WB Madhyamik Result 2026: পাশের হার ৮৬.৮৩ শতাংশ, মেধা তালিকায় এগিয়ে কোন জেলা

Anjan Mahata

Updated on:

WB Madhyamik Result 2026 Top 10 Merit List

প্রত্যাশিতভাবেই পরীক্ষা শেষের ৮৪ দিনের মাথায় প্রকাশিত হলো ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ, ৮ মে শুক্রবার, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবার পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতেই এগিয়ে আনা হয়েছিল।

— Advertisement —

Madhyamik Result 2026: একনজরে মাধ্যমিক ২০২৬ পরীক্ষা

এ বছর ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলেছিল। পর্ষদ সভাপতি জানান, এ বছর রেকর্ড সময়ের মধ্যে খাতা মূল্যায়ন করে ফলাফল প্রস্তুত করা হয়েছে।

  • মোট পরীক্ষার্থী: এ বছর মোট ৯ লক্ষ ৭১ হাজার ৬২৫ জন নাম নথিভুক্ত করেছিল। পরীক্ষায় বসেছিল ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন
  • ছাত্র বনাম ছাত্রী: পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ৪ লক্ষ ২৩ হাজার ১০৩ জন এবং ছাত্রী সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৬৫০ জন। অর্থাৎ, এ বছরও পরীক্ষার্থীর সংখ্যার বিচারে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা।
  • পাশের হার: এ বছর রাজ্যে সামগ্রিক পাশের হার ৮৬.৮৩ শতাংশ। গত বছর (২০২৫) এই হার ছিল ৮৬.৫৬ শতাংশ। অর্থাৎ, গতবারের তুলনায় পাশের হার কিছুটা বেড়েছে।

মাধ্যমিকের ফলাফলে শীর্ষ জেলা

এ বছর মেধাতালিকায় প্রথম দশে রয়েছে মোট ১৩১ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছাত্র সংখ্যা ১০৩ এবং ছাত্রী ২৮ জন। রাজ্যের ১৯টি জেলার ছাত্রছাত্রীরা প্রথম দশের এই তালিকায় জায়গা করে নিয়েছে।

— Advertisement —

মেধাতালিকায় এগিয়ে থাকা কয়েকটি জেলার পরিসংখ্যান:

  • বাঁকুড়া: ১৪ জন
  • উত্তর দিনাজপুর: ১৪ জন
  • দক্ষিণ ২৪ পরগণা: ১১ জন
  • হুগলি: ৯ জন
  • বীরভূম: ৬ জন

পাশের হারের নিরিখে এ বছর জেলাগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে কালিম্পং। জেলাভিত্তিক পাশের হারের সেরা তিন হলো:

  • ১. কালিম্পং: ৯৫.১০ শতাংশ
  • ২. পূর্ব মেদিনীপুর: ৯৪.৮২ শতাংশ
  • ৩. কলকাতা: ৯২.৩১ শতাংশ

বিস্তারিত: Madhyamik Pass Marks, Grade, Division: মাধ্যমিক পাশ নম্বর, Star লেটার ও গ্রেড! পর্ষদের নতুন নিয়ম

মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা: Madhyamik Top 10 List 2026

কঠোর পরিশ্রমের মাধ্যমে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের শিখরে পৌঁছেছে এ বছরের কৃতি ছাত্রছাত্রীরা। পর্ষদ ঘোষিত প্রথম দশে স্থান পাওয়া ১৩১ জন মেধাবীর বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো।

