জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের মাত্র ৩ দিনের মাথায় প্রকাশিত হলো অফিসিয়াল আনসার কি (WBJEE Answer Key)। কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে Answer Key চেক করবে বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে, এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রতিবেদনের শেষে অফিসিয়াল আনসার কি PDF ডাউনলোড দেওয়া থাকবে।
WBJEE Answer Key Out 2026: জয়েন্ট এন্ট্রান্স ২০২৬ পরীক্ষার আনসার কি
গত ২৪ই মে রবিবার রাজ্যে সফলভাবে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষা শেষের মাত্র ৩ দিনের মাথায় আজ ২৭ই মে বুধবার WBJEE বোর্ড এই শিক্ষা বর্ষের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল আনসার কি প্রকাশ করেছে।
| বিষয় | তথ্য |
|---|---|
| পরিচালনাকারী সংস্থা | West Bengal Joint Entrance Examinations Board |
| পরীক্ষার তারিখ | 24 মে 2026 (রবিবার) |
| অফিসিয়াল আনসার কি প্রকাশ | 27 মে 2026 (বুধবার) |
WBJEE Answer Key Check: স্টেপ বাই স্টেপ পদ্ধতি
WBJEE 2026 পরীক্ষার আনসার কি প্রকাশ করেছে ডব্লিউবিজেইই বোর্ড। পরীক্ষার্থীরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের উত্তর মিলিয়ে সম্ভাব্য নম্বর জানতে পারবে। WBJEE 2026 Answer Key চেক করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি:
- প্রথমে WBJEE বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (https://wbjeeb.nic.in/) ভিজিট করে নিজের Application Number, Password এবং Security Pin দিয়ে তোমার প্রোফাইল লগইন করো।
- এরপর প্রোফাইল Dashboard থেকে “View/Challenge Answer Key” অপশনটিতে ক্লিক করো। এবং পরবর্তী পেজে “View Answer Key” অপশনটিতে ক্লিক করো।
এর পরবর্তী পেজে Series অনুযায়ী কতগুলো সিম্বল শো করবে, সেই সিম্বল অনুযায়ী এনসার কি চেক করতে হবে, এক্ষেত্রে জানিয়ে রাখি প্রশ্নপত্রের 7 নম্বর পেজে প্রশ্নপত্রের ডান পাশে নিচের দিকে একটা সিম্বল দেওয়া রয়েছে, সেই সিম্বল অনুযায়ী তোমার কোন Series এর প্রশ্নপত্র সেটা বুঝতে পারবে।
| Series | Symbol |
|---|---|
| Series A | 🔷 |
| Series B | 🔲 |
| Series C | 💧 |
| Series D | 🔵 |
তোমার প্রশ্নপত্রের সিরিজ জেনে নেওয়ার পর, তুমি যে সাবজেক্টের (Math or Phys/Chem) Answer Key দেখতে চাইছো সেটা সিলেক্ট করতে হবে এবং তোমার প্রশ্নপত্র কোন Series (A/B/C/D) এর সেটা সিলেক্ট করলেই তোমার সামনে নির্দিষ্ট সেই বিষয়ের, সেই সিরিজের Answer Key চলে আসবে।
WBJEE Answer Key 2026 PDF Download (Math & Physics Chemistry)
WBJEE অফিসিয়াল আনসার কি তে কোনো উত্তরে ভুল মনে হলে ২৯ মে রাত ১১টা ৫৯-এর মধ্যে অনলাইনে Challenge জানাতে পারবে। Answer key Challenge এর ক্ষেত্রে প্রতি প্রশ্ন পিছু ৫০০ টাকা করে জমা দিয়ে আবেদন করতে হবে।
| Answer Key | ডাউনলোড |
|---|---|
| Math Answer Key (A/B/C/D) | ⇓ Download PDF |
| Physics Chemistry Answer Key (A/B/C/D) | ⇓ Download PDF |
| অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) | wbjeeb.nic.in |
| Final Official Answer Key (Before Result) Date: 17.06.2026 | ⇓ Download PDF |
অবশ্যই দেখো: Best Engineering Branch: ইঞ্জিনিয়ারিং পড়বে? দেখে নাও কি কি ব্রাঞ্চ হয়? কোনটা বেস্ট
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

