WBBME Madrasah Result 2026: হাই মাদ্রাসা, আলিম-ফাজিল পরীক্ষার ফল! অনলাইনে চেক দেখে নিন

Anjan Mahata

Published on:

WBBME Madrasha Result 2026 Online Check

দীর্ঘ প্রতীক্ষার অবসান! মাধ্যমিকের সঙ্গেই প্রকাশিত হতে চলেছে মাদ্রাসা বোর্ডের ফলাফল। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ (WBBME) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ২০২৬ সালের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল আগামী ৮ মে প্রকাশ করা হবে। একই দিনে ফাজিলের পুরনো পাঠ্যক্রম এবং ফাজিল তৃতীয় বর্ষের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফলও প্রকাশিত হবে।

— Advertisement —

WBBME Madrasah Result 2026: ৮ই মে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল

পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শুক্রবার (৮ মে) কলকাতার বিধাননগরের মৌলানা আবুল কালাম আজাদ ভবন থেকে দুপুর ২টো নাগাদ আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হবে। উল্লেখ্য যে, গত ২৯ জানুয়ারি এই পরীক্ষা শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল ১৪ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিকের মতো এবার মাদ্রাসা বোর্ডের ফাজিলেও প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে।

বিষয়বিবরণ
পরীক্ষার নামHigh Madrasah, Alim & Fazil Exam 2026
বোর্ডWBBME (West Bengal Board of Madrasah Education)
পরীক্ষার সময়২৯ জানুয়ারি – ১৪ ফেব্রুয়ারি ২০২৬
ফল প্রকাশের তারিখ০৮ মে ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইটwww.wbbme.org
Result Modeঅনলাইন এবং নির্দিষ্ট বিতরণ কেন্দ্র

Madrasah Result Check করার সম্পূর্ণ প্রক্রিয়া (Step-by-Step)

৮ মে দুপুর আড়াইটে থেকে (8th May 2:50 PM) ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে নিজেদের রেজাল্ট ও মার্কশিট চেক করতে পারবে। মাদ্রাসা বোর্ডের দশম শ্রেণীর রেজাল্ট চেক করার পদ্ধতি নিচে দেওয়া হল-

  • পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbme.org অথবা www.wbbmeexam.org/marksheet/login-এ যান।
  • হোমপেজে “Madrasah Examination Result 2026” লিঙ্কে ক্লিক করুন।
  • নিজের Roll Number এবং Date of Birth সঠিকভাবে ইনপুট করুন।
  • ‘Submit’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার রেজাল্ট দেখা যাবে।
— Advertisement —

ভবিষ্যতের প্রয়োজনে রেজাল্টের একটি প্রিন্টআউট বা স্ক্রিনশট নিয়ে রাখুন। একই দিনে অনলাইনে রেজাল্ট চেক ও স্কুল থেকেই একই দিনে মার্কশিট বিতরণ হবে।

মার্কশিট বিতরণ ও বিতরণ কেন্দ্রসমূহ

ফল প্রকাশের দিনই বিভিন্ন কেন্দ্র থেকে মার্কশিট ও শংসাপত্র বিতরণ করা হবে। মার্কসিট বিতরণের উল্লেখযোগ্য কিছু কেন্দ্র হলো:

  • বহরমপুর বিতরণ কেন্দ্র (মুর্শিদাবাদ)
  • ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা (নদিয়া)
  • সামসিয়া হাই মাদ্রাসা (দার্জিলিং)
  • সুক্তাবারি একরামিয়া হাই মাদ্রাসা (কোচবিহার)
  • পরমহংসপুর বরকাতিয়া হাই মাদ্রাসা (পূর্ব মেদিনীপুর)
  • এসএমআই হাই মাদ্রাসা (পশ্চিম মেদিনীপুর), বর্ধমান হাই মাদ্রাসা, বীরভূমের হামিদিয়া হাই মাদ্রাসা ইত্যাদি।

জেনে রাখুন: Govt Scholarship: মাধ্যমিক/HS কত নম্বরে কোন সরকারি স্কলারশিপ? কত টাকা পাওয়া যাবে? দেখে নিন

অফিশিয়াল নোটিশ ও রেজাল্ট চেক করার লিংক

High Madrasah, Alim, & Fazil Results 2026
RESULTS ON MAY 08, 2026 AT 2.30 PM
গুরুত্বপূর্ণ তথ্যলিংক
মাদ্রাসা রেজাল্ট অফিসিয়াল নোটিসDownload Notice
রেজাল্ট চেক করার ডাইরেক্ট লিক https://www.wbbme.org
https://wbbmeexam.org/marksheet/login

রেজাল্ট দেখার সময় সার্ভারে চাপ থাকতে পারে, তাই ধৈর্য ধরুন। শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ফলাফল যাচাই করুন। আপনার অ্যাডমিট কার্ডটি হাতের কাছেই রাখুন। সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা রইল!

Join Group

Telegram

Share