স্থান ও প্রাপ্ত নম্বরনাম ও বিদ্যালয়ের নাম
প্রথম (৬৯৮)* অভিরূপ ভদ্র — রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির
দ্বিতীয় (৬৯৬)* প্রিয়তোষ মুখোপাধ্যায় — সরোজিনী দেবী স্মৃতিমন্দির
তৃতীয় (৬৯৫)* সৌর জানা — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
* অঙ্কন কুমার জানা — রামকৃষ্ণ শিক্ষামন্দির
* মৈনাক মন্ডল — বাঁকুড়া ক্রিশ্চান কলেজিয়েট স্কুল
চতুর্থ (৬৯৪)* অরিজিৎ বর — ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবন
* রোম কর্মকার — বাঁকুড়া জেলা স্কুল
* সৌদীপ দাস — সারদা বিদ্যামন্দির
* সোহম জোয়ারদার — রায়গঞ্জ করোনেশন হাই স্কুল
পঞ্চম (৬৯৩)* দ্বৈপায়ন বিশ্বাস — বাদকুল্লা ইউনাইটেড অ্যাকাডেমি
* স্যমন্তক কুন্ডু — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়
* স্বরূপ কণ্ঠ — জটেশ্বর হাই স্কুল
* বেদশ্রুতি সিংহ — ইসলামপুর গার্লস হাই স্কুল
* সন্ময় দেবনাথ — সারদা বিদ্যামন্দির
* আয়ুষ সাহা — বালুরঘাট হাই স্কুল
* অনরণ্য সরকার — বালুরঘাট হাই স্কুল
ষষ্ঠ (৬৯২)* আদৃত গোস্বামী — রহড়া রামকৃষ্ণ মিশন
* বিদিশা হালদার — সারদা বিদ্যাপীঠ হাইস্কুল
* শঙ্খদীপ মান্না — সুরতপুর শ্রী অরবিন্দ শতবার্ষিকী বিদ্যামন্দির
* অর্ণব বর্মন — চিংনগুর্দানিয়া মডেল হাই স্কুল
* অগ্নিপ্রভ নন্দ — তমলুক হ্যামিল্টন হাই স্কুল
* অগ্নিক মাল — বিষ্ণুপুর হাই স্কুল
* সপ্তাশ্ব চট্টোপাধ্যায় — অমর কানন দেশবন্ধু বিদ্যালয়
* সৌমাল্য চন্দ্র — কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন
* অর্জয়িতা চক্রবর্তী — বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল
* সোহিনী কোলে — পরমবুয়া জগদ্ধাত্রী হাই স্কুল
* রৌনক মিত্র — ঘোক্সাডাঙা প্রামাণিক হাই স্কুল
সপ্তম (৬৯১)* দীপ্তরাগ নাথ — গোপালনগর এমএসএস হাই স্কুল
* শুচিস্মিতা পণ্ডিত — গোপালনগর এমএসএস হাই স্কুল
* দেবাদৃতা সরকার — আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাই স্কুল
* স্বর্ণাভ সর্দার — নবদ্বীপ বকুলতলা হাই স্কুল
* এ এস এম সায়াদাতুল্লাহ — বারাসাত পেয়ারি চরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল
* চম্পক দাস মুন্সি — কাঁচড়াপাড়া হারনেট হাই স্কুল
* শ্রীজা বন্দ্যোপাধ্যায় — নৈহাটি কাত্যায়নি গার্লস হাই স্কুল
* অনিশ দাস — রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম
* সোমজ্যোতি দাস — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়
* অভিনব প্রতিহার — পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ
* অভিষিক্তা রায় — রামকৃষ্ণ শিক্ষামন্দির হাই স্কুল
* অবিরূপ দে — তমলুক হ্যামিলটন হাই স্কুল
অষ্টম (৬৯০)* কুন্তল পাঞ্জা, সঞ্চয়ন ভৌমিক — কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল
* অর্কপ্রভ পাল — আরামবাগ হাই স্কুল
* তানিশা ফকির — কৈলাশ চন্দ্র সাধুখান হাই স্কুল
* স্নেহস্মিতা বর্মন — দিনহাটা গার্লস হাই স্কুল
* দিয়া পাল — রায়গঞ্জ গার্লস হাই স্কুল
* মহাকাশ রায় — কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুল
* কমলেশ সরকার, শুভ্রদীপ মন্ডল — গাজোল হাজী নাকু মহম্মদ হাই স্কুল
* প্রজ্ঞা সাহা — রঘুনাথগঞ্জ রানিভবানী বিদ্যানিকেতন
* মৈনাক চক্রবর্তী — মজিলপুর জেএম ট্রেনিং স্কুল
* জীবিতেশ কয়াল, সৌম্যকান্তি কুইলা, ঐশিক চক্রবর্তী — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়
* অনীক দাস — জুজেরসা প্রাণনাথ মান্না ইনস্টিটিউশন
* সুসার টুডু — তমলুক হ্যামিলটন হাই স্কুল
* শর্মিষ্ঠা গড়াই — দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির
* শুভ্রনীল শিট — বিষ্ণুপুর হাই স্কুল
* অপ্রতিম মন্ডল — বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল
* সৌমাল্য ঘোষ — কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল
* সমন্বয় নস্কর, চেতশী রায় — রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির
* জিসান হোসেন — কুমারগঞ্জ হাই স্কুল
* শাহরিন সুলতানা — মডেল হাই স্কুল (হাই)
* অনিকেত শীল — নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন
* সূর্যস্নাত বর্মন — রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম
* শুভ্রনীল মিস্ত্রী — হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন
