WBJEE OBC Status Update 2026 পোর্টাল চালু! নতুন নির্দেশিকা ও পদ্ধতি দেখে নাও

Anjan Mahata

Published on:

WBJEE OBC Status Update 2026

রাজ্যের সমস্ত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট! পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB) WBJEE 2026 পরীক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে। ওবিসি রিজার্ভেশন ক্লেইম (OBC Reservation Claim) এবং ওবিসি স্ট্যাটাস আপডেটের জন্য একটি ডেডিকেটেড পোর্টাল চালু করা হয়েছে। কোন কোন ছাত্রছাত্রীদের স্ট্যাটাস আপডেট করতে হবে এবং কিভাবে স্ট্যাটাস আপডেট করবে জানাবো আজকের এই প্রতিবেদনে।

— Advertisement —

WBJEE OBC Status Update: OBC ক্যাটাগরি আপডেট

তোমরা ইতিমধ্যে জানো যে নতুন সরকার আসার পরেই আমাদের রাজ্যের OBC List এবং OBC সংরক্ষণ নীতিতে আমুল পরিবর্তন আনা হয়েছে। সরকারের নতুন নিয়ম অনুযায়ী এবার মাত্র ৬৬ টি স্বীকৃত শ্রেণী শুধুমাত্র OBC রিজার্ভেশন এর সুবিধা পাবে এক্ষেত্রে জানিয়ে রাখি এবার থেকে OBC শ্রেণীর প্রার্থীরা মোট আসনের ৭% রিজার্ভেশন পাবে

বিষয়তথ্য
পরীক্ষার নামWBJEE 2026
OBC Status পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ08 জুন 2026
পোর্টাল চালু08 জুন 2026
শেষ তারিখ11 জুন 2026 (রাত 11:59)
সংরক্ষণ শতাংশ7%
OBC তালিকা66টি স্বীকৃত শ্রেণি

যে সকল ছাত্র-ছাত্রীরা পুরনো কাস্ট সার্টিফিকেট অনুযায়ী WBJEE পরীক্ষার জন্য আবেদন করেছিলে তোমাদের ক্যাটাগরি আপডেট করতে হবে, এর জন্য তোমাদের নির্দিষ্ট পোর্টাল চালু করা হয়েছে সেখানে অ্যাপ্লিকেশন আইডি এবং রোল নাম্বার দিয়ে লগ-ইন করে এই স্ট্যাটাস আপডেট করতে পারবে।

OBC ক্যাটাগরি আপডেট কাদের করতে হবে ও কারা রিজার্ভেশন সুবিধা পাবে

— Advertisement —

কাদের এই পোর্টালে আপডেট করতে হবে এবং ওবিসি সার্টিফিকেটের নিয়ম কী, তা নিচে সহজ পয়েন্টে দেওয়া হলো:

  • ভ্যালিড সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক: আবেদনকারী প্রার্থীর নিজের নামে একটি ওবিসি সার্টিফিকেট থাকতে হবে। বাবার সার্টিফিকেট দিয়ে এই ক্লেইম করা যাবে না।
  • ৬৬টি লিস্টের অন্তর্ভুক্তি: প্রার্থীর ওবিসি সার্টিফিকেটে যে কাস্টের নাম উল্লেখ আছে, সেটি অবশ্যই রাজ্যের নতুন ৬৬টি কাস্টের তালিকার মধ্যে থাকতে হবে।
  • সার্টিফিকেট বাতিল ও রিভ্যালিডেশন সংক্রান্ত নিয়ম: সার্টিফিকেটটি ওবিসি ক্যানসেল হওয়ার আগে তৈরি করা নাকি পরে রিভ্যালিডেট করা—সেটা এখানে ম্যাটার করে না। যদি তোমার কাস্ট ওই ৬৬টি তালিকার মধ্যে থাকে এবং তোমার কাছে একটি ভ্যালিড সার্টিফিকেট থাকে, তবেই তুমি ওবিসি রিজার্ভেশন পাবে।
  • নতুন করে NCL বানানোর প্রয়োজন নেই: অনেক ছাত্র-ছাত্রীর মনে প্রশ্ন থাকে যে সেন্ট্রাল ফরম্যাটে আবার নতুন করে NCL (Non-Creamy Layer) সার্টিফিকেট বের করতে হবে কিনা। এক্ষেত্রে জানিয়ে রাখি, নতুন করে কোনো এনসিএল (NCL) বানানোর প্রয়োজন নেই, নিজের নামে থাকা সঠিক ওবিসি সার্টিফিকেটই যথেষ্ট।

জেনারেল (General) ক্যান্ডিডেটদের কি লগ-ইন করতে হবে?

সাধারণ বা আনরিজার্ভড (UR) ক্যান্ডিডেটদের জন্য এই পোর্টালে এসে আপডেট করা বাধ্যতামূলক বা ম্যান্ডেটারি নয়। কিন্তু সুরক্ষার স্বার্থে (For Safety/Surety) প্রত্যেক জেনারেল ক্যান্ডিডেটেরও একবার লগ-ইন করে নেওয়া উচিত।

  • লগ-ইন করে একবার মেক শিওর (Make Sure) হয়ে যান যে তোমার ক্যাটাগরি স্ট্যাটাসটি ‘Unreserved’ (UR) ই দেখাচ্ছে কিনা।
  • কোনো টেকনিক্যাল সমস্যা বা ভুলের কারণে যদি সেখানে ওবিসি (OBC) হয়ে থাকে, আর অ্যাডমিশনের সময় তুমি যদি ওবিসি সার্টিফিকেট দেখাতে না পারো, তবে তোমার অ্যাডমিশন বা ভর্তি সরাসরি বাতিল হয়ে যাবে। তাই একবার চেক করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

অবশ্যই দেখো: WBJEE Rank Card GMR, PMR, TFW Rank, ইঞ্জিনিয়ারিং ফার্মাসি! সম্পূর্ণ জেনে নাও

WBJEE OBC Status Update: স্টেপ বাই স্টেপ পদ্ধতি

তুমিও যদি ২০২৬ শিক্ষাবর্ষের OBC ক্যাটাগরির WBJEE পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই নিম্নলিখিত পদ্ধতিতে OBC Status পরিবর্তন এবং কনফার্ম করতে পারবে-

  • WBJEE OBC Status Update করার জন্য প্রথমে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (https://wbjeeb.in/) ভিজিট করো।
  • এরপর ওয়েবসাইটের হোমপেজে থাকা “Recent Update” এর মধ্য থাকা “Updating WBJEE 2026 OBC Status” অপশনটিতে ক্লিক করো

এরপর তোমার সামনে একটি নতুন পেজ ওপেন হবে, সেখানে তুমি তোমার Application Number, Roll Number ও Date of Birth দিয়ে লগইন করে তুমি তোমার OBC স্ট্যাটাস আপডেট করে নিতে পারবে।

বিষয়লিংক
WBJEE OBC ক্যাটাগরি আপডেটের অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload Notice ↓
WBJEE OBC ক্যাটাগরি আপডেটের ডাইরেক্ট লিংকClick Here →
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbjeeb.nic.in/

দেখে নিন: Westbengal OBC List 2026: OBC-A ও OBC-B বাতিল! সরকারি তালিকা

Join Group

Telegram

Share