রাজ্যের সকল বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর! রাজ্যের নবনির্মিত সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় আজ ৪ ঠা জুন, ২০২৬ বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন খুব শীঘ্রই রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে ১১ হাজার এরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? কোন দফতরে কত শূন্যপদ? বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।
WB Panchayat Recruitment 2026: ১১ হাজারের বেশি শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ
নতুন সরকার গঠিত হওয়ার পরেই মাননীয় দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছিলেন রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলিতে বিপুল শূন্য পদ রয়েছে। সেই সময় তিনি আনুমানিক ঘোষণা করেছিলেন রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলোতে ৬৫০০+ বেশি শূন্যপদে নিয়োগ করা হবে।
পরবর্তীতে মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছেন রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলিতে প্রচুর শূন্য পদ রয়েছে তাই শূন্য পদের পরিমাণ বাড়িয়ে ১১,১৫৪ করা হবে। এছাড়াও তিনি জানিয়েছেন পরবর্তী সময়ে গ্রামীণ মানুষদের বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য জোর কদমে কাজ করবে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি।
দেখে নিন: WB Gram Panchayat Syllabus PDF (Secretary, Sahayak): পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস
দপ্তর অনুযায়ী শূন্য পদের তালিকা (Vacancy)
রাজ্যের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে মোট ১১,১৫৪টি শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। কোন দপ্তরে নিয়োগ করা হবে তার নিচে দেওয়া হল-
| দপ্তর | শূন্য পদের সংখ্যা |
|---|---|
| গ্রাম পঞ্চায়েত | ৯,৯৩৬ |
| পঞ্চায়েত সমিতি | ৬৬০ |
| জেলা পরিষদ | ৫৫৮ |
| মোট শূন্যপদ | ১১,১৫৪ |
WB Gram Panchyat Form Fill Up: কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে?
পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনো জারি করা হয়নি কিন্তু পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের বক্তব্য অনুযায়ী ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কে নির্দেশ দেওয়া হয়েছে তাদের নিজে নিজে শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে জানাতে, অর্থাৎ আগামী ১ থেকে ২ মাসের মধ্যেই আবেদন প্রক্রিয়ায় শুরু হবে।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| নিয়োগ | গ্রাম পঞ্চায়েতে নিয়োগ (WB Panchayat Recruitment) |
| পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগের লেটেস্ট আপডেট সমস্ত তথ্য | Click Here ➣ |
| নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট | https://wbprms.in/ |
| আবেদন শুরুর তারিখ | শীঘ্রই জানানো হবে |
মিস করবেন না! WB Panchayat Previous Year All Question: পঞ্চায়েত পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র PDF ডাউনলোড!
সরকার পরিবর্তনের ফলে পঞ্চায়েত নিয়োগ ছাড়াও আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে রাজ্যে আরও একাধিক পদে নিয়োগ করা হবে, তাই চাকরির পরীক্ষার প্রস্তুতি জোর কদমে চালিয়ে যান।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

