WB Madhyamik Result 2026: ৮ই মে মাধ্যমিকের রেজাল্ট! অনলাইনে চেক, স্কুলে কবে পাবে? দেখে নিন

Arpita Paul

Published on:

WBBSE Madhyamik Result Date 2026 8th May Online Check

দীর্ঘ প্রতীক্ষার শেষে অবশেষে স্পষ্ট হল দিনক্ষণ। মাধ্যমিক পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে? অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা করল WBBSE বোর্ড। শুক্রবার প্রকাশিত অফিসিয়াল প্রেস রিলিজে পর্ষদ স্পষ্ট জানিয়েছে যে, ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল ৮ মে প্রকাশ করা হবে

— Advertisement —

WBBSE Madhyamik Result 2026: কী বলছে অফিসিয়াল নোটিস

যদিও ফল ঘোষণার নির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি, তবে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে— সমস্ত আপডেট শুধুমাত্র Official মাধ্যমেই জানানো হবে। একই সঙ্গে স্কুলগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে ফল প্রকাশের দিনই পরীক্ষার্থীদের হাতে মার্কশিট পৌঁছে দেওয়া যায়

হাইলাইটস (Madhyamik Result 2026 Highlights)

  • Madhyamik Result 2026 প্রকাশ: 08 May 2026 (Friday)
  • একই দিনে অনলাইনে রেজাল্ট চেক ও স্কুল থেকেই একই দিনে মার্কশিট বিতরণ হবে।
বিষয়তথ্য
পরীক্ষা নামMadhyamik Pariksha 2026
বোর্ডWBBSE
পরীক্ষা সময়02 Feb – 12 Feb 2026
ফল প্রকাশের তারিখ08 May 2026
পরীক্ষার্থীর সংখ্যা~9.5 লক্ষ
Result Modeঅনলাইন এবং স্কুলের মারফতে
Online + School Marksheet

Madhyamik Result Check করার সম্পূর্ণ প্রক্রিয়া (Step-by-Step)

মাধ্যমিকের ফল প্রকাশের পর ছাত্রছাত্রীরা খুব সহজেই নিজেদের রেজাল্ট চেক করতে পারবে,

  • Official Website-এ (WBBSE Result Portal) অথবা ‘Result Edutips‘ এই পোর্টালেও রেজাল্ট দেখা যাবে।
  • “Madhyamik Result 2026” লিঙ্কে ক্লিক করো
  • Enter করো Roll Number & Date of Birth
  • Submit করলে স্ক্রিনে দেখাবে তোমার Result।
  • ভবিষ্যতের জন্য Print / Screenshot করে রাখো, পাশাপাশি, নিজের স্কুল থেকেও Original Marksheet সংগ্রহ করতে পারবে।
— Advertisement —

ফল প্রকাশের আগে অযথা গুজবে কান না দিয়ে শুধুমাত্র Official Update-এই ভরসা রাখো।
নিজের Roll Number, Admit Card আগেই হাতের কাছে রাখো, যাতে Result বেরোনোর সময় কোনও সমস্যা না হয়।

অফিশিয়াল নোটিশ ও রেজাল্ট চেক করার লিংক

Madhyamik Pariksha (Secondary Examination), 2026 – Publication of Results
গুরুত্বপূর্ণ তথ্যলিংক
মাধ্যমিক রেজাল্ট অফিসিয়াল নোটিস দেখুন (Official PDF Notice)
No: DS(C)/073/26
Date : 17.04.2026
↓ Download PDF
Edutips রেজাল্ট পোর্টাল (অফিসিয়াল রিকগনাইজ)result.edutips.in

অবশ্যই দেখুন: মাধ্যমিক পাশের পর স্কলারশিপ টাকা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কারণে এ বছরের মাধ্যমিক পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হয়েছিল। ফেব্রুয়ারির শুরুতেই পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত খাতা মূল্যায়নের কাজ শুরু হয় এবং এপ্রিল মাসের মধ্যেই সমস্ত নম্বর জমা পড়ে যায় এবং শুরু হয় পুনরায় যাচাই (Rechecking) ও ‘RA Process’। অবশেষে ৮ই মে রেজাল্ট প্রকাশিত হবে।

Join Group

Telegram

Share