* উপায়ন পাল — মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয়
* বোধিসত্ত্ব ঘোষ, সৌম্য সরকার — পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ
* সাত্ত্বিকা চক্রবর্তী — সারদা বিদ্যামন্দির হাই স্কুল
নবম (৬৮৯)* সায়ন পাত্র — মানিকজোড়ে কামিনী কুমারী হাই স্কুল
* সারণ্যা নায়েক — মঙ্গলামারো মঙ্গলা অ্যাকাডেমি
* অনুষ্কা ভক্ত — রামকৃষ্ণ শিক্ষামন্দির (উচ্চ বিদ্যালয়)
* সৌম্যদীপ মাইতি — তমলুক হ্যামিলটন হাই স্কুল
* অরিত্র আচার্য, রূপম আচার্য — কন্দপাসারা দেশপ্রাণ হাই স্কুল
* স্নেহার্ঘ্য পাত্র — পরমানন্দপুর রামনাথ বিদ্যাপীঠ
* অদ্রিজ হাজরা — বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন
* সায়ন কুম্ভকার, মৈনাক নাগ — বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল
* ইন্দ্রনীল মণ্ডল — বাঁকুড়া জেলা স্কুল
* আভাস সরকার — কালনা মহারাজ হাই স্কুল
* সৌমদীপ চক্রবর্তী — ভাতার মাধব পাবলিক হাই স্কুল
* তমোহা কুন্ডু — আরামবাগ গার্লস হাই স্কুল
* সম্বর্ত বেতাল — কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল
* প্রত্যয় সামন্ত — সেকেন্দারপুর রাই কে. পি. পাল বাহাদুর হাই স্কুল
* উজান ঘোষ — বারুইপাড়া রাখাল বিদ্যাপীঠ
* সৃজা দেবনাথ — মাথাভাঙা গার্লস হাই স্কুল
* সৌম্যদীপ রায়, বিবেক সিংহ — সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ)
* প্রণয় দাস — রায়গঞ্জ করোনেশন হাই স্কুল
* এম. ডি. তৌসিফ আফরোজ — গাজোল হাজি নাকু মহম্মদ হাই স্কুল
দশম (৬৮৮)* কস্তুরী সিংহ — লাধুরাম তোষ্ণিওয়াল সারদা বিদ্যামন্দির
* তামিম মণ্ডল — কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল
* সৃজন দে সরকার — রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম
* অয়ন হালদার — দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাই স্কুল
* অনুরাগ মণ্ডল — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়
* শাশ্বত মাইতি — সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির
* সুচিস্মিতা চক্রবর্তী — দেউলপুর হাই স্কুল
* দেব পাল, অর্কপ্রভ চক্রবর্তী, আদিত্য রাজ, শিবম আনন্দ — পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ
* রুদ্রদীপ মণ্ডল — পুরুলিয়া চিত্তরঞ্জন হাই স্কুল
* মৌনালী মণ্ডল — সন্তময়ী গার্লস হাই স্কুল
* ঐশী খামরাই — সারদা বিদ্যামন্দির (হাই স্কুল)
* নয়নিকা পাল — বাঘাদাড়ি দেশপ্রাণ হাই স্কুল
* শৌনক মাজি — তমলুক হ্যামিল্টন হাই স্কুল
* অর্ক মাইতি — কন্দপাসারা দেশপ্রাণ হাই স্কুল
* অভিনন্দিতা জানা — হাঁসচরা সিন্ধুবালা মেমোরিয়াল গার্লস হাই স্কুল
* সায়নী পিচ্ছালি — পাঁশকুড়া গার্লস হাই স্কুল
* দেবাদৃতা কর — পূর্বসুকুটিয়া গোপালকৃষ্ণ বালিকা বিদ্যালয়
* এস কে সাদ হোসেন — নব নালন্দা শান্তিনিকেতন
* প্রত্যয় ঘোষ — পুরন্দরপুর হাই স্কুল
* শরব্যা দেব — বীরভূম জেলা স্কুল
* দ্যুতিমান দে — রামপুরহাট জীতেন্দ্রলাল বিদ্যাভবন
* অর্কদীপ শীল — বিষ্ণুপুর হাই স্কুল
* কৃষ্ণা নন্দী — বাঁকাদহ হাই স্কুল
* সৌম্যজিৎ কুণ্ডু, অভিষেক মণ্ডল — বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল
* অরিত্র চ্যাটার্জী — স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ
* অভিষেক দাস — আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল
* সৃজন দাস — কুচুট প্রিয়গোপাল চৌধুরী হাই স্কুল
* সৌগত পাল, শ্রেয়সী সাহা — গোপালনগর এম এস এস হাই স্কুল
* অর্চিস্মান মজুমদার — জলপাইগুড়ি জেলা স্কুল
* তানভির সাকিব, প্রাঞ্জল মণ্ডল — সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ)
* মনীশ ঘোষ — নালাগোলা হাই স্কুল
* এম. ডি. সাঈদ আলম — টার্গেট পয়েন্ট স্কুল

অবশ্যই দেখবেন: Madhyamik Pass Scholarship 2026: মাধ্যমিক পাশ স্কলারশিপ

গুরুত্বপূর্ণ লিংক

বিষয়লিংক
মাধ্যমিক রেজাল্ট চেক ওয়েবসাইটMP Result Check →

মাধ্যমিক মেধাতালিকা জেলা ভিত্তিক সাফল্য বিস্তারিত নোটিশ
Download Notice

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল সফল ছাত্রছাত্রীদের Edutips-এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। যারা এই পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারোনি, তারা ভেঙে না পড়ে আগামী দিনের জন্য আরও দৃঢ়ভাবে প্রস্তুতি নাও—সাফল্য আসবেই।

Join Group

Telegram

Share