর্তির কিভাবে লাগবে সম্পর্কে সহজ ভাষায় ব্যাখ্যা করে দেব।

— Advertisement —

WBJEE Rank Card Explain: GMR, PMR, TFW Rank কি?

GMR (General Merit Rank): এটি WBJEE পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীর মধ্যে আপনার সামগ্রিক Merit Ranking নির্দেশ করে। Paper 1 & 2 দুটো মিলিয়ে 200 এর মধ্যে এটির Rank করা হয়

PMR (Pharmacy Merit Rank): যারা B.Pharm কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য এই র‌্যাঙ্ক ব্যবহৃত হয়। এটি B.Pharm পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে আপনার মেধার র‌্যাঙ্কিং নির্দেশ করে। শুধুমাত্র ফিজিক্স এবং কেমিস্ট্রি পেপারে স্কর এর ওপর এটা দেয়া হয়।

— Advertisement —

TFW Rank (Tuition Fees Waiver Rank): এই শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য, যারা ফরম ফিলাপের সময় এটা সিলেক্ট করেছিল – এটা কোন রেঙ্ক নয় শুধুমাত্র একটা অতিরিক্ত রিজার্ভেশন। যেসব ছাত্রছাত্রীরা TFW পাবে, পরবর্তীতে ভর্তির জন্য তাদের পড়াশোনার কলেজের ফিস লাগবে না।

WBJEE College Predictor Best College Counselling

Also Read: WBJEE Govt Engineering College University: রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়!

WBJEE Rank Card: কোন র‍্যাঙ্ক কি কাজে লাগবে?

  • GMR, আপনার General Merit Rank – এটা দিয়ে ইঞ্জিনিয়ারিং BE/ BTech এবং আর্কিটেকচার ভর্তি হওয়া যায়।
  • আপনার Pharmacy Merit Rank (যদি প্রযোজ্য হয়) এটা শুধুমাত্র ফার্মেসি কলেজগুলোতে ভর্তির জন্য।
  • TFW হল এক ধরনের রিজার্ভেশন যদি আপনি টিএফডব্লিউ সিট পান তবেই সেটা প্রযোজ্য হবে এবং এটার সুবিধা পাওয়া যাবে।

SC/ST/OBC Rank in WBJEE Councelling

যেসব ছাত্র-ছাত্রীদের কাস্ট কোটা (SC/ST/OBC) রয়েছে তাদের GMR/PMR পাশাপাশি তাদের কাস্টের RANK দেওয়া থাকে rank কার্ডে। তবে এটা কাউন্সিলিং এর কোনভাবেই কাজে লাগবে না, শুধুমাত্র সেই ক্যাটাগরির আন্ডারে সীট পেলে এটা সাহায্য করবে। ওভারঅল জেনারেল যদি সিট পায় তখন কাস্ট ক্যাটাগরির র‍্যাঙ্কটা কোন কাজে লাগবে না।

আরও: BCA Course: সফটওয়্যার ডেভলপার কিভাবে হবে? Computer Application সম্পূর্ণ তথ্য

ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কথা ভেবে আমরা এডুটিপস (EduTips) ছাত্র-ছাত্রীদের কাউন্সিলিংয়ে সাহায্য করার জন্য প্রস্তুত। WBJEE Councelling সম্পর্কে সঠিক বোঝাপড়া আপনাকে আপনার পছন্দের কলেজ এবং কোর্সে ভর্তির সুযোগ বাড়াতে সাহায্য করবে।

Join Group

Telegram

Share