Westbengal OBC List 2026: OBC-A ও OBC-B বাতিল! সরকারি তালিকা প্রকাশ, 7% রিজার্ভেশন দেখে নিন

Anjan Mahata

Updated on:

Westbengal OBC List 2026 & obc reservation rules

West Bengal OBC List 2026 PDF: পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর (Backward Classes Welfare Department) ১৮ মে, ২০২৬ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন OBC লিস্ট জারি করেছে। এছাড়াও রাজ্যের চাকরির ক্ষেত্রেও OBC Reservation এর ক্ষেত্রেও পরিবর্তন করা হয়েছে। OBC সার্টিফিকেট নিয়ে বিস্তারিত নতুন আপডেট জানাব এই প্রতিবেদনে এবং প্রতিবেদনের শেষে OBC লিস্ট ডাউনলোডের লিংক দেওয়া রয়েছে

— Advertisement —

West Bengal New OBC List 2026 PDF: পশ্চিমবঙ্গের নতুন ওবিসি তালিকা

ওবিসি (OBC) সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পর অবশেষে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর (Backward Classes Welfare Department) থেকে এই সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, আদালতের নির্দেশ মেনে আপাতত কোন কোন জাতি OBC সংরক্ষণের আওতায় থাকবে সেটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হলো।

প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আইনত বৈধ ৬৬টি ওবিসি জাতির সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো:

নম্বরওবিসি শ্রেণীর নাম (Classes)
কাপালী (Kapali)
বৈশ্য কাপালী (Baishya Kapali)
কুর্মি (Kurmi)
সূত্রধর (Sutradhar)
কর্মকার (Karmakar)
কুম্ভকার (Kumbhakar)
স্বর্ণকার (Swarnakar)
তেলি, কলু (Teli, Kolu)
নাপিত (Napit)
১০যোগী, নাথ (Yogi, Nath)
১১গোয়ালা, গোপ (পল্লব গোপ, বল্লভ গোপ, যাদব গোপ, গোপ, আহির এবং যাদব)
[Goala, Gope (Pallav Gope, Ballav Gope, Yadav Gope, Gope, Ahir and Yadav)]
১২ময়রা (হালুই), মোদক (হালুই) [Moira (Halwai), Modak (Halwai)]
১৩বারুজীবি (Barujibi)
১৪সৎচাষী (Satchasi)
১৫মালাকার (Malakar)
১৬জোলা – আনসারী-মোমিন (Jolah – Ansari-Momin)
১৭কাঁসারী (Kansari)
১৮তাঁতি, তন্তুবায় (Tanti, Tantubaya)
১৯ধানুক (Dhanuk)
২০শঙ্খকার (Shankhakar)
২১কেওরি / কৈরি (Keori / Koiri)
২২রাজু (Raju)
২৩নগর (Nagar)
২৪করণী (Karani)
২৫সরাক (Sarak)
২৬তাম্বুলী / তামািল (Tamboli / Tamali)
২৭কোস্তা / কোষ্ঠা (Kosta / Kostha)
২৮রোনিয়ার / রৌনিয়ার (Roniwar / Rauniyar)
২৯খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত তফসিলি জাতি এবং তাদের বংশধর
(Scheduled Castes converts to Christianity and their progeny)
৩০লাখেরা / লাহেরা (Lakhera / Laahera)
৩১ফকির, সাঁই (Fakir, Sain)
৩২কাহার (Kahar)
৩৩বেতকার / বেন্তকার (Betkar / Bentkar)
৩৪চিত্রকর (Chitrakar)
৩৫ভুজেল (Bhujel)
৩৬নেওয়ার (Newar)
৩৭মাঙ্গার (Mangar)
৩৮নেমবাং (Nembang)
৩৯সাম্পাং (Sampang)
৪০বুংছেং (Bungchheng)
৪১থামি (Thami)
৪২যোগী (Jogi)
৪৩ধিমাল (Dhimal)
৪৪হাওয়ারী, ধোবি – তফসিলি জাতির তালিকাভুক্ত ছাড়া অন্যান্য
[Hawari, Dhobi (other than those included in the list of Scheduled Castes)]
৪৫ভর (Bhar)
৪৬খণ্ডায়ত (Khandait)
৪৭গাঙ্গোট (Gangot)
৪৮তূর্হা (Turha)
৪৯ধুনিয়া (Dhunia)
৫০পাটিদার (Patidar)
৫১কসাই (Kasai)
৫২হেলে / হালিয়া / চাষী-কৈবর্ত, দাস কৈবর্ত
(Hele / Halia / Chasi-Kaibartta, Das Kaibartta)
৫৩বংশী বর্মন (Bansi Barman)
৫৪নাশিয়া-সেখ (Nashya-Sekh)
৫৫পাহাড়িযা – মুসলিম (Pahariaya – Muslim)
৫৬Khen (Non-Bania category)
৫৭Sukli
৫৮Sunuwar
৫৯Bharbhuja
৬০Dewan
৬১Rai (including Chamling)
৬২Rayeen (Kunjra)
৬৩Shershabadia
৬৪Devanga
৬৫Hajjam (Muslim)
৬৬Chowduli (Muslim)

জেনে রাখুন! OBC NCL Certificate: কিভাবে বানাবেন? কি কি লাগবে? সমস্ত তথ্য সহ আবেদন পদ্ধতি এবং সুযোগ সুবিধা

OBC-A ও OBC-B বাতিল

— Advertisement —

পূর্ববর্তী সরকার ২০১১ সালে ক্ষমতায় আসার পর OBC কাস্ট কে দুই ভাগে ভাগ করেছিল OBC-A ও OBC-B এবং একাধিক শ্রেণীর মানুষকে OBC-A ও OBC-B এর আওতায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু বর্তমান নবনির্মিত সরকার পূর্ববর্তী সরকারের সমস্ত নিয়ম বাতিল করে বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়ে দিলেন ২০১০ সালের পূর্ববর্তী OBC তালিকার ৬৬টি শ্রেণীই কেবল এখন থেকে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে OBC কাস্টের মর্যাদা পাবে

অর্থাৎ এবার থেকে আর OBC কাস্টের মধ্য OBC-A ও OBC-B ভাগ রইল না! এবং ২০১১ সালে পরবর্তীতে OBC লিস্টে যুক্ত হওয়া সকল শ্রেণীর মানুষদের নতুন OBC লিস্ট থেকে বাদ দেওয়া হল।

রাজ্যের চাকরির ক্ষেত্রে OBC Reservation

রাজ্য সরকারের যে কোন চাকরির ক্ষেত্রে OBC Reservation আগের তুলনায় কম করা হয়েছে। এর আগে চাকরির ক্ষেত্রে OBC-A এর Reservation ছিল ১০% ও OBC-B এর ছিল ৭%, এক্ষেত্রে OBC-A ও OBC-B মিলিয়ে মোট Reservation

বর্তমানে OBC-A ও OBC-B বাতিল করে শুধুমাত্র OBC কাস্ট করা হয়েছে, এবং জানানো হয়েছে ২০১০ সালের পূর্ববর্তী ওবিসি তালিকার ৬৬টি শ্রেণীই কেবল এখন থেকে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি এবং অন্যান্য সরকারি পরিষেবায় ৭% সংরক্ষণ সুবিধা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

তথ্যলিংক
পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটhttps://castcertificatewb.gov.in/
Official Notification & OBC List 2026Download PDF

Join Group

Telegram

Share