WB DPharm Admission 2026: উচ্চমাধ্যমিক পাশে সরকারি ডিপ্লোমা ফার্মাসি ভর্তি! আবেদন দেখে নিন

Anjan Mahata

Updated on:

West Bengal Govt DPharm Admission 2026

উচ্চ মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের জন্য দারুন সুযোগ, পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা বিভাগের তরফ থেকে 2026-27 শিক্ষাবর্ষের জন্য ডিপ্লোমা ইন ফার্মেসি (D.Pharm) কোর্সে ভর্তি নোটিফিকেশন বিভিন্ন সরকারি কলেজে সরাসরি ভর্তির সুযোগ মিলবে, সম্পূর্ণ অনলাইনে আবেদন হবে কমন এডমিশন পোর্টালের মাধ্যমে – বিস্তারিত আজকের প্রতিবেদনে।

— Advertisement —

WBSCTE DPharm Admission 2026: পশ্চিমবঙ্গে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে ভর্তি

সরকারি উচ্চ মাধ্যমিক (10+2) ফিজিক্স (Physics), কেমিস্ট্রি (Chemistry) এবং বায়োলজি (Biology) অথবা গণিত (Mathematics) নিয়ে পাশ করেছো, আজ ডিপ্লোমা ইন ফার্মেসি (Diploma in Pharmacy) বা D.Pharm এই কোর্সটার কিন্তু যথেষ্ট চাহিদা রয়েছে, অনেকে লাখ টাকা খরচ করে বেসরকারি ক্ষেত্রে এই কোর্স করে থাকে। কিন্তু উচ্চমাধ্যমিকে ভালো নম্বর থাকলে পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই সরাসরি সরকারি কলেজ থেকেই তোমরা এডমিশন নিতে পারো

বিষয়তথ্য
কোর্সের নামDiploma in Pharmacy (D.Pharm)
কোর্সের মেয়াদ2 বছর
ন্যূনতম যোগ্যতাHS (10+2) – Physics, Chemistry + Biology/Mathematics
বয়সসীমান্যূনতম 18 বছর

এই কোর্সের মেয়াদ দুই বছর, এই সময়সীমার মধ্যে তাত্ত্বিক ও ব্যবহারিক (Theory + Practical) উভয় ধরনের শিক্ষা দেওয়া হবে। সফলভাবে সম্পূর্ণ করলে ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া (Pharmacy Council of India – PCI) এর নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করা যাবে

যোগ্যতা (Eligibility Criteria)

  1. প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক (10+2) বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে।
  2. বাধ্যতামূলক বিষয়: ফিজিক্স (Physics) ও কেমিস্ট্রি (Chemistry)
  3. এর সাথে বায়োলজি (Biology) অথবা গণিত (Mathematics) এর মধ্যে যেকোনো একটি বিষয় থাকতে হবে।
  4. Vocational Stream থেকে পাশ করা ছাত্রছাত্রীরা এই কোর্সের জন্য যোগ্য নয়।
  5. বয়সসীমা: ন্যূনতম বয়স 18 বছর (31 ডিসেম্বর 2026 অনুযায়ী)। সর্বোচ্চ বয়সসীমা নির্দিষ্ট করা হয়নি।’

দেখে নাও: Cabin Crew Flight Attendant: এয়ার হোস্টেস হতে চান? যোগ্যতা পড়াশোনা সব কিছু দেখে নিন

আবেদন ফি (Application Fee)

— Advertisement —

অনলাইন পেমেন্ট মাধ্যম: Net Banking, Debit Card, Credit Card, UPI

প্রার্থী শ্রেণিফি (Fee)
সাধারণ (General), SC, ST, OBC, অন্যান্য₹450/-
কন্যাশ্রী ছাত্রী (Kanyashree) প্রার্থীরা₹225/-

কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া (Counselling & Admission)

অনলাইনে কমন এডমিশন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে যেখানে একইভাবে বর্তমানে আইটিআই এবং পলিটেকনিকের আবেদন চলছে। মেধা তালিকা তৈরি হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার Physics + Chemistry + Biology/Mathematics বিষয়গুলির প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।

  • নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশের পর অনলাইনে কাউন্সেলিং হবে।
  • কাউন্সেলিং অনুযায়ী সিট অ্যালটমেন্ট দেওয়া হবে।
  • তবে চূড়ান্ত ভর্তি হবে সংশ্লিষ্ট কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন শেষে

সরকারি কলেজের তালিকা (WB Govt. Institutes for D.Pharm under WBSCTE)

পশ্চিমবঙ্গে মোট ৬টি সরকারি পলিটেকনিক কলেজে D.Pharm কোর্স পরিচালিত হবে –

  1. বীরভূম – শ্রী রামকৃষ্ণ শিল্পবিদ্যাপীঠ
  2. কোচবিহার – কোচবিহার গভঃ পলিটেকনিক
  3. দার্জিলিং – শিলিগুড়ি গভঃ পলিটেকনিক
  4. হুগলি – উমেন্স পলিটেকনিক, চন্দননগর
  5. কলকাতা – জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক
  6. পূর্ব মেদিনীপুর – কন্টাই পলিটেকনিক।

এছাড়া প্রায় 178টি বেসরকারি (Self-Financed) কলেজেও এই কোর্স চালু রয়েছে। তবে ভর্তি হওয়ার আগে কলেজটি PCI (Pharmacy Council of India) কর্তৃক অনুমোদিত কিনা তা অবশ্যই যাচাই করতে হবে।

অবশ্যই দেখবে: WB ITI & Polytechnic Admission 2026: আইটিআই এবং পলিটেকনিক ভর্তির রেজিস্ট্রেশন শুরু!

অফিসিয়াল নোটিশ ও ভর্তির আবেদন লিঙ্ক

তথ্যলিংক
কোর্সের নোটিশ ও তথ্য পুস্তিকা (Information Brochure)↓ Download PDF
WBSCTE অফিসিয়াল D.Pharm Admission 2026 অনলাইন আবেদন লিঙ্ক (কমন এডমিশন)Apply Online →

দেখে নিন: B.Pharm D.Pharm Career: ডি-ফার্ম নাকি বি-ফার্ম কোনটা ভালো? আগে চাকরি? ফার্মেসি কোর্স ভর্তি

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য Diploma in Pharmacy (D.Pharm) একটি অসাধারণ সুযোগ। দুই বছরের এই কোর্স সম্পূর্ণ করার পর প্রার্থীরা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) এর নিয়ম অনুযায়ী রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে পারবেন।

Join Group

Telegram

Share