WB Govt. Holiday 2026: রাজ্যে সরকারি অফিস ও স্কুল-কলেজে নতুন ছুটির ঘোষণা! নবান্নের নোটিশ দেখে নাও

Anjan Mahata

Published on:

WB Gov. Vishwakarma Puja Holiday 2026

রাজ্যে সরকারি কর্মচারী এবং শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য জরুরি খবর। ২০২৬ সালের বিশ্বকর্মা পুজো উপলক্ষে সরকারি ছুটি সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দপ্তরের (Audit Branch) জারি করা এই বিজ্ঞপ্তিতে ছুটির তারিখে পরিবর্তন এনে সংশোধিত দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। কোন তারিখে ছুটি থাকবে? নবান্নের নোটিশে কি জানানো হয়েছে বিস্তারিত দেখে নিন আজকের এই প্রতিবেদনে।

— Advertisement —

Vishwakarma Puja Holiday 2026: বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি ঘোষণা নবান্নের

আগে প্রকাশিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী বিশ্বকর্মা পুজোর জন্য ১৭ই সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) ছুটি নির্ধারিত ছিল। তবে ২০২৬ সালে বিশ্বকর্মা পুজো ১৮ই সেপ্টেম্বর (শুক্রবার) পালিত হবে। এই কারণে নবান্নের পক্ষ থেকে পূর্বের ছুটির দিন সংশোধন করে নতুন ছুটির তারিখ ঘোষণা করা হয়েছে।

বিষয়বিস্তারিত
বিজ্ঞপ্তি প্রদানকারী দপ্তরFinance Department (Audit Branch), Government of West Bengal
বিজ্ঞপ্তি নম্বর (Memo No.)No. 3446-F(P2)
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১৪ সেপ্টেম্বর ২০২৬ (14/09/2026)
পূর্বের নোটিশ (অপ্রাসঙ্গিক)Notification No. 4188-F(P2), Dated- 27/11/2025
আগে ছুটির তারিখ ছিল১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার (17th September, 2026)
নতুন সংশোধিত ছুটির তারিখ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার (18th September, 2026)

কোন কোন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে?

অর্থ দপ্তরের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি দপ্তর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে এই দিন পূর্ণদিবস ছুটি থাকবে। রাজ্য সরকারের এই নির্দেশের আওতায় নিম্নলিখিত সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে:

  • সরকারি দপ্তর: State Government Offices (রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত অফিস)।
  • শিক্ষা প্রতিষ্ঠান: রাজ্যের অন্তর্গত সমস্ত Educational Institutions (সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়)।
  • স্বায়ত্তশাসিত ও স্থানীয় সংস্থা: Local Bodies, Statutory Bodies, Boards এবং Corporations।
  • সরকারি উপক্রম: State Government-controlled / owned Undertakings এবং পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন অন্যান্য প্রতিষ্ঠান।

অবশ্যই পড়ুন: Ashirwad Ka Diya: প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘আশীর্বাদের প্রদীপ’ জ্বালবে পড়ুয়ারা! স্কুলে প্রতিযোগিতা ও অনুষ্ঠান

নতুন ছুটির দিন ও অফিসিয়াল বিজ্ঞপ্তি

— Advertisement —

যেহেতু ২০২৬ সালে বিশ্বকর্মা পুজো ১৮ই সেপ্টেম্বর শুক্রবার পড়েছে, তাই এই দিনটিকে State Government Holiday হিসেবে ঘোষণা করা হলো। ফলস্বরূপ, শুক্রবার ছুটি থাকায় শনি ও রবিবারের সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত হয়ে অনেকেই টানা ছুটির সুযোগ পাবেন।

Vishwakarma Puja Holiday 2026 – Government of West Bengal
নবান্নের অফিসিয়াল বিজ্ঞপ্তি

জেনে রাখুন: Syllabus Curriculum: প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক সিলেবাসে পরিবর্তন? কমিটি গঠন করল সরকার

বিষয়লিংক
নবান্নের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুনDownload PDF↓
পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটhttps://finance.wb.gov.in/

পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের প্রকাশিত অফিশিয়াল নোটিশ (No. 3446-F(P2), Dated 14/09/2026) অনুযায়ী এই নিয়ম অবিলম্বে কার্যকর করা হবে। বিশ্বকর্মা পুজোর এই বিশেষ ছুটির আপডেটটি আপনার সহকর্মী, বন্ধুবান্ধব এবং শিক্ষার্থীদের কাছে শেয়ার করে জানিয়ে দিন।

Join Group

Telegram

Share