মাধ্যমিক ২০২৬ পরীক্ষার Post Publication Review (PPR) এবং Post Publication Scrutiny (PPS)-এর ফলাফল আজ। যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিকের ফল প্রকাশের পর নম্বর পুনর্মূল্যায়ন বা স্ক্রুটিনির জন্য আবেদন করেছিল, তারা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবে।
Madhyamik PPR/PPS Result 2026: মাধ্যমিক রিভিউ স্কুটিনি রেজাল্ট প্রকাশিত
আজ ১৬ জুন ২০২৬ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) প্রকাশ করল মাধ্যমিক ২০২৬ পরীক্ষার রিভিউ/স্ক্রুটিনি (PPR/PPS) এর ফলাফল! রেজাল্ট বর্তমানে লাইভ হয়ে গিয়েছে, সকাল ১১টা থেকে তোমরা এখনই নিজেদের মোবাইলের মাধ্যমেই এই রেজাল্ট চেক করা যাচ্ছে বোর্ডের অফিসিয়াল রেজাল্ট পোর্টালে।
| বিষয় | তথ্য |
|---|---|
| পরীক্ষার নাম | Madhyamik Pariksha (SE) 2026 |
| ফলাফলের ধরন | PPR/PPS Result 2026 |
| ফলাফল প্রকাশের তারিখ | 16 June 2026 |
| ফলাফল প্রকাশের সময় | 11:00 AM |
| রেজাল্ট দেখার মাধ্যম | Online |
How to Check Result (Direct Link) কীভাবে PPR/PPS রেজাল্ট দেখবে?
আজ প্রকাশিত ফলাফল খুব সহজেই অনলাইনে দেখা যাবে। রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের Madhyamik Roll Number, Date of Birth (DOB) -এই দুটি তথ্য লাগবে! নিচের ধাপ অনুসরণ করে সহজেই রেজাল্ট চেক করা যাবে —
Step 1: অফিসিয়াল রেজাল্ট পোর্টাল result.wbbsedata.com-এ প্রবেশ করতে হবে। (সরাসরি লিংক দেওয়া আছে।)
Step 2: নিজের Roll Number এবং Date of Birth সঠিকভাবে লিখতে হবে।
Step 3: এরপর Submit বাটনে ক্লিক করলেই স্ক্রিনে PPR/PPS ফলাফল দেখা যাবে।
| অফিসিয়াল রেজাল্ট পোর্টাল Madhyamik PPR/PPS Result 2026 | Check Online → |
Result Change হলে পরবর্তী Process কী?
যেসব পরীক্ষার্থীর PPR (Review) বা PPS (Scrutiny)-এর ফল প্রকাশের পরে নম্বর পরিবর্তন (Marks Changed) হবে, শুধুমাত্র তাদের জন্য নতুন Revised Marksheet ও Certificate ইস্যু করা হবে।
পরীক্ষার্থীদের অবশ্যই পূর্ব-প্রাপ্ত মার্কশিট এবং সার্টিফিকেট স্কুলে জমা দিতে হবে তারপরে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট স্কুলগুলি 18 June 2026 থেকে 25 June 2026-এর মধ্যে নিজ নিজ Regional Office থেকে সংশোধিত নথিপত্র সংগ্রহ করবে।
একাদশ প্রথম সেমিস্টার সিলেবাস: WBCHSE Class 11 1st Semester Syllabus PDF 2026 (All Subjects)
পরীক্ষার্থীদের আলাদা করে পর্ষদের অফিসে যাওয়ার প্রয়োজন নেই। যাদের নম্বর পরিবর্তন হবে, তারা নিজেদের স্কুলের সঙ্গে যোগাযোগ করে নতুন মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। তাই স্কুল কর্তৃপক্ষের নির্দেশ অবশ্যই অনুসরণ করতে হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


